Ad

বিশ্বকাপ প্রস্তুতি নিতে আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Bangladesh-qualify-2022-T20-WC
Durbin News

পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ। বিশ্বকাপের অষ্টম আসরকে কেন্দ্র করে পূর্ব প্রস্তুতি নিউজিল্যান্ডের মাটিতেই সম্পন্ন করবে বাংলাদেশ, সেটাই প্রত্যাশিত ছিলো।তবে বিসিসির তরফ থেকে নতুন করে জানানো হয়েছে বিশ্বকাপের প্রস্তুতি নিতে আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। একই সাথে সেখানে দুটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে তারা। সদ্য ঘোষিত বিশ্বকাপ দলের ১৪ সদস্য এবং স্ট্যান্ডবাই থাকা চার ক্রিকেটারও ট্যুরে অংশ নেবেন। তবে ওই সময়টায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে অংশ নিতে ছুটিতে থাকবেন সাকিব আল হাসান। তাই এই সফরে তাকে নাও পাওয়া যেতে পারে। যদিও বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরি জানিয়েছেন টিম ম্যানেজম্যান্ট প্রয়োজন মনে করলে সাকিবের ছুটি বাতিলও করতে পারে। শেষ পর্যন্ত সাকিবকে না পাওয়া গেলে সহ অধিনায়ক নুরুল হাসান সোহানের নেতৃত্বেই মাঠে নামবে বাংলাদেশ দল। কন্ডিশন বিবেচনায় অস্ট্রেলিয়া এবং দুবাই সম্পূর্ণ আলাদা হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্যাম্প ও সিরিজের প্রয়োজনীয়তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। এই ব্যাপারে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, " মূলত দেশে বিরূপ আবহাওয়ার কারণে ক্যাম্প করতে পারেনি দল। এইজন্য স্কিল ঝালাই করতে পারেনি ক্রিকেটাররা।এ জন্য দুবাই এ ক্যাম্প করবে বাংলাদেশ। তাছাড়া ত্রিদেশীয় সিরিজের আগে নিউজিল্যান্ডে ক্যাম্প করার চেষ্ঠা করেছিলো বাংলাদেশ। শেষ পর্যন্ত এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি ক্রিকেট বোর্ড। প্রস্তুতি ক্যাম্প ও সিরিজ খেলতে আগামী ২২ সেপ্টেম্বর আরব আমিরাতের উদ্দেশ্যে রওয়ানা দেবে বাংলাদেশ। ৬ দিনের অনুশীলন ক্যাম্প ও সিরিজ শেষে ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবে বাংলাদেশ দল। ত্রিদেশিয় সিরিজে অংশ নিতে ২ অক্টোবর ক্রাইস্টচার্চে পৌঁছানোর কথা রয়েছে সাকিব-লিটনদের। সিরিজের প্রথম ম্যাচে ৭ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।দীর্ঘদিন দলের কান্ডারির ভূমিকায় থাকা তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদকে ছাড়াই টি-টুয়েন্টি যাত্রা শুরু করতে যাচ্ছে টিম টাইগার্স। ফলে, সিরিজটিতে পাখির চোখ থাকবে দেশের ক্রিকেট সমর্থকদের। গত টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই দলে তামিম ইকবালের অন্তর্ভুক্তি নিয়ে দেখা দেয় নানা তর্ক-বিতর্ক। শেষ পর্যন্ত তামিমকে ছাড়াই বিশ্বকাপে যায় বাংলাদেশ। এবারের বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছের পুণরায় দেখা দিয়েছে নতুন বিতর্ক। দলে মুশফিক, মাহমুদুল্লাহর ভূমিকা নিয়ে পুরো দেশ যখন কার্যত দু'ভাগ, তখন মাহমুদুল্লাহ রিয়াদকে টি-টুয়েন্টি দল থেকে বাদ দিয়ে আগুণে ঘি ঢালার কাজ করেছে বিসিবি। এর আগে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম ফেইসবুকে ঘোষণা দিয়ে টি-টুয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিলে ও ভক্ত-সমর্থকদের তোপের মুখে পড়তে হয় বিসিবিকে। অন্যদিকে, দেশের ক্রিকেটের এমন টালমাটাল পরিস্থিতিতে আশার বানী শোনাচ্ছেন বাংলাদেশ টি-টুয়েন্টি কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলছেন টি-টুয়েন্টি ফরম্যাটে পারফর্মার নয়, ইম্পেক্ট খেলোয়াড় বেশি প্রয়োজন। এজন্য ইম্পেক্ট খেলোয়াড়দের নিয়ে বিশ্বকাপ দল সাজিয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আরব আমিরাতের বিপক্ষে টি-টুয়েন্টি ফরম্যাটে নতুনভাবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad