
খেলা ডেস্ক


তিনবারের প্রধানমন্ত্রী হয়েও বিত্ত-বৈভব, দামি গাড়ি কিংবা ভরি ভরি স্বর্ণ এসবের কিছুই ছিল না বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনে। সাধারণ রাজনীতিবিদদের অনেকেই যেখানে কোটি কোটি টাকা মূল্যের গাড়ি ও সম্পদের মালিক, সেখানে খালেদা জিয়ার ব্যবহৃত মাত্র দুটি গাড়ির মোট মূল্য ছিল ৩৫ লাখ টাকা। ব্যক্তিগত মালিকানায় ছিল না কোনো বিলাসবহুল গাড়ি বহর, বাগানবাড়ি কিংবা বিশাল জমিজমা।
নির্বাচন কমিশনে জমা দেওয়া সর্বশেষ হলফনামার তথ্য বিশ্লেষণে দেখা যায়, ভরি ভরি সোনা বা দামী গহনার কোনো তালিকাও নেই খালেদা জিয়ার। উপহার হিসেবে পাওয়া মাত্র ৫০ তোলা স্বর্ণই ছিল তাঁর কাছে। তিনবারের প্রধানমন্ত্রী হয়েও তিনি রাজউক থেকে কোনো প্লট নেননি, গড়ে তোলেননি কোনো বাগানবাড়ি—যেখানে অনেকেই একবার সংসদ সদস্য হলেই এসব সুবিধা গ্রহণ করেন।
সাধারণ গৃহিণী থেকে ‘আপসহীন নেত্রী’ হয়ে ওঠা খালেদা জিয়া জীবনের শেষ পর্যন্ত ছিলেন ব্যক্তিগতভাবে সংযমী। তাঁর স্থাবর সম্পদের তালিকায় রয়েছে মাত্র ৩ হাজার ৩০০ টাকা মূল্যের ৮ শতাংশ জমি এবং ৯ হাজার টাকা মূল্যের ০.০১৭৬৮ অযুতাংশ অকৃষি জমি। ক্ষমতা ও প্রভাবকে ব্যক্তিগত সম্পদে রূপান্তরের কোনো নজির তাঁর জীবনে দেখা যায়নি।
মৃত্যুর ঠিক আগের দিন, ২৯ ডিসেম্বর, হাসপাতালের বিছানা থেকেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী, বগুড়া ও দিনাজপুরের তিনটি আসন থেকে মনোনয়নপত্র জমা দেন খালেদা জিয়া। এর মধ্য দিয়েই তিনি নিজের সম্পদের পূর্ণ বিবরণ জাতির সামনে তুলে ধরেন। কিন্তু পরদিন ভোরেই গণতন্ত্র রক্ষায় আপসহীন এই নেত্রী চিরবিদায় নেন, রেখে যান শূন্যতা আর গভীর শোক।
বুধবার (৩১ ডিসেম্বর) জানাজা ও দাফন শেষে নির্বাচন কমিশন সব প্রার্থীর হলফনামা প্রকাশ করে। সেখানে খালেদা জিয়ার জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা যায়, তাঁর স্থাবর ও অস্থাবর সম্পদের মোট পরিমাণ ছিল প্রায় ২২ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা। এই অঙ্কের মধ্যে ব্যক্তিগত ব্যবহৃত গাড়ি, বাসার আসবাবপত্র ও ইলেকট্রনিক পণ্যের মূল্যও অন্তর্ভুক্ত। অথচ বাস্তবতায় দেশের অনেক স্থানীয় পর্যায়ের নেতার সম্পদের পরিমাণও এর চেয়ে বহুগুণ বেশি।
Related posts here
খালেদা জিয়ার বার্ষিক আয় ছিল প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা, যা মূলত স্থাবর সম্পত্তি ভাড়া এবং ব্যাংক আমানত, সঞ্চয়পত্র ও বিনিয়োগ থেকে আসত। মাসিক গড় আয় দাঁড়ায় প্রায় ১৪ লাখ ৬৮ হাজার টাকা। এর বাইরে তাঁর কোনো ব্যবসা বা অতিরিক্ত আয়ের উৎস ছিল না। হলফনামা অনুযায়ী, স্থাবর সম্পত্তি ভাড়া থেকে বছরে আয় হতো ৯০ লাখ টাকা এবং ব্যাংক আমানত ও সঞ্চয়পত্র থেকে ৮৬ লাখ ১৬ হাজার ৫৮০ টাকা।
সর্বশেষ আয়কর বর্ষে তাঁর হাতে নগদ অর্থ ছিল মাত্র ৭ লাখ ৪১ হাজার ৭৫ টাকা। ব্যাংকে জমা ছিল ১৩ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার ৩৫৬ টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংকে এফডিআর ও সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ ছিল ৭ কোটি ৮৫ লাখ ১৪ হাজার ২২৯ টাকা, যেখান থেকে মাসে গড়ে ৭ লাখ টাকার কিছু বেশি আয় হতো। হলফনামায় তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন তাঁর কাছে কোনো বিদেশি মুদ্রা নেই।
ব্যক্তিগত ব্যবহারের জন্য তাঁর কাছে ছিল মাত্র দুটি গাড়ি একটি নিশান জিপ (মূল্য ২২ লাখ ২৫ হাজার টাকা) এবং একটি টয়োটা জিপ (মূল্য ১৩ লাখ ২০ হাজার টাকা)। বাসায় ব্যবহৃত ইলেকট্রনিক পণ্যের মূল্য ছিল প্রায় ৫ লাখ টাকা এবং আসবাবপত্রের মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা।
হলফনামার স্থাবর সম্পত্তির তালিকায় রয়েছে ক্যান্টনমেন্টের সেই বাড়িটির কথাও, যেখান থেকে আওয়ামী লীগ সরকারের আমলে তাঁকে উচ্ছেদ করা হয়েছিল। গুলশান এভিনিউয়ের বাড়িটির এক-তৃতীয়াংশের মালিকানা তাঁর, যার অর্জনমূল্য দেখানো হয়েছে মাত্র ১০০ টাকা। আর ক্যান্টনমেন্টের বাড়িটির অর্জনমূল্য দেখানো হয়েছে প্রতীকীভাবে ৫ টাকা। যদিও এসব সম্পদের বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।
সব মিলিয়ে, ক্ষমতার শীর্ষে থেকেও ব্যক্তিগত জীবনে কোনো রাজকীয়তা বা বিলাসিতার ছাপ রাখেননি বেগম খালেদা জিয়া। তাঁর জীবন ও সম্পদের এই হিসাব অনেক প্রশ্নের মাঝেই একটি বাস্তবতা স্পষ্ট করে ক্ষমতা থাকা সত্ত্বেও কীভাবে একজন রাজনীতিক সাধারণ জীবনযাপন করতে পারেন, খালেদা জিয়া তার বিরল উদাহরণ হয়ে থাকবেন।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।