.webp&w=3840&q=75)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয় সবার আগে বাংলাদেশ। দেশের মানুষই আমাদের রাজনৈতিক ক্ষমতার একমাত্র উৎস। তাই আমরা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে বিশ্বাস করি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় কারা কী ভূমিকা রেখেছে, বাংলাদেশের মানুষ তা ভালোভাবেই জানে। তিনি বলেন, এই দেশের লক্ষ মানুষ শহীদ হয়েছেন, মা-বোনেরা নির্যাতনের শিকার হয়েছেন। যাদের ভূমিকার কারণে এসব ঘটেছে, তাদের বাংলাদেশের মানুষ দেখেই নিয়েছে।
দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে তিনি ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান। তারেক রহমান বলেন, বিএনপি দেশের প্রতিটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়। শুধু ভোটাধিকার বা কথা বলার অধিকার প্রতিষ্ঠা করলেই হবে না, মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে, বলেন তিনি।
বক্তব্যের এক পর্যায়ে ধর্মীয় উপমার মাধ্যমে তিনি সমালোচনা করে বলেন, কোনো রাজনৈতিক দল নির্বাচনের আগে ‘এই দেব, ওই দেব’ বলছে। তিনি বলেন, যার মালিক মানুষ নয়, যার মালিক একমাত্র আল্লাহ, সেই বিষয় নিয়ে প্রতিশ্রুতি দেওয়া মানে মানুষকে আগেই ঠকানো।
আওয়ামী লীগ সরকারের সময়কার নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, গত ১৫–১৬ বছরে একের পর এক নির্বাচনে ব্যালট ছিনতাই, নিশিরাতের ভোট ও ডামি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। একই সময়ে উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। দুপুর ১২টা ২৫ মিনিটে মঞ্চে উঠে প্রায় আধা ঘণ্টা বক্তব্য দেন তারেক রহমান। তাঁর আগেই জনসভাস্থল নেতা–কর্মীদের উপস্থিতিতে লোকারণ্য হয়ে ওঠে। তিনি মঞ্চে উঠলে চারদিক থেকে ‘দুলা ভাই, দুলা ভাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে মাঠ।
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথির বক্তব্য দেন। মঞ্চে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানসহ কেন্দ্রীয় নেতারা এবং সিলেট বিভাগের চার জেলার বিএনপি-মনোনীত ও সমর্থিত প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
জনসভায় বারবার উঠে আসে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর নাম। তারেক রহমান তাঁর বক্তব্যে ইলিয়াস আলীসহ সিলেট অঞ্চলের গুমের শিকার নেতা-কর্মীদের কথা স্মরণ করেন। মাঠের এক পাশে গুম ও শহীদ পরিবারের সদস্যদের বসার জন্য আলাদা জায়গাও রাখা হয়।
এর আগে সকাল থেকেই সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসেন। ধানের শীষ, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নামে স্লোগানে মুখর থাকে পুরো এলাকা।
সিলেটের জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের ছয়টি স্থানে আয়োজিত নির্বাচনী
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।