Ad

লাঙ্গলে কপাল খুললো না আ. লীগের যেসব নেতার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
leauge-japa
Durbin News

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ২৬টি আসন ছাড় দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এসব আসনে নৌকার প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সরে দাঁড়ান আওয়ামী লীগের ২৫ প্রার্থী।নারায়ণগঞ্জ-৫ আসনে আগে থেকেই প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। এখানে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান।আসন ছাড়ের কারণে ঠাকুরগাঁও-৩ আসনে আ. লীগের মো. ইমদাদুল হকের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া হয়। এ আসনে লাঙল প্রতীকে নির্বাচন করবেন হাফিজ উদ্দিন আহম্মেদ। কিশোরগঞ্জ-৩ আসনে প্রার্থিতা তুলে নেন মো. নাসিরুল ইসলাম খান। এখানে জাপার প্রার্থী মো. মুজিবুল হক চুন্নু। রংপুর-১ আসনে মো. রেজাউল করিম রাজুর প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া হয়। এ আসনে লাঙল প্রতীকে নির্বাচন করবেন হোসেন মকবুল শাহরিয়ার। রংপুর-৩ আসনে প্রার্থিতা তুলে নেন তুষার কান্তি মণ্ডল। এখানে জাপার প্রার্থী জি এম কাদের। নীলফামারী-৩ আসনে মো. গোলাম মোস্তফার প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া হয়। এ আসনে লাঙল প্রতীকে নির্বাচন করবেন রানা মোহাম্মদ সোহেল। নীলফামারী-৪ আসনে প্রার্থিতা তুলে নেন মো. জাকির হোসেন বাবুল। এখানে জাপার প্রার্থী আহসান আদেলুর রহমান।কুড়িগ্রাম-২ আসনে প্রার্থিতা তুলে নেন মো. জাফর আলী। এখানে জাপার প্রার্থী পনির উদ্দিন আহমেদ। কুড়িগ্রাম-১ আসনে মো. আছলাম হোসেন সওদাগরের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া হয়। এ আসনে লাঙল প্রতীকে নির্বাচন করবেন এ কে এম মুস্তাফিজুর রহমান। গাইবান্ধা-১ আসনে প্রার্থিতা তুলে নেন আফরুজা বারী। এখানে জাপার প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী। গাইবান্ধা-২ আসনে মাহবুব আরা বেগম গিনির প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া হয়। এ আসনে লাঙল প্রতীকে নির্বাচন করবেন মো. আব্দুর রশিদ সরকার।ঢাকা-১৮ আসনে মোহাম্মদ হাবিব হাসানের জায়গায় শেরীফা কাদের, বগুড়া-৩ আসনে মো. সিরাজুল ইসলাম খান রাজুর জায়গায় মো. নুরুল ইসলাম তালুকদার, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মো. শাহজাহান আলমের জায়গায় মো. আব্দুল হামিদ, চট্টগ্রাম-৮ আসনে নোমান আল মাহমুদের জায়গায় মো. সুলেমান আলম শেঠ, বগুড়া-২ আসনে তৌহিদুর রহমান মানিকের জায়গায় শরিফুল ইসলাম জিন্নাহ, সাতক্ষীরা-২ আসনে মো. আসাদুজ্জামান বাবুর স্থলে মো. আশরাফুজ্জামান, ফেনী-৩ আসনে মো. আবুল বাশারের জায়গায় মাসুদ উদ্দিন চৌধুরী জাপার প্রার্থী। চট্টগ্রাম-৫ আসনে মোহাম্মদ আবদুস সালাম আওয়ামী লীগ থেকে নির্বাচন করছেন না। এখানে জাপার প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ। পটুয়াখালী-১ আসনে মো. আফজাল হোসেন নির্বাচন করছেন না, সেখানে জাপার প্রার্থী এ বি এম রুহুল আমিন হাওলাদার। ময়মনসিংহ-৫ আসনে মো. আব্দুল হাই আকন্দ নৌকার মাঝি হচ্ছেন না। এই আসনে জাপার প্রার্থী সালাহ উদ্দিন আহমেদ (মুক্তি)। ময়মনসিংহ-৮ আসনে থাকছেন না মো. আব্দুছ ছাত্তার। এখানে জাপার প্রার্থী ফখরুল ইমাম। পিরোজপুর-৩ আসনে নৌকার মো. আশরাফুর রহমানের জায়গায় জাপা প্রার্থী মো. মাশরেকুল আজম। হবিগঞ্জ-১ আসনে ডা. মো. মুশফিক হুসেন চৌধুরীর প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখানে জাপা প্রার্থী মো. আব্দুল মুনিম চৌধুরী। মানিকগঞ্জ-১ আসনে মো. আব্দুস সালাম নির্বাচনে নেই, সেখানে জাপা প্রার্থী জহিরুল আলম রুবেল। বরিশাল-৩ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন আওয়ামী লীগের সরদার মো. খালেদ হোসেন। এখানে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু লাঙল প্রতীকে নির্বাচন করবেন। এবারের নির্বাচনে ২৮৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় পার্টির প্রার্থীরা। তার মধ্যে দলটিকে ২৬টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। বাকি আসনগুলোতে নৌকাসহ সতন্ত্র প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্ধিতা করতে হবে তাদের।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad