
দূরবীন ডেস্ক
.jpg&w=3840&q=75)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারপর্ব শেষ হয়েছে ১০ ফেব্রুয়ারি। ২২ জানুয়ারি শুরু হওয়া এই প্রচারণায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশজুড়ে অন্তত ৬৪টি জনসভা করেছেন বলে জানিয়েছে দলের মিডিয়া সেল। প্রায় ১৯ দিনের প্রচারে তিনি যে কৌশল নিয়েছেন, তা বাংলাদেশের প্রচলিত নির্বাচনী রাজনীতিতে তুলনামূলকভাবে নতুন বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বাংলাদেশের নির্বাচনী জনসভায় সাধারণত নেতা বক্তব্য দেন, সমর্থকেরা শোনেন এই চিরচেনা ধারার বাইরে গিয়ে তারেক রহমান জনসভাকে আলাপচারিতার রূপ দেওয়ার চেষ্টা করেছেন। বিভিন্ন জনসভায় তিনি দর্শকসারি থেকে সাধারণ মানুষকে মঞ্চে ডেকে এনে সরাসরি কথোপকথন করেছেন। এলাকার সমস্যা শুনেছেন, প্রশ্ন করেছেন, সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন এবং পুরো জনসভাকে সেই আলোচনায় যুক্ত করেছেন।
সিলেটে ২২ জানুয়ারি প্রচারণার উদ্বোধনী জনসভায় তিনি প্রথম এ কৌশল ব্যবহার করেন। সুনামগঞ্জের শান্তিগঞ্জের এক যুবককে মঞ্চে ডেকে নিয়ে ধর্মীয় প্রসঙ্গ ঘিরে সংলাপ করেন এবং উপস্থিত জনতার কাছ থেকেও উত্তর নেন। যোগাযোগবিদদের মতে, এই পদ্ধতি জনসভায় তাৎক্ষণিক সম্পৃক্ততা তৈরি করে এবং নেতাকে একমুখী বক্তা নয়, সংলাপকারী হিসেবে উপস্থাপন করে।
ঢাকার ভাষানটেক, চট্টগ্রাম, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে শ্রমজীবী মানুষ, নারী ও তরুণদের সঙ্গে একই ধরনের কথোপকথন করেন তিনি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ভাষ্য, জনসভায় সরাসরি মিথস্ক্রিয়া ‘নতুন রাজনীতির বহিঃপ্রকাশ’, যেখানে নেতা সমস্যার কথা সরাসরি শোনেন।
Barack ObamaEmmanuel Macron–ও বিভিন্ন সময়ে উন্মুক্ত সংলাপে অংশ নিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এস এম শামীম রেজা বলেন, পুরোনো দিনেও ইন্টারঅ্যাকটিভ ক্যাম্পেইন ছিল; তবে এখন ডিজিটাল প্ল্যাটফর্ম ও বিপুল তরুণ ভোটারের উপস্থিতি এ ধরনের প্রচারকে নতুন মাত্রা দিয়েছে। তাঁর মতে, তারেক রহমান ঐতিহ্যগত জনসংযোগ ও আধুনিক ডিজিটাল মনস্তত্ত্ব দুটিকেই সমানভাবে ধরার চেষ্টা করেছেন।
দেশে ফেরার পর থেকেই তারেক রহমান শান্তিশৃঙ্খলা ও সহনশীলতার ওপর জোর দিচ্ছেন। সংবর্ধনা অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জনসভায় তিনি বলেছেন, উসকানির মুখেও শান্ত থাকতে হবে এবং সব শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চট্টগ্রামের এক জনসভায় তিনি বলেন, শুধু সমালোচনা করে মানুষের উপকার হয় না; বাস্তব সমাধান দিতে হবে।
তবে প্রচারপর্বে তিনি প্রতিদ্বন্দ্বী দল জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধকালীন ভূমিকা ও ধর্মকেন্দ্রিক রাজনীতির সমালোচনাও করেছেন। অন্যদিকে কিছু ক্ষেত্রে ভুল তথ্য দেওয়ার অভিযোগও উঠেছে যেমন কুমিল্লায় ইপিজেড স্থাপনের ঘোষণা, যেখানে আগে থেকেই একটি ইপিজেড রয়েছে।
এবারের প্রচারে আরেকটি লক্ষণীয় বিষয় ছিল পরিবারকে সামনে আনা। স্ত্রী চিকিৎসক জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে বিভিন্ন কর্মসূচিতে পাশে রাখা হয়েছে। তাঁরা নারী ও তরুণদের সঙ্গে আলাপ, চা–চক্র, সামাজিক কর্মসূচি ও নির্বাচনী প্রচারণায় অংশ নেন। পশ্চিমা রাজনীতিতে প্রচলিত এই কৌশলে প্রার্থী নিজেকে একজন দায়িত্বশীল স্বামী ও স্নেহশীল পিতা অর্থাৎ ‘ফ্যামিলি ম্যান’ হিসেবে উপস্থাপন করেন।
যোগাযোগবিদদের মতে, এটি প্রার্থীর কঠোর রাজনৈতিক ইমেজকে নরম করে এবং তাঁকে একজন সাধারণ, নির্ভরযোগ্য মানুষ হিসেবে তুলে ধরতে সহায়তা করে।
প্রচারের শেষ দিনে বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণে অতীতের ভুলত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেন তারেক রহমান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থেকে অনিচ্ছাকৃত ভুল করে থাকলে তার জন্য তিনি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং ভবিষ্যতে সেসব থেকে শিক্ষা নেওয়া হবে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।