
দূরবীন ডেস্ক
.webp&w=3840&q=75)

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন শেষে দেশে ফিরেছেন এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই মাসেরও কম সময় আগে তাঁর এই প্রত্যাবর্তন বিএনপির নির্বাচনী সম্ভাবনাকে স্পষ্টভাবে জোরদার করছে বলে মনে করছে আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলো। তবে এই সম্ভাবনার পাশাপাশি দলটির সামনে এখনো বেশ কিছু বাস্তব চ্যালেঞ্জ রয়ে গেছে।
ব্রাসেলসভিত্তিক আন্তর্জাতিক অলাভজনক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি) প্রকাশিত এক বিশ্লেষণে এ মূল্যায়ন উঠে এসেছে। সংস্থাটির বাংলাদেশ ও মিয়ানমারবিষয়ক জ্যেষ্ঠ কনসালট্যান্ট থমাস কিয়ান তাঁর বিশ্লেষণে উল্লেখ করেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপিই নির্বাচনে এগিয়ে রয়েছে এবং দলটি সরকার গঠন করলে তারেক রহমানই সম্ভাব্য সরকারপ্রধান হিসেবে আবির্ভূত হতে পারেন।
আইসিজির বিশ্লেষণে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনটি হবে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের প্রথম নির্বাচন। গত বছরের আগস্টে ব্যাপক গণ-আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারছে না, আর দলটির প্রধান শেখ হাসিনাও বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। এই প্রেক্ষাপটে বিএনপির জন্য একটি অনুকূল রাজনৈতিক ক্ষেত্র তৈরি হয়েছে।
তারেক রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ পরিবারের উত্তরসূরি। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দুইবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান। খালেদা জিয়া এখনো আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারপারসন হলেও শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই দলটির কার্যকর নেতৃত্ব দিয়ে আসছেন তারেক রহমান। লন্ডনে অবস্থান করেই তিনি প্রায় এক দশক ধরে দল পরিচালনা করেছেন।
২০০৮ সালে সামরিক-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়েন তারেক রহমান। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলায় সাজা দেওয়া হয়, যেগুলোকে বিএনপি বরাবরই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে। চলতি বছরের শুরুতে এসব মামলার রায় বাতিল হওয়ায় তাঁর দেশে ফেরার পথ সুগম হয়।
Related posts here
আইসিজির প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত জুনে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের রাজনৈতিক আলোচনা ও সমঝোতার মধ্য দিয়েই তাঁর প্রত্যাবর্তনের প্রক্রিয়া বাস্তব রূপ পায়। বিএনপির নেতারা আশা করছেন, তাঁর সরাসরি উপস্থিতি নির্বাচনী প্রচারণায় দলের গতি বাড়াবে এবং কর্মী-সমর্থকদের আরও উজ্জীবিত করবে।
তবে বিশ্লেষণে সতর্ক করা হয়েছে যে, তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপিকে উদ্দীপ্ত করলেও অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। সাম্প্রতিক সময়ে দলের জনপ্রিয়তা নিয়ে কিছু উদ্বেগ রয়েছে। বিএনপি নেতৃত্ব এসব উদ্বেগের জন্য চাঁদাবাজি ও সহিংসতা নিয়ে প্রচারিত অভিযোগকে ‘ভিত্তিহীন প্রচারণা’ বলে অভিহিত করছে।
অন্যদিকে, বিএনপির একসময়কার মিত্র জামায়াতে ইসলামীর প্রতি বিশেষ করে তরুণদের মধ্যে সমর্থন বাড়ছে বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়। যদিও তা সত্ত্বেও নির্বাচনে বিএনপিই এগিয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে যদি দলটি সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে সেটিকে প্রত্যাশার তুলনায় দুর্বল ফল হিসেবে বিবেচনা করা হতে পারে।
আইসিজি মনে করে, এখন তারেক রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো হলো তরুণ ও হতাশ ভোটারদের আস্থা অর্জন, দলের ভেতরের প্রার্থী মনোনয়নজনিত বিভাজন সামাল দেওয়া, একটি সুস্পষ্ট রাজনৈতিক বার্তা তুলে ধরা এবং দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে ওঠা একটি জাতিকে ভবিষ্যতের জন্য বিশ্বাসযোগ্য দিকনির্দেশনা দেওয়া।
সব মিলিয়ে, তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপির জন্য একটি বড় রাজনৈতিক সুবিধা হলেও, সেই সম্ভাবনাকে বাস্তব সাফল্যে রূপ দিতে হলে সামনে থাকা এই চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করাই হবে তাঁর নেতৃত্বের মূল পরীক্ষা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।