
জেলা প্রতিনিধি
.webp&w=3840&q=75)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোলা জেলার চারটি সংসদীয় আসনে মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে একজন নারী প্রার্থী রয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দাখিল হওয়া মনোনয়নপত্রগুলোর মধ্যে বিএনপি থেকে ৪ জন, জাতীয় পার্টি থেকে ৩ জন, বাংলাদেশ জাতীয় পার্টি—বিজেপি থেকে ১ জন, জামায়াতে ইসলামী থেকে ৩ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ৩ জন, আম জনতার দল থেকে ২ জন, ন্যাশনাল পিপলস পার্টি থেকে ১ জন, গণ অধিকার পরিষদ থেকে ২ জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে ১ জন, খেলাফত মজলিস থেকে ১ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি থেকে ১ জন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে ১ জন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন থেকে ১ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এই আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন— বিএনপির গোলাম নবি আলমগীর, জামায়াতে ইসলামীর মো. নজরুল ইসলাম, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, জাতীয় পার্টির মো. আকবর হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মো. মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওবায়দুর রহমান, গণ অধিকার পরিষদের মো. আইনুর রহমান জুয়েল, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আশরাফ আলী এবং স্বতন্ত্র প্রার্থী রফিজুল হোসেন।
এ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— বিএনপির মো. হাফিজ ইব্রাহিম, জামায়াতে ইসলামীর মো. ফজলুর করিম, জাতীয় পার্টির অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম রিটু, এলডিপির মোকফার উদ্দিন চৌধুরী, আম জনতার দলের মো. আলাউদ্দিন, খেলাফত মজলিসের মো. আবদুস সালাম এবং স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন খন্দকার, মহিবুল্লাহ খোকন ও তাসলিমা বেগম।
Related posts here
এই আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন— বিএনপির হাফিজ উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মুহা. নাজিমুল হক, গণ অধিকার পরিষদের আবু তৈয়ব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মেসলে উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী রহমত উল্লাহ।
এ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— বিএনপির মো. নুরুল ইসলাম নয়ন, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মোস্তফা কামাল, জাতীয় পার্টির মো. মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল মোকাররম মো. কামাল উদ্দিন, আম জনতার দলের মো. জালাল উদ্দিন রুনী, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের আবুল কালাম এবং স্বতন্ত্র প্রার্থী মো. রফিকুল ইসলাম।
ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।