Ad

যে কারনে দুই হাত উপরে তুলে গোল উদযাপন করেন মেসি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

বেশিরভাগ ফুটবলারই গোল করার পর দৌড় বা লাফ দিয়ে, জার্সি খুলে কিংবা মাটিতে হাঁটু গেড়ে বসে উদযাপন করে থাকেন।কিন্তু মেসিকে সে ধরনের উদযাপন খুব একটা করতে দেখা যায় না। গোল করলেই আকাশের দিকে দুই হাত উঁচিয়ে উদযাপন করেন এ আর্জেন্টাইন তারকা।ফুটবল বিশ্বে মেসির এ উদযাপন বেশ বিখ্যাত। তবে অনেকেই হয়তো জানেন না যে এর পেছনে কারণটা কি। মূলত এর মধ্য দিয়ে নিজের প্রয়াত দাদীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন মেসি।মেসির অত্যন্ত প্রিয় একজন মানুষ ছিলেন তার দাদী সিলিয়া অলিভেইরা। তার বয়স যখন মাত্র ১০ বছর তখন তিনি মৃত্যুবরণ করেন। প্রিয় মানুষটিকে হারানোর পর চরম শোকাহত হন মেসি।তবে বাল্যকালে প্রিয়জনকে হারালেও এখনও তাকে ভুলেন নি ফুটবলের বরপুত্র। তিনি মনে করেন, দাদী মারা গেলেও উনার ছায়া এখনও তার মাথার ওপর রয়েছে।মেসি শুনতে পান ওপর থেকে তাঁর নাম ধরে আজও গলা ফাটাচ্ছেন সিলিয়া। উপর থেকে সব সময় তাকে আশীর্বাদ করছেন।তাই প্রতিবার গোল করার পর হাত উঁচিয়ে আকাশের দিকে তাকিয়ে যেন নিজের কৃতিত্ব দেখান তিনি।এছাড়া মেসি আরো জানান, কেবল দাদীই নন, এর মাধ্যমে তিনি একই সাথে ঈশ্বরের প্রতিও কৃতজ্ঞতা জানান। এ জীবনে ঈশ্বর যা দিয়েছেন সবকিছুর জন্যে।দাদির প্রতি মেসির ভালোবাসাটা সব সময়ই অন্য রকম। কারণ, দাদির হাত ধরেই তাঁর ফুটবল মাঠে নামা।লিওনেল মেসির বাবা জর্জে মেসি ছিলেন একজন সাধারণ ফ্যাক্টরির কর্মী ও মাতা সেলিয়া মারিয়া কাচ্চিতিন্ন সাধারণ গৃহিনী।আর্জেন্টাইন সুপারস্টারের রয়েছে দুই বড়ো ভাই মাতিয়াস মেসি ও রদ্রিগেস মেসি এবং এক বোন মারিয়া সোল। ছোটবেলা থেকেই মেসি তার ভাইদের সাথে ফুটবল খেলতে মাঠে যেতেন।দাদি সবসময় চাইতেন মেসি বড় ফুটবলার হয়ে উঠুক। দাদির উৎসাহেই বাবা তাকে ফুটবল খেলার সরঞ্জাম কিনে দেয়। আর মাত্র চার বছর বয়সে মেসিকে ফুটবল ট্রেনিং ক্লাবে ভর্তি করে দেন।মেসিকে অনুশীলনেও নিয়ে যেতেন তাঁর দাদি। ছোট্ট নাতিকে দলে নেওয়ার জন্য বিভিন্ন কোচের কাছেও গিয়েছেন তিনি।মেসির বয়স অল্প ছিল বলে স্থানীয় ক্লাবের কোচ তাঁকে একদমই দলে নিতে রাজি হননি। দাদির জোরাজুরিতেই কোচ তাঁকে দলে নিতে বাধ্য হয়েছিলেন।কিন্তু বার্সা তারকা ১০ বছর বয়সে থাকতে ভালোবাসার দাদিকে হারান। এরপর মাত্র ১১ বছর বয়সে হরমোন ডেফিসিয়েন্সি নামের এক রোগ ধরা পরে আর্জেন্টিনার এই ফুটবলারের।অল্প বয়সে এই রোগের কারণে তার শরীরের স্বাভাবিক বৃদ্ধির হার কমে যায়। এরপর নানা চড়াই-উৎড়াই পেরিয়ে আজ তিনি বিশ্বের সেরা খেলোয়াড়।শুধু মেসিই নয়, তার ছেলে থিয়াগো গোল করার পর একইরকমভাবে উদযাপন করে। যদিও এর পিছনে আলাদা কোন কারন নেই। বাবাকে দেখেই এমন উদযাপন করতে শিখেছে সে।কাতারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপের সেমিফাইনালে লুসাইল স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পা রাখে মেসিরা।দুটি গোল করেন আলভারেজ। অন্য গোলটি করেন লিওনেল মেসি। আলভারেজের দুই গোলেও অবদান আছে এই আর্জেন্টাইন সুপারস্টারের।২০১৪ বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেছিলেন লিওনেল মেসি, কিন্তু ফিরতে হয়েছে রানার্সআপ ট্রফি নিয়ে।তাই ভক্ত অনুরাগীদের প্রার্থনা, এবার বিশ্বকাপ জিতেই বর্ণময় কেরিয়ার শেষ হোক। মেসি নিজেও তার সেরাটা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিজের শেষ বিশ্বকাপটা রাঙ্গাতে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad