Ad

সন্তান জন্ম দিতে আর্জেন্টিনায় ছুটছেন রাশিয়ান নারীরা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
4000
Durbin News

সন্তান জন্ম দিতে আর্জেন্টিনায় পাড়ি জমাচ্ছেন হাজার হাজার রুশ অন্তঃসত্ত্বা নারী। তবে সেখানে সন্তান জন্ম দেয়ার পর আবারও নিজ দেশে ফিরে আসছেন তারা। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?সর্বশেষ যে কয়েকজন অন্তঃসত্ত্বা নারী আর্জেন্টিনায় পাড়ি জমিয়েছেন, তাদের বেশিরভাগই অল্প কয়েকদিনের মধ্যে সন্তান জন্ম দিতে যাচ্ছেন বলে জানা যায়। তাই মনে করা হচ্ছে, অনাগত সন্তানেরা যেন আর্জেন্টিনার নাগরিকত্ব পায়, সে বিষয়টি নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরপরই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।বর্তমানে মস্কোর অন্তঃসত্ত্বা নারীদের কাছে, সন্তানের নাগরিকত্বের জন্য এখন প্রথম পছন্দের দেশ হচ্ছে আর্জেন্টিনা। কারন এটি তাদেরকে রুশ পাসপোর্টের চেয়ে বেশি স্বাধীনতা দেবে।একইসাথে আর্জেন্টিনায় সন্তান জন্ম দিলে, রাশিয়ান বাবা-মায়েদের জন্যও নাগরিকত্ব প্রক্রিয়া গতিশীল হয়।ভিন্ন দেশে সন্তান জন্ম দিয়ে দেশটির নাগরিকত্ব অর্জনকে ‘বার্থ টুরিজম’ হিসেবে অভিহিত করা হয়। এই প্রবণতা নতুন কিছু নয়।এছাড়া দক্ষিণ আমেরিকার এই দেশটিতে যাওয়ার জন্য রুশদের ভিসার প্রয়োজন হয় না। এটিও তাদের আর্জেন্টিনায় যাওয়ার আরেকটি কারণ।বিশ্বজুড়ে আর্জেন্টিনার পাসপোর্ট খুবই নিরাপদ। এ দেশের পাসপোর্টধারী ১৭১টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন।অপরদিকে রাশিয়ার পাসপোর্টধারীরা ৮৭টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। এর মধ্যে আর্জেন্টিনাও রয়েছে।কিন্তু ইউক্রেন যুদ্ধের জেরে নিষেধাজ্ঞার কারনে, পশ্চিমা দেশগুলোতে আগের মতো সহজে যেতে পারছে না রাশিয়ানরা।গত বছরের সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার মধ্যে ভিসা সুবিধা চুক্তিও স্থগিত হয়ে যায়।যার ফলে ইইউভুক্ত দেশগুলোতে ঢুকতে রুশদের অতিরিক্ত কাগজপত্র দেওয়া লাগছে, ভিসা পেতে সময়ও বেশি লাগছে।রাশিয়ার সঙ্গে সীমান্ত আছে এমন ইইউভুক্ত দেশসহ, অনেক দেশ রাশিয়ান নাগরিকদের ট্যুরিস্ট ভিসা দেওয়াও বন্ধ রেখেছে।কিন্তু আর্জেন্টিনায় যেতে এ সকল সমস্যা পোহাতে হয় না রুশদের। এ কারণে তারা ভিসামুক্ত ভ্রমণ সুবিধাকেই কাজে লাগাচ্ছেন।এভাবে রুশ নারীদের সংখ্যা বাড়তে থাকায়, ইতিমধ্যে আর্জেন্টিনার অভিবাসন কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।এখন পর্যন্ত কতজন রাশিয়ান মহিলা সন্তান জন্ম দেওয়ার জন্য বিশেষভাবে আর্জেন্টিনায় এসেছেন, তার সঠিক পরিসংখ্যান পাওয়া কঠিন।তবে ধারণা করা হয়, লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় বিগত কয়েক মাসে পাড়ি জমিয়েছেন, রাশিয়ার পাঁচ হাজারের বেশি অন্তঃসত্ত্বা নারী।এর মধ্যে গত ৯ ফেব্রুয়ারী দেশটিতে পৌঁছানো একটি ফ্লাইটে এমন ৩৩ জন রাশিয়ার নারী ছিলেন। তাদের মধ্যে বেশিরভাগই আর্জেন্টিনায় সন্তান জন্মদানের পরিকল্পনা নিয়েই মূলত আসেন।এমন পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে, ২০২৩ সালে এই সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে।আর্জেন্টিনায় রুশ নাগরিকদের জন্য ‘বার্থ ট্যুরিজম’ দিন দিন আরও আকর্ষণীয় হয়ে উঠছে।এমনকি তাদের ভ্রমণের সুযোগ করে দেওয়ার এ বিষয়টি, বর্তমানে ব্যবসার পর্যায়ে নিয়ে গেছেন কেউ কেউ। রুশভাষার এক ওয়েবসাইটে আর্জেন্টিনায় সন্তান জন্মদানে ইচ্ছুক মায়েদের জন্য, নানা রকম প্যাকেজের বিজ্ঞাপন দেওয়া হয়েছে।এসব প্যাকেজে আছে- পছন্দমতো সন্তান জন্মদান পরিকল্পনা, এয়ারপোর্ট পিক-আপ, স্পেনিশ ভাষা শিখার ব্যবস্থা।এছাড়াও আর্জেন্টিনার রাজধানীতে, সেরা মানের হাসপাতালগুলোতে আছে খরচের ওপর ছাড়সহ নানা সুযোগ।প্যাকেজগুলোর সুবিধা নিতে গুনতে হবে, ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার, এমনকি এর বেশি অর্থ।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad