
খেলা ডেস্ক
.jpg&w=3840&q=75)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১২ আসনে বিএনপি জোটের প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেছেন, কারওয়ান বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপচেষ্টা বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আগের জমানার কথা ভুলে যান এবার খুব চাপ দিয়ে মানুষকে বাধ্য করে কোনো নির্বাচন করা যাবে না।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ঢাকা–১২ আসনে তিনি দলীয় প্রতীক কোদাল নিয়ে নির্বাচন করছেন।
সাইফুল হক বলেন, কিছু কিছু মহল থেকে আমার ভাইদের হুমকি দেওয়া হচ্ছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই—এটা বন্ধ করেন। ভয় দেখিয়ে, চাপ সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টা সফল হবে না।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে তিনি বলেন, ৪ জানুয়ারি তারেক রহমানের সঙ্গে আমার দেখা হয়েছে। তিনি ঢাকা–১২ আসনের পরিস্থিতি জানতে চেয়েছেন এবং স্পষ্ট করে বলেছেন দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। যারা বিএনপিকে ভালোবাসে, ধানের শীষের আদর্শে বিশ্বাস করে, খালেদা জিয়া ও জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সবাইকে এই সিদ্ধান্তের পেছনে দাঁড়াতে হবে।
নাগরিক সেবার সংকটের কথাও তুলে ধরেন সাইফুল হক। তিনি বলেন, ঢাকা–১২ আসনে এখন কার্যত কোনো নাগরিক সেবা নেই। মানুষ নিয়মিত খাজনা ও কর দেয়, অথচ সেবা পায় না। এই এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারত্ব আর জুলুম–নিপীড়ন মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন হচ্ছে এসব অপশক্তির বিরুদ্ধে জনগণের গণরায়।
তিনি আরও বলেন, বড় ব্যবসায়ী হোক বা ছোট, প্রান্তিক ব্যবসায়ী সবাই নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে। কোনো চাঁদাবাজি, নির্যাতন বা জবরদখল এই এলাকার মানুষ আর বরদাশত করবে না।
ঢাকা–১২ আসনে সাইফুল হকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বিএনপি নেতা আনোয়ারুজ্জামান বলেন, বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমান সাইফুল হককে এই আসনে মনোনয়ন দিয়েছেন। সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর সবাইকে ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করতে হবে। বিভ্রান্তিতে কান দেওয়ার সুযোগ নেই।
উল্লেখ্য, ঢাকা–১২ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি থেকে বহিষ্কৃত সাইফুল আলম (নীরব), যিনি ফুটবল প্রতীকে নির্বাচন করছেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর মনোনীত ১০–দলীয় জোটের প্রার্থী হিসেবে রয়েছেন সাইফুল আলম খান। এই আসনের আওতায় শেরেবাংলা নগর, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা এলাকা অন্তর্ভুক্ত।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।