
কুষ্টিয়া প্রতিনিধি


বাংলাদেশ জামায়াতে ইসলামীআমির হামজা। বুধবার বিকেলে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক নির্বাচনী মহিলা সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে আমির হামজা বলেন, তাঁর ধারণা অনুযায়ী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে অস্ট্রেলিয়া ও উগান্ডার ম্যাচের মতো ফল একপাক্ষিকই হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীলভাবে কাজ করে যেতে হবে এবং ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে কুষ্টিয়া সদর আসনের ১৩৮টি ওয়ার্ডে জামায়াতে ইসলামী যে জনসমর্থন ও গণজোয়ার পাচ্ছে, তাতে তারা শতভাগ আশাবাদী। তাঁর দাবি, কুষ্টিয়া–৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের ভূমিধস বিজয় নিশ্চিত হবে।
নির্বাচনসংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরে আমির হামজা বলেন, সিআরএফ নামের একটি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা গেছে দেশের প্রায় চার কোটি তরুণ ভোটারের মধ্যে ৩৭ দশমিক ৪ শতাংশ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। একই তথ্যে ধানের শীষের পক্ষে ২৭ শতাংশ এবং এনসিপির পক্ষে ১৭ শতাংশ সমর্থনের কথা উল্লেখ করা হয়েছে বলেও তিনি দাবি করেন। এনসিপি ১১ দলীয় জোটের শরিক হওয়ায় তরুণ ভোটারদের প্রায় ৫৫ শতাংশ জোটের পক্ষে অবস্থান নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে অন্যান্য রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তিনি বলেন, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। ইসলামী দল নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানো হচ্ছে এবং আড়ালে রাজনৈতিক হিসাব-নিকাশ চলছে—যা সাধারণ মানুষ বুঝতে পারছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরীর একটি বক্তব্য উদ্ধৃত করে বলেন, বিএনপি ক্ষমতায় এলে দুই বছরের বেশি টিকতে পারবে না—এমন সতর্কতা আগেই দেওয়া হয়েছিল। বর্তমান বাস্তবতায় বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনাও নেই বলে মন্তব্য করেন তিনি।
ধর্মীয় বক্তব্যে আমির হামজা বলেন, যারা আল্লাহ ও রাসূলের ওপর বিশ্বাস রেখে মানবতা রক্ষায় কাজ করবে, আল্লাহ তাদের জান্নাত দান করবেন। আর যারা ঈমানদার না হয়েও মানবতার পক্ষে দাঁড়াবে, তারা দুনিয়াতেই শান্তি, স্বস্তি ও নিরাপত্তা পাবে।
একপর্যায়ে সাংবাদিকদের সমালোচনা করে তিনি বলেন, কিছু সাংবাদিক বক্তব্যের অংশবিশেষ কেটে ভিন্নভাবে উপস্থাপন করেন, যা বিভ্রান্তি তৈরি করে। অন্য ধর্মাবলম্বীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে সবাই দুনিয়াবি শান্তি ও নিরাপত্তা ভোগ করবে।
সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হকসহ জেলা ও শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।