.jpg&w=3840&q=75)

ভোলার চরফ্যাশন–মনপুরা (ভোলা-৪) আসনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনপুরা উপজেলায় জামায়াতে ইসলামী ও বিএনপির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে মনপুরা উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের কামালপুর এলাকায় এ সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জামায়াতে ইসলামীর কয়েকজন কর্মী ওই এলাকায় ভোটের প্রচারণা শুরু করেন। একই সময় বিএনপির কর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে আহত বিএনপির কর্মী আবদুল গনি (পিতা: মুজাম্মেল হক) অভিযোগ করে বলেন, ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণার সময় জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের সমর্থক হারুন হুজুর ও শরিফ হুজুরের নেতৃত্বে প্রায় ৩০ জন তার ওপর হামলা চালায় এবং লাঠিসোঁটা দিয়ে মারধর করে।
বিএনপির দাবি অনুযায়ী, এ ঘটনায় তাদের তিনজন কর্মী আহত হয়েছেন। তারা হলেন আবদুল গনি, তাহেরা খাতুন ও রাসেল হাওলাদার।
অন্যদিকে জামায়াতে ইসলামীর কর্মী মো. ইদ্রিস (পিতা: আরব আলী) দাবি করেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে বিএনপির লোকজন তাকে মারধর করে।
মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন বলেন, “আমাদের কর্মীরা শান্তিপূর্ণভাবে ভোটের প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় জামায়াতে ইসলামীর লোকজন অতর্কিত হামলা চালায়। এতে আমাদের দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি জানান, উভয় পক্ষের কেউ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বক্তব্যের জন্য জামায়াতে ইসলামীর মনপুরা উপজেলা আমির আমিমুল ইহসান জসিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।