.jpg&w=3840&q=75)

কাজী মফিজুর রহমান এর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। কাজী মফিজুর রহমানের অভিযোগ, এ হামলার সঙ্গে বিএনপির স্থানীয় নেতা–কর্মীরা জড়িত।
রোববার (আজ) বেলা ১১টার দিকে সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের ভোরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
কাজী মফিজুর রহমান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য। এর আগে তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আসন্ন নির্বাচনে নোয়াখালী–২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করলেও দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। পরে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
কাজী মফিজুর রহমান জানান, রোববার বেলা ১১টার দিকে ভোরের বাজারে তিনি গণসংযোগ ও পথসভা করেন। পথসভা শেষে বাজার এলাকা ত্যাগ করার সঙ্গে সঙ্গেই সেখানে অবস্থিত তাঁর নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয়। তাঁর অভিযোগ, বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় কিছু নেতা–কর্মী লাঠিসোঁটা নিয়ে কার্যালয়ে থাকা কর্মীদের ওপর হামলা করেন এবং আসবাবপত্র ভাঙচুর করেন।
হামলায় তাঁর তিনজন কর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
কাপ–পিরিচ প্রতীকের প্রার্থী কাজী মফিজুর রহমান বলেন, ধানের শীষ প্রতীকের নেতা–কর্মীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের কারণে এলাকায় নির্বাচনী পরিবেশ ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এ ঘটনায় তিনি রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জয়নুল আবদিন ফারুকবলেন, কোথায়, কিসের হামলা হয়েছে, সে বিষয়ে আমি অবগত নই। খোঁজ নিয়ে পরে জানাতে পারব।
কবির হোসেনবলেন, স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের পথসভার পর ভোরের বাজার এলাকায় তাঁর নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।