Ad

দেশের রাজধানী কেন পরিবর্তন হয়, বাংলাদেশের কি রাজধানী পরিবর্তন প্রয়োজন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (9)
Durbin News

ভেবে দেখেছেন কখনো? বাংলাদেশের রাজধানী ঢাকাকে, যদি সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া যায়, তাহলে ব্যাপারটা কেমন হবে? নতুন একটি জায়গাতে, গড়ে তোলা হবে একটি রাজধানী। নতুন ভাবে সেখানে গড়ে উঠবে- অফিস- আদালত, ব্যবসা প্রতিষ্ঠান। ধীরে ধীরে জনমানবের আনাগোনা বাড়তে থাকবে সেখানে। বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন সময়ে, বিশ্বের বেশ কয়েকটি দেশ তাদের রাজধানী পরিবর্তন করেছে, এমনকি একসময়, আমাদের আজকের দেশের রাজধানী, ঢাকা থেকে পরিবর্তন করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদে। কিন্তু হঠাত কেন উঠে আসছে, রাজধানী পরিবর্তনের বিষয়? উত্তরটি হলো, দিন দিন বসবাসের এক অযোগ্য শহরে, ঢাকার পরিবর্তন হয়ে যাওয়া। জনসংখ্যার চাপে, ক্রমেই বেসামাল হয়ে পড়ছে রাজধানী ঢাকা। বিশ্বব্যাংক এর তথ্য মতে, প্রায় আড়ায় কোটি জনসংখ্যা, এখন ঢাকাতে। বাংলাদেশের শহরাঞ্চলে বাস করা মানুষের, প্রায় ৩৬ ভাগই ঢাকায় বাস করে।কিন্তু কোনো রকম সঠিক পরিকল্পনা ছাড়াই শহরটি গড়ে ওঠায়, এর ফল ভুগতে হচ্ছে রাজধানীবাসীকে। এখন রাজধানী ঢাকাকে বাস করার জন্য, অযোগ্য শহরের তালিকাতে, সবার উপরের দিকে পাওয়া যায়। এছাড়া বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায়, একটানা শীর্ষে থাকছে ঢাকা আর সাথে আছে, ভয়াবহ যানজট । রাজধানী ঢাকা নগরীর এখন যে অবস্থা দাঁড়িয়েছে, ঢাকা থেকে বাংলাদেশের রাজধানী, অন্য কোথাও সরিয়ে নেওয়া সম্ভব কি না, তা নিয়েও ভাবতে হবে। যেমনটা ভেবেছে মুসলিম দেশ ইন্দোনেশিয়া। জাকার্তা থেকে রাজধানী সরিয়ে নিচ্ছে, মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ এই রাষ্ট্র। তাদের নতুন রাজধানী হতে যাচ্ছে 'নুসানতারা' ,যা নতুন রাজধানী জাকার্তা থেকে, প্রায় ১৩০০ কিমি দূরে। ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী, জাকার্তার অবস্থা ভয়াবহ। চারদিকে গিঞ্জি রাস্তা, মানুষের কোলাহল, যানজট, বৃষ্টি হলেই রাস্তায় ওঠে যায় পানি। সব মিলিয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা এখানকার। দেশটির মোট জনসংখ্যার অর্ধেকের বেশি, বাস করে এখানে। দিনে দিনে বসবাসের জন্য, আরো অনুপযোগী হয়ে ওঠছে শহরটি।অধিক জনবহুল এই জাকার্তা প্রতিনিয়ত অতিরিক্ত দূষিত হয়ে পড়েছে এবং মাটির নিচের পানির অধিক উত্তোলনের ফলে, আশঙ্কাজনক হারে শহরটি ডেবে যাচ্ছে। জাভা সাগরের এই বৃহত্তম দ্বীপে, মানুষের বসবাস প্রায় এক কোটির বেশি।ব্যাপারগুলো শুনতে, খানিকটা আমাদের দেশের রাজধানীর মতো শোনাতে পারে।আমাদের ঢাকাতে ও যানজট, জলাবদ্ধতার মতো সমস্যা লেগেই আছে। পাশাপাশি অপরিকল্পিত নগরায়ণের কারণেও, ঢাকায় বেড়েছে ভূমিকম্প ও বন্যার ঝুঁকি। ঢাকায় রাস্তাঘাট প্রয়োজনের প্রায় অর্ধেক। তারও অধিকাংশই আবার ভাঙাচোরা।এছাড়া পানি, বিদ্যুৎ, পয়োনিষ্কাশনের সমস্যা দিন দিন বেড়েই চলেছে।এখন বসবাসের অনুপযোগীর দিক দিয়ে, বিশ্বের ১৪০টি শহরের মধ্যে, ঢাকার অবস্থান ১৩৭।এর আগেও বিশ্বের অনেক দেশ, তাদের রাজধানী পরিবর্তনও করেছে অনেক প্রয়োজনে। সরিয়ে নিয়ে গেছে ,সকল প্রাসাশনিক কার্যালয় গুলো নতুন কোনো শহরে। এই দেশ গুলোর মধ্যে রয়েছে ভারত, ব্রাজিল, কাজাখস্তান, মালয়েশিয়া, পাকিস্তান, মিয়ানমার বা নাইজেরিয়ার মতো দেশ। ১৯৩১ সালে, ভারতের রাজধানী কলকাতা থেকে সরিয়ে, নয়াদিল্লিতে নেয়া হয়। ব্রিটিশ সরকার তখন ভেবেছিল, দিল্লি থেকে ভারত শাসন করা বেশি সহজ হবে। তাই এমন সিদ্ধান্ত নেয়া হয়।আবার রিও ডি জানেরিও, এত বেশি জনবহুল হয়ে পড়েছিল যে, ব্রাজিল ১৯৬১ সালে, তাদের রাজধানী শহর সরিয়ে নেয় ব্রাসিলিয়ায়।এটি একটি পরিকল্পিত নগরী। রাজধানী হওয়ার পর এই নগরী দ্রুত বাড়তে থাকে। ব্রাজিলের রাজধানী পরিবর্তনের পরিকল্পনাটি, সফল হয়েছে বলেই ধরা হয়।১৯৯৭ সালে, প্রেসিডেন্ট “নুর সুলতান নাজারবেইভের” সিদ্ধান্ত অনুযায়ী, প্রধান শহর আলমাতি থেকে, রাজধানী সরিয়ে নেওয়া হয় আস্তানাতে, যা বর্তমানে ওই প্রেসিডেন্ট এর নাম অনুসারে, নুর সিটি ক্যাপিটাল নামেও পরিচিত। আবার, মিয়ানমার স্পষ্ট তথ্য প্রকাশ না করলেও, বিদেশি দখলদারির আশঙ্কায়, সামরিক শাসকেরা রাজধানী সরিয়ে নিয়ে যায়, ইয়াঙ্গুন থেকে নেপিডোতে। এসব কথার মূল ব্যাপার হচ্ছে, বাংলাদেশের রাজধানী ঢাকা নগরীর, এখন যে অবস্থা দাঁড়িয়েছে, একদিন এখানেও কী ,একই ধরণের সিদ্ধান্ত নেয়ার দরকার হতে পারে? তবে এখন যদি, ঢাকা থেকে বাংলাদেশের রাজধানী অন্য কোথাও সরিয়ে নেয়া হয়, তাহলে সেটি বাংলাদেশের জন্য এখন, খুব বেশি ফল্প্রসু হবে বলে মনে করেন না, দেশের নগর বিশেজ্ঞরা। কেননা পুরো বাংলাদেশেই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ব্যাপক হারে, ফলে দেশের অন্য কোথাও রাজধানী স্থাপন করলে, সেটি খুব আহামরি তফাত রাখবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad