
দূরবীন ডেস্ক


সালাহউদ্দিন আহমদ | ছবি: সংগৃহীত
গণমাধ্যমকে টার্গেট করে হামলার ঘটনাকে গভীর উদ্বেগজনক উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমাজের দর্পণ হিসেবে পরিচিত সংবাদমাধ্যম আজ চূর্ণ-বিচূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। তিনি প্রশ্ন তুলেছেন, আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি (গণতন্ত্র), কিন্তু সেটি কেন মবোক্রেসিতে রূপ নেবে? তাকে কেন লালন করা হবে?
রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, রেডিও ও টেলিভিশনের সম্পাদক, বার্তা প্রধান এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এই সভার আয়োজন করে বিএনপি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বেশ কিছুদিন ধরে আমরা দেখছি গণমাধ্যমকে চিহ্নিত করে, টার্গেট করে হামলা করা হচ্ছে। এটা অনুমান করা কঠিন ছিল না। কিছু স্থাপনা ও কিছু ঠিকানায় যেভাবে মবোক্রেসিকে প্রশ্রয় দেওয়া হয়েছে, সেটাই আজকের ভয়াবহ বাস্তবতা।
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই দুটি পত্রিকা যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, যাকে বলা যায় ‘বার্ন ডাউন টু দ্য গ্রাউন্ড’, সেই দৃশ্য সারা বিশ্ব দেখেছে। এটা আমাদের জন্য চরম লজ্জার।
এ ঘটনায় সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি ছিল বলে মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, আমরা জেনেছি, হামলার বিষয়ে গোয়েন্দা (ইন্টেলিজেন্স) রিপোর্ট ছিল। তাহলে সেটি কেন আমলে নেওয়া হলো না? আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরও এক থেকে দেড় ঘণ্টা পরে কেন তারা সাড়া দিল এই প্রশ্নের উত্তর দরকার।
Related posts here
নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব যাঁরা নিয়েছেন, তাঁদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমি এখানে সরকারের দুর্বলতার দিকেই ইঙ্গিত করছি। এই ধরনের পরিস্থিতি কঠোর হাতে দমন করা উচিত ছিল।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণ আশা করছে, তারেক রহমানের ফিরে আসার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের ভিত আরও শক্ত হবে। তিনি দীর্ঘ ১৮ বছর বাধ্য হয়ে নির্বাসিত জীবন কাটিয়েছেন। তাঁর এই প্রত্যাবর্তনকে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজে লাগাতে চাই এটাই আমাদের প্রত্যাশা।
মতবিনিময় সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন ও সাহসী গণমাধ্যমের বিকল্প নেই। মবের শাসন নয়, আইনের শাসন ও গণতান্ত্রিক সংস্কৃতিই হতে হবে নতুন বাংলাদেশের ভিত্তি।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।