Ad

মাঠে মেসির হাঁটার রহস্য কি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
2022_11_26T202730Z_1042999513_UP1EIBQ1KTTUK_RTRMADP_3_SOCCER_WORLDCUP_ARG_MEX_REPORT
Durbin News

অন্য ফুটবলাররা যখন বলের জন্য মাঠের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছেন, মেসিকে তখন দেখা যায় দাঁড়িয়ে থাকতে বা আনমনে হাঁটতে।তবে তিনি যে মাঠে অলসতার জন্য হাঁটেন তা কিন্তু নয়। কিংবা সবসময় দৌড়ানোর জন্য তার শরীর ফিট নয়, এমনটাও নয়।মূলত হেঁটে হেঁটেই মেসি নিজের কাজ সেরে ফেলেন। এর মাধ্যমে চিন্তা-ভাবনা করে প্রতিপক্ষের কয়েক ধাপ আগে এগিয়ে থাকতে চান।মেসির এই পর্যবেক্ষণ যে কতটা কার্যকর, তার প্রমাণ আর্জেন্টিনার দুর্দান্ত পারফর্মেন্স। কাতার বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই আর্জেন্টিনার জয়ে অবদান রাখছেন লিওনেল মেসি।শুধু পারফরম্যান্সের বিচারে নয়, ঠান্ডা মেজাজের ফুটবলার হিসেবেও সর্বকালের সেরাদের একজন লিও।মাঠে যা-ই ঘটুক না কেন, সেদিকে মন না দিয়ে পুরো মনোযাোগটা তিনি বলের দিকেই দেন। বিশেষ করে হাঁটার সময় প্রতিপক্ষের অবস্থান বুজতে চেষ্টা করেন তিনি। বল পেলে দৌড়ান, ড্রিবলিং করেন। কখনো আবার প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিতে ছোটেন। বাকি সময়টা হাঁটেন কিংবা দাঁড়িয়ে থাকেন। এটাই মেসির খেলার ধরন।আর এ ব্যাপারটা বেশ ভালোভাবেই জানেন মেসির সাবেক কোচ পেপ গার্দিওলা। তার মতে, মেসির দাঁড়িয়ে থাকা একটি গোলকধাঁধা। তিনি বলেন, মেসি দৌড়াচ্ছে না ঠিকই, কিন্তু সে দেখছে সবসময়। প্রতিপক্ষের রক্ষণভাগের কোথায় দুর্বলতা আছে সেটি খুঁজে, পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তার মাথায় একটি মানচিত্র তৈরি করে ফেলে, কোথায় ফাঁকা জায়গা আছে।আর তাতেই প্রতিপক্ষকে ঘায়েল করেন এল এম টেন। শান্ত মাথায় হিসেব কষে মাঝ মাঠের দূরত্ব পেরিয়ে বল পৌঁছে দিচ্ছেন প্রতিপক্ষের জালে।ম্যাচ চলাকালীন সময়ে কেন এত হাঁটেন এ নিয়ে বেশ কয়েকবার আলোচনায় এসেছেন আর্জেন্টাইন তারকা।সম্প্রতি গ্রুপপর্বের ম্যাচগুলোতে কে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছেন, এরকম একটি পরিসংখ্যান করা হয়।যেখানে দেখা যায়, মেসির ৩টি ম্যাচের দূরত্বই সেরা দশে জায়গা করে নিয়েছে, দ্বিতীয়, পঞ্চম এবং নবম স্থানে। ম্যাচ প্রতি প্রায় সাড়ে ৪ কিলোমিটারের বেশি পথ হাঁটেন মেসি।সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার হারের দিন মেসি হেঁটেছেন ৪ হাজার ছয়শো সাতাশ মিটার। পোল্যান্ডের বিপক্ষে হেঁটেছেন সাড়ে ৪ কিলোমিটারেরও বেশি। আর মেক্সিকোর বিপক্ষে হেঁটেছেন সর্বোচ্চ ৪ হাজার নয়শো আটানব্বই মিটার। যা প্রায় ৫ কিলোমিটার।অবশ্য কাতার বিশ্বকাপে মেসির থেকে বেশি হেটেছেন পোল্যান্ডের লেভানদভস্কি। সৌদি আরবের বিপক্ষে ৫ হাজার দুইশো দুই মিটার হেটেছেন এই ফরোয়ার্ড।ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসেও দুর্দান্ত মেসি। প্রতিনিয়ত বিস্ময় উপহার দিয়ে চলেছেন এ আর্জেন্টিনা অধিনায়ক।যেভাবে দলের তরুণদের সঙ্গে সমন্বয় করে বল কেড়ে নিতে ঝাঁপাচ্ছেন, তাতে কে বলবে তার বয়স ৩৫!সৌদি আরবের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কা জাগে বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মরুর বুকে পা রাখা আর্জেন্টাইনদের। কিন্তু খাঁদের কিনারায় দাঁড়িয়ে থাকা সেই দলকে টেনে তুললেন মেসি নামের জাদুকর।গতকাল লুসাইল স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে পা রাখে মেসিরা। সেখানেও নিজে গোল দেয়ার পাশাপাশি অন্যকে গোল দিতে সহায়তা করেছেন তিনি।মেসির বাঁ পায়ের জাদুতে আর্জেন্টিনা এখন ৩৬ বছরের অপেক্ষার সমাপ্তি ঘটানোর স্বপ্ন দেখছে। এখনো ৩৫ বছর বয়সী মেসির ম্যাজিকে আস্থা রয়েছে সকলের।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad