Ad

কাতার বিশ্বকাপের উন্মাদনা বাড়াতে ফিফার নতুন গান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
ushdf-2210080826
Durbin News

শুরু হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ ফুটবল। এ নিয়ে ফুটবল ভক্তদের মধ্যে চলছে উন্মাদনা। সেই উন্মাদনার মাত্রা বাড়িয়ে দিতে বিশ্বকাপের থিম সং প্রকাশ করেছে ফিফা। এবারের থিম সং 'লাইট দ্য স্কাই'। ৭ অক্টোবর শুক্রবার ফিফা নিজেদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে গানটি। এই গানে কণ্ঠ মিলিয়েছেন চার দেশের চার অভিনেত্রী ও গায়িকা। যেখানে জায়গা করে নিয়েছেন বলিউড ডান্সার, মরক্কোর সুন্দরী নোরা ফাতেহি। আছেন আমিরাতের বালকিস ফাথি, ইরাকের রাহমা মেজের এবং মরক্কোর মানাল। কেবল কণ্ঠ মেলানো নয়, এই চারজন গানটির মিউজিক ভিডিওতে অভিনয়ও করেছেন। গানটিতে আছে বিভিন্ন ভাষার মিশ্রণ। আছে ইংরেজি, হিন্দি ও মরক্কোর আরবি ভাষা। হিন্দি ও মরক্কোর আরবি ভাষায় সুর মিলিয়েছেন নোরা। এ গানে তাকে কালো সিলভার রঙের পোশাকে বেশ লাস্যময়ী দেখাচ্ছিল। শিল্পীদের মধ্যে প্রথম সারিতে অবস্থান করছিলেন তিনি। হলিউড সেননেশন জেনিফার লোপেজ ও ‘ওয়াকা ওয়াকা’খ্যাত তারকা শাকিরার পর এবার ফিফা বিশ্বকাপে পারফর্ম করবেন এ মরোক্কান সুন্দরী। এর মাধ্যমে ভারত এবং বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে প্রথমবারের মতো কেউ বিশ্বকাপ ফুটবলে পারফর্ম করতে যাচ্ছে।গানটি প্রযোজনা করছে ‘রেডওয়ান’। যারা এর আগে ফিফার জন্য শাকিরার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ ও ‘লা লা লা’ গানগুলো প্রযোজনা করেছিলো।বিশ্বে নারীদের ক্ষমতা বোঝানোই নতুন গানের থিম। এছাড়া ফিফা বিশ্বকাপের নারী রেফারিদের কথাও বলা হয়েছে গানে।তবে দর্শকদের খুব একটা পছন্দ হয়নি ফিফার নতুন থিম সং। এ নিয়ে নিয়ে ভক্ত মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, এই গান তেমন বিশ্ব মাতাতে পারবে না।শাকিরার গানে যেভাবে কুপকাত হয়েছিল সারাবিশ্ব, সেই উন্মাোদনা দেখা যাচ্ছে না নতুন গানে। এবারের বিশ্বকাপকে সামনে রেখে অবশ্য একাধিক গান প্রকাশ করবে ফিফা। চলতি বছর ‘হায়া হায়া’ শিরোনামে আরো একটি গান প্রকাশ হয়েছিল। ইংরেজিতে 'হায়া হায়া' এর মানে দাঁড়ায় 'বেটার টুগেদার'। এই গানের মাধ্যমে বিশ্বকে এক বন্ধনে আবদ্ধ করার বার্তা দেওয়ার চেষ্টা করেছে ফিফা। ৩ মিনিট ২৬ সেকেন্ড দৈর্ঘ্যের গানটি গেয়েছেন নাইজেরিয়ান পপ স্টার ডেভিড আদেলেকে, যুক্তরাষ্ট্রের ত্রিনিদাদ কারডোনা ও কাতারি গায়িকা আয়শা। প্ৰথমবার ফিফা বিশ্বকাপের থিম সং একাধিক গানকে মিলিয়ে তৈরি করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা এক সঙ্গে গেয়েছেন। ১৯৬২ বিশ্বকাপ থেকে নিয়মিত থিম সং বের করছে ফিফা। যা সারা বিশ্বের ভক্তদের জন্য একটি দারুণ আকর্ষণ।কখনো তা ইংলিশ, কখনো স্প্যানিশ আবার কখনো গাওয়া হয়েছে আয়োজক দেশের স্থানীয় ভাষায়। মূলত বিশ্বকাপকে আরো রঙ্গিন করে তুলতেই এমন ভাবনা ছিল ফিফার।বিশ্বকাপের থিম সংয়ের বিষয়টি আসলেই মনে পড়ে যায় কলম্বিয়ান পপ তারকা শাকিরার কথা। ২০১০ সালে ওয়াকা ওয়াকা গেয়ে বিশ্ব মাতিয়ে তুলেছিলেন তিনি।পরবর্তীতে শাকিরার গাওয়া 'লা লা লা' গানটি এতটাই ঝড় তোলে যে, এর সুর কানে বাজলে ২০১৪' বিশ্বকাপের স্মৃতি রোমন্থনে ফিরে যাবে যে কেউ। যদিও ব্রাজিল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ছিল না এটি।২০১৪'র মতো তার আরো একটি উদাহরণ ২০০৬ বিশ্বকাপ। সেবার "দ্যা টাইম অব আওয়ার লাইভস" শিরোনামের গানটিকে থিম সং করেছিল ফিফা। তবে উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার গাওয়া 'হিপ ডন্ট লাই' গানটি, এতটাই জনপ্রিয় হয়ে যায় যে, তাতে ঢাকা পড়ে অফিসিয়াল সংটি।বিশ্বকাপে শাকিরা গান করেছেন তিনটি। এর মধ্যে দু'টোকেই স্বীকৃতি দেয়নি ফিফা। তবে ২০১০ সালে এই সুপারস্টারকে দিয়েই অফিসিয়াল সং করায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।সেবার ফ্রেশলেগ্রাউন্ডের ফিচার করা 'ওয়াকা ওয়াকা' শিরোনামের গানটি বক্স অফিসে রীতিমত ঝড় তোলে। আগামী ২১ নভেম্বর কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। ফাইনাল হবে ১৮ ডিসেম্বর। বিশ্বকাপের আসর কতটা মাতিয়ে তুলবে ফিফার নতুন থিম সং, সেটিই এখন দেখার বিষয়।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad