Ad

ডট বল দিয়ে আবারো আলোচনায় তাসকিন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
17897
Durbin News

মিতব্যয়ী বোলিংয়ের মাধ্যমে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটা যেন নিজের করে নিয়েছেন টাইগার স্পিডস্টার তাসকিন আহমেদ। ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারকে টপকে সর্বোচ্চ ডট বল দেওয়া বোলার এখন বাংলাদেশের এই পেসার।তার বল খেলতে ব্যাটসম্যানরা কি পরিমান অস্বস্তিতে ভুগে থাকেন সেটিরর প্রমাণ পাওয়া যাবে এবারের বিশ্বকাপের ছোট্ট একটি পরিসংখ্যানে। এখন পর্যন্ত বল হাতে ১৫ ওভারে ৯০ বল করে ডট দিয়েছেস ৫৪টি। ৮ উইকেটের বিনিময়ে রান দিয়েছেন ১০৫। মোট ওভারের ৬০ শতাংশ অর্থাৎ অর্ধেকেরও বেশি বলে ডট দিয়েছেন তাসকিন। বিশ্বকাপের এ আসরে তার ইকোনমি রেট সাত। নিজের ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে। চার ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন চার উইকেট।বাংলাদেশের ক্রিকেটে বদলে যাওয়া তাসকিনের জয়গান গাওয়া হচ্ছে বেশ অনেক দিন ধরেই। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস আক্রমণের মূল অস্ত্র তিনি। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য হয়ে উঠেছেন একজন যমদূত।বিশ্বকাপের মঞ্চে দলকে নিজের সেরাটা দেওয়ার জন্য আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলেন এ ক্রিকেটার। বড় মঞ্চে এসে পেয়েছেন সফলতাও। একের পর এক হারে জর্জরিত টিম টাইগার্সকে জয়ের স্বাদ পাইয়ে দিয়েছেন তিনি।সিম মুভমেন্টের সাথে কন্ডিশনের কারণে পাচ্ছেন সুইংও। এই দুইয়ের সঙ্গে উচ্চগতি আর নিয়ন্ত্রণ তো আছেই।তাই ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে এই ফাস্ট বোলারের হাতে। বাংলাদেশ যে দুটি ম্যাচে জয়ী হয়েছে সেই দুই ম্যাচেই সেরা হয়েছেন তাসকিন।এখানেই শেষ নয়, ৪ ম্যাচের প্রথম তিনটিতে তিনি উইকেট পেয়েছেন ৮টি। যে ম্যাচে উইকেট পাননি সেই ম্যাচে তার বোলিং ছিল আরও ক্ষুরধার।প্রতিপক্ষ ছিল বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার বিশ্বের সেরা ব্যাটিং লাইন সমৃদ্ধ ভারতীয় দল। অধিনায়ক সাকিব আল হাসানও নিজের সেরা বোলারকে ভারতীয় টপ অর্ডারের বিপক্ষে বোলিং করিয়েছেন।কিন্তু দুর্ভাগ্যের কারণে দুর্দান্ত বোলিং করেও উইকেটের দেখা পাননি তিনি। তবে লোকেশ রাহুল রোহিত শর্মা বিরাট কোহলি সূর্য কুমার যাদবের মত ব্যাটসম্যানদেরও দারুণ অস্বস্তিতে ফেলেছিলেন তিনি।ভারতের বিপক্ষে জিততে পারলে লিটনের সঙ্গে তাসকিনও হতেন সেরার দাবিদার। কারণ, উইকেট না পেলেও বোলিংয়ে তার ইকোনমি ছিল ৩.৭৫।তাসকিনকে দিয়ে টানা চার ওভার বোলিং করিয়ে রান নিয়ন্ত্রণের চেষ্টা করে সম্পূর্ণভাবে সফল হন সাকিব। ম্যাচে তাসকিন চার ওভারে মাত্র ১৫ রান দেন, যেখানে ডট বলছিল ১৬টি।সেমির দৌড়ে দল শীর্ষে যেতে না পারলেও বল হাতে দুর্দান্ত পারফর্ম করে সবার নজর কাড়ছেন তাসকিন।একসময় জাতীয় দল থেকে বাদ পড়া আর খারাপ পারফর্মের কারণে নানা জনের অবজ্ঞা ও বাজে ব্যবহারের শিকার হতে হয়েছিলো তাকে।কিন্তু সেসব দিন এখন অতীত। সব বাধা জয় করে শেষ পর্যন্ত নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন এ স্পিড স্টার।গতির চেয়ে ম্যাচের পরিস্থিতি, ব্যাটসম্যান, উইকেটের অবস্থা বুঝে বল করেন। বোলিংয়েই ছাপ পড়ে, এখন তিনি কতটা বদলে গেছেন।বিশ্বমঞ্চে নজরকাড়া পারফর্ম আগেও করেছেন তাসকিস। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ দলের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি।২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত দুর্দান্ত বোলিং করেছিলেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও খুব একটা খারাপ করেননি।তবে এবার তার পারফরম্যান্স নজরকাড়া। এবার তিনি পার্থক্য গড়ে দিচ্ছেন, হচ্ছেন জয়ের নায়ক। কেবল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিই তার ভালো কাটেনি।ধীরে ধীরে তাসকিন যেন নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। ভবিষ্যতে একজন বিশ্ব মানের বোলার হওয়ার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন তিনি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad