Ad

পরিত্যক্ত রেলস্টেশনকে বানানো হয়েছে রাজকীয় হোটেল

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Pan-Pacific-2
Durbin News

এক সময়ের পরিত্যক্ত স্থাপনা এখন রাজকীয় হোটেল। যেখানে আগে শোনা যেত রেলগাড়ির শব্দ, সেখানে আজ আধুনিক রেস্তোরা। ক্যানফ্রাঙ্ক নামের ঐতিহাসিক রেলস্টেশনের বদলে যাবার গল্পটা অনেকের জন্যই বিষ্ময়ের। ১৯২৮ সালে স্পেনের ক্যানফ্রাঙ্ক রেলস্টেশন উদ্বোধন করতে, জড়ো হয়েছিলেন স্পেন এবং ফ্রান্স দুই দেশের রাজা। এক যুগ পর এই স্টেশন হয়ে উঠে, বিশ্বযুদ্ধে নির্যাতনের শিকার হওয়া মানুষের পালানোর রাস্তা। পরের দিনগুলোতে ক্যানফ্রাঙ্কের সাথে জড়িয়ে যায়, স্বর্ণ চোরাচালান এবং গুপ্তচরবৃত্তির অপবাদ। এই স্টেশন থেকেই উন্নত জীবনের আশায় পালিয়ে যান অনেকে। ২য় বিশ্বযুদ্ধের তিক্ত স্মৃতি মুছে ফেলতে, ১৯৭০ সালে বন্ধ করে দেয়া হয় রেলস্টেশন। কিন্তু মানুষের কাছ থেকে দূরে সরানো যায়নি একে। প্রতিনিয়ত ফটোগ্রাফার আর পর্যটকদের আনাগোনা ছিলো পরিত্যক্ত স্টেশনে। শেষ পর্যন্ত রেলস্টেশনটিকে বিলাসবহুল এক হোটেল করার পরিকল্পনা নেয় স্পেন সরকার। আর এর জন্য দায়িত্ব পায় “বারসেলো হোটেল গ্রুপ”। কয়েক বছর ধরে কঠোর পরিশ্রমের পর ২০২৩ সালের জানুয়ারিতে খুলে দেয়া হয় এর ঐতিহাসিক দরজা। ষাটের দশকের সাজসজ্জা আর পুরাতন আবহ ধরে রেখে, নতুন করে বানানো হয় রাজকীয় এক হোটেল। স্পেনের আরাগন উপত্যকায় পিরেনিজ পর্বতের কোলে এখন, নতুন এক পরিচয়ে পর্যটকদের স্বাগত জানাচ্ছে ক্যানফ্রাঙ্ক হোটেল। ৪ টি বিলাসবহুল স্যুইট আর ১০৪ টি কক্ষ নিয়ে তৈরি হয়েছে এটি। ষাটের দশকের হালকা রঙের ফ্যাশনকে বেছে নিয়েছেন নির্মাতারা। টিকেট স্টেশনের বড় হলরুমকে করা হয়েছে অত্যাধুনিক লবি। সবখানেই রাখা হয়েছে ১৯২০ এর আদি স্থাপনার ছাপ। সেইসাথে সব কক্ষেই রেলস্টেশনের নিজস্বতা ধরে রাখার চেষ্টা করা হয়েছে। হোটেলটির ইন্টেরিয়র ডিজাইনের দায়িত্ব পায় ইলমিওডিজাইন। মাদ্রিদভিত্তিক ডিজাইন স্টুডিও তাদের কাজ দিয়ে মুগ্ধ করেছে সবাইকে। কাপড়, ডেকোরেশন, সবখানেই ফিরিয়ে আনা হয়েছে ১৯২০ এর ডিজাইন। এমনকি স্টাফদের ইউনিফর্ম পর্যন্ত ১৯২০ সালের পোশাকের আদলে তৈরি করা হয়েছে। একসময় রেলস্টেশনের যে অংশে মানুষ জমায়েত হতো, সেখানে এখন বসানো হয়েছে হোটেলের অভ্যর্থনা কক্ষ। ঐতিহাসিক এই হোটেলে থাকার খরচটাও বেশ চড়া। ২ জনের ডিল্যাক্স রুমে একরাত থাকতে চাইলে খরচ হবে ১৪৫ ডলার। বাংলাদেশী মুদ্রায় যা ১৫ হাজার ৪০০ টাকা। ৪ জনের ডিল্যাক্স সুপেরিয়রে থাকতে খরচ হবে, ১৬ হাজার ৮৮৫ টাকার কাছাকাছি। ৩৫ বর্গমিটারের প্রতিটি স্যুইট রুমে এক রাতের জন্য খরচ ১৯ হাজার ২২১ টাকা। আর সবচেয়ে বিলাসবহুল স্যুইট ডিল্যাক্সের খরচ, প্রতি রাতের জন্য ৫৭৮ ইউএস ডলার। বাংলাদেশের মুদ্রায় যা ৬১ হাজার ৩৮০ টাকা। তুষার ঢাকা পাহাড় আর ঐতিহাসিক রেলস্টেশনের নানান নিদর্শন ছাড়াও, পর্যটকদের জন্য বিভিন্ন আয়োজনের সুবাদে, এরইমাঝে ৫ তারকা হোটেল হিসেবে নাম লিখিয়েছে ক্যানফ্রাঙ্ক স্টেশন হোটেল। ৩ টি রেস্টুরেন্টে বুফে ব্রেকফাস্টের পাশাপাশি, থাকছে নিজস্ব স্প্যানিশ কুইজিনের রান্না। বিনোদনের জন্য আছে ২ টি আলাদা বার। এছাড়াও আছে ৪২০ বর্গমিটারের স্পা সেন্টার। যেখানে ৪ টি ট্রিটমেন্ট রুম ও ২০০ বর্গ মিটার সুইমিংপুলের ব্যবস্থাও করেছে হোটেল কর্তৃপক্ষ। সেই সাথে স্বাস্থ্য সচেতন মানুষের জন্য আছে নিজস্ব জিম ব্যবহারের সুবিধা। স্থানীয় মানুষের চাহিদার কথা মাথায় রেখে, এখানে তৈরি করা হয়েছে আলাদা মিটিংরুম। আছে যেকোন ইভেন্টের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা। ৩ টি প্যানেল কক্ষে সাড়ে চারশত মানুষ যেকোন ইভেন্টে অংশ নিতে পারবেন। এখনই অবশ্য কাজ শেষ হয়নি এই অভিজাত হোটেলের। মার্চ মাস থেকে এখানে চালু হবে বিশেষ স্যুইট ডুপ্লেক্স। আর তা করা হলে, এটি হবে এই হোটেলের সবচেয়ে ব্যয়বহুল কক্ষ। নতুন করে চালু হওয়া ক্যানফ্রাঙ্ক হোটেল নিয়ে আরাগন শহরের মেয়র বলেন, স্থানীয়রাও নতুন হোটেলকে স্বাগত জানিয়েছেন। সিএনএন ট্রাভেলকে তিনি জানান, স্টেশনটিকে আবার পুনরুজ্জীবিত করতে পেরে আমরা খুবই সন্তুষ্ট।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad