.webp&w=3840&q=75)

বাংলাদেশে কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন করতে দেওয়া হবে না এমন কড়া অবস্থানের কথা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশ এখন একটি সংবেদনশীল সময় পার করছে। নানা অজুহাতে দেশকে অস্থির করার চেষ্টা চলছে, তাই সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মানবকল্যাণ ট্রেনিং সেন্টারে আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন,
এই দেশে কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন করার সুযোগ দেওয়া হবে না। দেশ যেন আবার অন্ধকারের পথে না যায়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নিজেদের মধ্যে বিভেদ ও ভুল বোঝাবুঝি তৈরি হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে, যা দেশ ও জাতির জন্য ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে বলেও তিনি সতর্ক করেন।
তিনি বলেন,
একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি নাকি কোরআন ও সুন্নাহর আইন চায় না। এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। বিএনপি কোরআন ও সুন্নাহর আলোতেই দেশ পরিচালনায় বিশ্বাস করে। তিনি বলেন, একজন মুসলমান হিসেবে তিনি এতে গর্ববোধ করেন।
বিএনপি মহাসচিব আরও বলেন,
ইসলাম শান্তির ধর্ম। বিএনপির রাজনীতি শান্তি প্রতিষ্ঠার রাজনীতি। গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমেই দেশে স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
ক্ষমতায় এলে বিএনপি কী করবে সে বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল বলেন, খতিব, ইমাম ও মাওলানাদের জন্য মাসিক সম্মানীর ব্যবস্থা করা হবে। ধর্মীয় উৎসবে ভাতা দেওয়া হবে, তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মের উপাসনালয়ের প্রধানদের জন্যও মাসিক সম্মানীর ব্যবস্থা থাকবে বলে তিনি জানান।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ইসলামের জন্য জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। পবিত্র মক্কার আরাফাতে রোপণ করা ‘জিয়া গাছ’ তার একটি প্রতীকী নিদর্শন।
তিনি আরও বলেন, দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ মুসলমান। এ দেশের ধর্ম, কৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় বিএনপিই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।
Related posts here
গত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, মানুষ জঙ্গিবাদের আতঙ্ক থেকে মুক্ত হলেও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছে। ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শাসনের পতন ঘটেছে এবং সেই আন্দোলনে প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলেও তিনি দাবি করেন।
খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, মিথ্যা মামলায় তাকে কারাবন্দি রেখে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
সবশেষে তিনি দেশ ও জাতির স্বার্থে সবাইকে ধর্মীয় মূল্যবোধ, ঐক্য ও শান্তি বজায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।