.webp&w=3840&q=75)

কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, প্রশাসনের আচরণে নিরপেক্ষতার অভাব স্পষ্ট হয়ে উঠছে। তাঁর দাবি, প্রশাসনের সাম্প্রতিক কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, যা একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে।
শুক্রবার কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন জেলা রিটার্নিং কর্মকর্তা হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
মনোনয়ন যাচাই-বাছাই চলাকালে হাসনাত আবদুল্লাহ ও তাঁর আইনজীবী ওই আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে হলফনামায় গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ তোলেন। তারা দাবি করেন, সংশ্লিষ্ট প্রার্থী ব্যাংক ঋণসংক্রান্ত তথ্য ও হাইকোর্টের স্থগিতাদেশের বিষয় যথাযথভাবে উল্লেখ করেননি, যা নির্বাচনী বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা আলোচনা হয়। পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে রিটার্নিং কর্মকর্তা তাদের নিয়মানুযায়ী আইনগত প্রক্রিয়ায় অভিযোগ দাখিলের পরামর্শ দেন। এ সময় সম্মেলন কক্ষের ভেতর উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান উভয় প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেন।
এ প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, পর্যাপ্ত তথ্য-প্রমাণ ও যুক্তি উপস্থাপন করার পরও প্রশাসনের ভূমিকা আমাদের হতাশ করেছে। নির্বাচনী বিধিমালায় স্পষ্ট বলা আছে, কোনো প্রার্থী যদি প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য গোপন করেন, তাহলে তার প্রার্থিতা বাতিল হওয়ার কথা। কিন্তু বাস্তবে তা মানা হয়নি। এতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
তিনি আরও বলেন, এই ধরনের দ্বিচারিতামূলক আচরণ থাকলে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন কতটা সম্ভব তা নিয়ে আমরা গভীর শঙ্কা প্রকাশ করছি।
অন্যদিকে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, মুন্সীর ব্যক্তিগত কোনো ঋণ নেই। কোম্পানির নামে থাকা ঋণ সংক্রান্ত বিষয়ে আদালতের স্থগিতাদেশ রয়েছে এবং মামলাটি বিচারাধীন। ফলে হলফনামায় তথ্য গোপনের প্রশ্নই ওঠে না। এ কারণে মনোনয়ন বাতিলের কোনো আইনগত ভিত্তি ছিল না বলেও তিনি দাবি করেন।
মনোনয়ন যাচাই-বাছাই ঘিরে কুমিল্লা–৪ আসনে রাজনৈতিক উত্তেজনা ও আলোচনার পারদ আরও চড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।