.jpg&w=3840&q=75)

সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা ড. খলিলুর রহমানকে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। তার এ নিয়োগে খোদ বিএনপির নেতাকর্মীদের মধ্যেই বিস্ময় ও অস্বস্তি দেখা দিয়েছে। বিরোধী দলও বিষয়টি নিয়ে সমালোচনা করেছে।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন, খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা হবে এমন ধারণা তাদের ছিল না। সরকার গঠনের আগমুহূর্তে সংবাদমাধ্যমে তার নাম দেখে তারা বিস্মিত হয়েছেন। তাদের কেউ কেউ বলছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে তার ভূমিকা নিয়ে দলীয়ভাবে সমালোচনা করা হয়েছিল; এমনকি তার পদত্যাগও দাবি করা হয়েছিল। সেই প্রেক্ষাপটে তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া তাদের জন্য বিব্রতকর।
অন্তর্বর্তী সরকারের সময় প্রথমে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন খলিলুর রহমান। বিভিন্ন ইস্যুতে তার বক্তব্য ও ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়।
রোহিঙ্গা সংকট, কক্সবাজার সীমান্তে তথাকথিত ‘মানবিক করিডর’, চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি এসব বিষয়ে বিএনপি নেতাদের প্রকাশ্য সমালোচনার মুখে পড়েন তিনি। ২০২৫ সালের মে মাসে বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন সংবাদ সম্মেলন করে তার পদত্যাগ দাবি করেন। দলটি লিখিতভাবেও এ দাবি জানায়।
জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি নিয়েও বিএনপির একাধিক নেতা অভিযোগ তুলেছিলেন, এতে দেশের স্বার্থ যথাযথভাবে রক্ষা হয়নি।
খলিলুর রহমানের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন ওঠে। বিএনপির কয়েকজন নেতা অভিযোগ করেছিলেন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার অন্য কোনো দেশের পাসপোর্ট নেই। ঘনিষ্ঠ সূত্রের দাবি, তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী, নাগরিক নন।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিন সাংবাদিকদের প্রশ্নের মুখে খলিলুর রহমান বলেন, তিনি “জোর করে” মন্ত্রিসভায় যাননি। স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) প্রসঙ্গে তিনি বলেন, “একেকজনের একেকজন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা থাকতে পারে, সেটা পরিবর্তনও হয়।” নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি পুনর্গণনার কথাও উল্লেখ করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংবিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দলের নেতা তার মন্ত্রিসভায় কাকে নেবেন, তা তার একান্ত এখতিয়ার। সে ক্ষেত্রে দলের ভেতরে আলোচনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেতৃত্বের।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতা মনে করেন, বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতায় যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের মধ্যে ভারসাম্য রক্ষা করতে দক্ষ ও পেশাদার কূটনীতিক প্রয়োজন। সে বিবেচনায় খলিলুর রহমানকে বেছে নেওয়া হয়েছে।
সাবেক কূটনীতিকদের কেউ কেউ বলছেন, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে লন্ডনে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকে খলিলুর রহমান উপস্থিত ছিলেন। সেই সময় থেকে বিএনপি নেতৃত্বের সঙ্গে তার যোগাযোগ দৃঢ় হয়েছে বলে ধারণা করা হয়। অতীতে তত্ত্বাবধায়ক সরকারের সময়েও বিএনপি নেতৃত্বের সঙ্গে তার সম্পর্ক ছিল।
অন্যদিকে কেউ কেউ মনে করছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজনীয়তাও তার নিয়োগের পেছনে ভূমিকা রাখতে পারে।
খলিলুর রহমানের নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানালা দিয়েই বিশ্ব নতুন বিএনপি সরকারকে দেখবে। ফলে তার ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ইতোমধ্যে বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতির আলোকে বাংলাদেশ প্রথম নীতি অনুসরণ করা হবে।
তবে বিশ্লেষকদের মতে, বাস্তবে কতটা ভারসাম্যপূর্ণ ও স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা হবে, সেটিই এখন দেখার বিষয়। তার নিয়োগকে ঘিরে যে বিস্ময় ও বিতর্ক তৈরি হয়েছে, তা নতুন সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষা হয়ে উঠতে পারে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।