.webp&w=3840&q=75)

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁর জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, তাঁর মা নিজের সমগ্র জীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে উৎসর্গ করে গেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় তারেক রহমান এ কথা বলেন।
শোকবার্তায় তারেক রহমান উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অনন্য পথপ্রদর্শক। আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ইন্তেকালে দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমান তাঁর মাকে ‘গণতন্ত্রের মা’ ও ‘বাংলাদেশের মা’ হিসেবে অভিহিত করে বলেন, আজ দেশ এমন একজন অভিভাবককে হারিয়েছে, যিনি আজীবন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন লড়াই করেছেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ছিল দৃঢ় ও প্রশ্নাতীত এ কথা উল্লেখ করেন তিনি।
Related posts here
বার্তায় তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে বেগম খালেদা জিয়া ছিলেন পরিবারের জন্য এক মমতাময়ী অভিভাবক এবং কঠিন সময়ে সাহসের প্রধান উৎস। বারবার গ্রেপ্তার, দীর্ঘ কারাবাস, নিপীড়ন ও সুচিকিৎসা থেকে বঞ্চিত হওয়ার পরও তিনি কখনো দেশপ্রেম ও আদর্শ থেকে বিচ্যুত হননি।
মায়ের ব্যক্তিগত জীবনের ত্যাগের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, দেশের স্বার্থ রক্ষায় তিনি স্বামী ও সন্তান হারিয়েছেন। তাঁর কাছে দেশ ও দেশের মানুষই ছিল প্রকৃত পরিবার। তিনি বিশ্বাস করেন, দেশের মানুষের জন্য বেগম খালেদা জিয়ার ত্যাগ, সংগ্রাম ও জনসেবার ইতিহাস বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তার শেষাংশে তারেক রহমান দেশবাসীর কাছে তাঁর মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ জানান। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের ভালোবাসা, আবেগ ও শ্রদ্ধার জন্য তিনি ও তাঁর পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।