Ad

বিশ্বকাপে কোন ম্যাচ না জিতলেও ৭০ লাখ টাকা পাবে বাংলাদেশ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
24updatenews-12-transformed
Durbin News

দরজায় কড়া নাড়ছে টি-টুয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। আগামী ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে শ্রেষ্ঠত্বের লড়াই। টূর্ণামেন্টকে সামনে রেখে ইতিমধ্যে প্রাইজ মানি ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সর্বমোট ৫৬ লাখ মার্কিন ডলার পুরুষ্কারের ব্যবস্থা রাখা হয়েছে অংশ নেওয়া দল গুলোর জন্য।বিশ্বকাপে চ্যাম্পিয়ান দলের প্রাইজ মানি নির্ধারণ করা হয়েছে ১৬ লাখ মার্কিন ডলার। রানার আপ দলের জন্য থাকছে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থাৎ আট লাখ মার্কিন ডলার। সেমি-ফাইনালে পরাজিত দুই দলের প্রতিটির জন্য রয়েছে ৪ লাখ ডলার। সুপার টুয়েলভ থেকে বাদ পড়া আটটি দল পাবে ৭০ হাজার ডলার।অর্থাৎ বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ বা অন্য কোন দল যদি কোন ম্যাচ নাও জিততে পারে তারপরেও ৭০ লাখ টাকা নিয়ে দেশে ফিরবে তারা! প্রথম রাউন্ডে প্রতি ম্যাচ জেতার জন্য দল গুলো পাবে ৪০ লাখ টাকার বেশি। ২০২১ সালে অনুষ্ঠিত সর্বশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপের একই প্রাইজমানি নির্ধারণ করেছিলো আইসিসি।তাসমান সাগর পাড়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে দুই পর্বে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে ১৬ টি দল। এদের মধ্যে ৮টি দেশ সরাসরি বিশ্বকাপে অংশ নিবে। বাকি ৮টি দলকে ভাগ করা হবে দুই ভাগে। প্রতি গ্রুপে ৪টি করে দল থাকবে। সেখান থেকে শীর্ষ দুই দল সুপার টুয়েলভে কোয়ালিফাই করবে।গ্রুপ-A থেকে বিশ্বকাপে অংশ নিচ্ছে নামিবিয়া, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে, গ্রুপ-B তে আছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। সুপার টুয়েলভে গ্রুপ-১ এ রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান, গ্রুপ-A থেকে কোয়ালিফাই করা চ্যাম্পিয়ান দল এবং গ্রুপ-B থেকে কোয়ালিফাই করা রানার আপ দল।গ্রুপ-২ এ এশিয়ান ক্রিকেট পরাশক্তি ভারত-পাকিস্তানের সাথে থাকবে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা। এছাড়া গ্রুপ-B এবং A থেকে কোয়ালিফাই করা চ্যাম্পিয়ান ও রানার আপ দল দুটি এই গ্রুপ থেকে বিশ্বকাপে অংশ নেবে। ১৬ অক্টোবর শ্রীলঙ্কা-নামিবিয়া ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে ২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপের। ২২ অক্টোবর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের সুপার টুয়েলভ এর লড়াই। ২৪ অক্টোবর মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দি ভারত ও পাকিস্তান। ০৯ ও ১০ নভেম্বর প্রথম এবং দ্বিতীয় সেমি-ফাইনাল যথাক্রমে সিডনি ক্রিকেট গ্রাউন্ড এবং এডিলেড ওভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।১৩ নভেম্বর মেলবোর্নে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টি-টুয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের।সাধারণ মানুষের কাছে ক্রিকেটকে আরও আকর্ষনীয় এবং জমজমাট করে তুলতে ২০০৭ সাল থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে আইসিসি। শুরুতে প্রতি দুই বছর অন্তর একটি করে টূর্ণামেন্ট আয়োজনের পরিকল্পনা করা হলেও ২০১৬ সালে এই সিদ্ধান্ত থেকে সরে আসে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। পরবর্তিতে ২০২০ সাল থেকে আবারও দুই বছর পরপর টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনায় ফিরে আসে তারা।২০০৭ থেকে ২০২১ পর্যন্ত সর্বমোট সাতটি আসরে এখন পর্যন্ত যথাক্রমে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে।এরমধ্যে ওয়েষ্ট ইন্ডিজ একমাত্র দল হিসেবে ২০১২ ও ২০১৬ সালে দুটি টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়লাভ করে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad