Ad

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
hand_of_god_131022_01
Durbin News

ফুটবল ইতিহাসের মহানায়ক আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা, যার কথা বললে চোখে ভেসে উঠে হাত দিয়ে গোল করার সেই বিখ্যাত ঘটনা। যা ঘটেছিল ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। সেদিন ইংল্যান্ডের বিপক্ষে রেফারির চোখ এড়িয়ে হাত দিয়েই গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি, কিন্তু সেটি চোখ এড়িয়ে গেছে সবার। ম্যাচ শেষে হাত দিয়ে গোলের ব্যাপারে নিজেই স্বীকার করেছিলেন ম্যারাডোনা আর বলেছিলেন, সেটি ছিল ‘হ্যান্ড অব গড’ বা ‘ঈশ্বরের হাত’।ঐতিহাসিক সেই গোলের পর তর্ক বিতর্কে পেরিয়ে গেছে অনেক যুগ। এরই মধ্যে প্রয়াত হয়েছেন বিশ্বনন্দিত এই ফুটবলার। কিন্তু রেখে গেছেন সেই ঐতিহাসিক স্মৃতি। আর সেই স্মৃতিবিজরিত বলটিকেই এবার নিলামে তোলা হচ্ছে। ধারণা করা হচ্ছে, আগামী নভেম্বরের সেই নিলামে বলটির মূল্য ধরা হতে পারে আড়াই মিলিয়ন থেকে তিন মিলিয়ন পাউন্ড পর্যন্ত।‘হ্যান্ড অব গড’ বা ঈশ্বরের হাত দিয়ে করা ম্যারাডোনার সেই গোল ফুটবল ইতিহাসের এক ঐতিহাসিক ঘটনা। এর পক্ষে বিপক্ষে সবসময় আলোচনা চলে আসছে তিন যুগ পরেও। সেদিন ইংলিশ গোলরক্ষক পিটার শিলটনকে বোকা বানিয়ে হাত দিয়ে গোল করেছিলেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার, যেটি চোখ এড়িয়ে গেছে শিলটনের, এমনকি রেফারি থেকে শুরু করে প্রতিপক্ষ দলের খেলোয়াড় সহ সংশ্লিষ্ট কেউ ধরতে পারেননি তার চালাকি ।ম্যারাডোনা স্বীকার না করলে হয়তো সেটি আজও অজানাই থেকে যেতো। কিন্তু তিনি নিজে এই গোলকে ফকল্যান্ড যুদ্ধের ‘প্রতীকী প্রতিশোধ’ বলে মন্তব্য করেছিলেন। আর এই নিয়ে তার অপরাধবোধ নেই সেকথাও জানিয়েছিলেন প্রকাশ্যে। অন্যদিকে সেই গোল কিংবা ম্যাচ আজ পর্যন্ত গ্রহণ করতে পারে না ব্রিটিশরা। কিন্তু সব বিতর্ক ছাপিয়ে ম্যারাডোনার এই গোল ফুটবলে বিশেষ মর্যাদা পেয়ে থাকে। আর তাই গোলটির বল নিয়েও মানুষের আগ্রহ থাকা খুব স্বাভাবিক। হ্যান্ডবলে গোল দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সেদিনের ম্যাচে দায়িত্ব পালনকারী রেফারি আলী বিন নাসের বলেছিলেন, বিষয়টি তিনি লক্ষ করেননি। সিদ্ধান্তের জন্য লাইন্সম্যানের ওপর নির্ভর করেছিলেন।অবশ্য ম্যাচ শেষে ম্যারাডোনার ঐতিহাসিক সেই গোলের বলটি নিজের সংগ্রহে রেখে দেন বিন নাসের। এখন পর্যন্ত তার কাছেই এটি সংরক্ষিত আছে। সেই ঘটনার ৩৬ বছর পর ফুটবলের ঐতিহাসিক স্মারক হিসেবে নিলামে উঠতে যাচ্ছে বলটি।কাতার বিশ্বকাপের বিশেষ একটি ইভেন্টের অংশ হিসেবে ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে নিলাম। বিখ্যাত এই বল ক্রয়ের জন্য ক্রেতাদের ২৮ অক্টোবর থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।আগামী ১৬ নভেম্বর নিলামটি পরিচালনা করবেন গ্রাহাম বাড। নিলামে নিয়ে বিন নাসের বলেছেন, ‘বলটি আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের অংশ। সেজন্য এটিকে পৃথিবীর সামনে তুলে ধরার এখনই সঠিক সময় বলে মনে করছি। আমি আশা করি, ক্রেতারা এই বলটিকে জনসাধারণের সামনে তুলে ধরার ব্যবস্থা করবেন।’এর আগে ঐতিহাসিক সেই ম্যাচে ম্যারাডোনার পরিহিত জার্সিটিও নিলামে তোলা হয় এবং চড়া দামে বিক্রি করা হয়। সেই ম্যাচে পরিহিত জার্সিটি ৭ দশমিক ১ মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়েছে, যা খেলার স্মৃতিচিহ্নের একটি অংশ হিসাবে নিলামে দেওয়া সর্বোচ্চ মূল্য। একটি অনলাইন নিলামে নিলামকারী সোথেবি শার্টটি বিক্রি করেছেন। কিন্তু কে সেটি কিনেছেন সেই ক্রেতার পরিচয় পাওয়া যায়নি। আগামী ১৬ নভেম্বর সেই ম্যাচের বল নিলামে বিক্রি হলে ম্যারাডোনার স্বাক্ষরিত জার্সিসহ অন্যান্য স্মারক নিলামে তুলবেন বলে জানিয়েছেন বিন নাসের।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad