Ad

বিশ্বকাপ খেলতে পারেননি যেসব কিংবদন্তি ফুটবলার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
sxeCnKcbG7PAAvRF_eric-cantona_1onuljfneu6jr1152s0zos3myz
Durbin News

ইতিহাসে এমন অনেক কিংবদন্তি ফুটবলার রয়েছেন, যারা যোগ্যতা থাকা সত্ত্বেও গ্রেটেস্ট শো অন দ্য আর্থে অংশ নিতে পারেননি। আলফ্রেডো ডি স্টেফানোকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে আখ্যা দিয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। কিন্তু ডি স্টেফানো কখনোই খেলতে পারেননি বিশ্বকাপের মঞ্চে। এই সুপারস্টার আন্তর্জাতিক ফুটবল খেলেছেন আর্জেন্টিনা, কলম্বিয়া এবং স্পেনের হয়ে। আন্তর্জাতিক মঞ্চে তিনটি দেশকে প্রতিনিধিত্ব করলেও অবশ্য বিশ্বকাপ খেলা হয়নি তার। ১৯৫৪ সালে আর্জেন্টিনা বিশ্বকাপে খেললেও দলটির স্কোয়াডে জায়গা হয়নি স্টেফানোর। কারন এর কিছুদিন আগে তিনি খেলেছিলেন প্রতিবেশী দেশ কলম্বিয়ার হয়ে। পরবর্তীতে স্পেনের নাগরিকত্ব পাওয়ার পর ইউরোপীয় দলটির হয়ে মাঠে নামেন স্টেফানো। কিন্তু ১৯৫৮ বিশ্বকাপের মূল পর্বে স্পেন জায়গা করে নিতে না পারায় সেবারও বিশ্বকাপ খেলা হয়নি। সবশেষ ১৯৬২ সালে স্পেন বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পায় ঠিকই, কিন্তু চোট থাকায় বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি ক্লাব ফুটবলের অন্যতম সেরা এই ফুটবলার। ফলে ক্লাব পর্যায়ে সর্বোচ্চ সফলতা পাওয়া সত্ত্বেও কখনো বিশ্বকাপ খেলা হয়নি আলফ্রেডো ডি স্টেফানোর।জর্জ বেস্ট ছিলেন তাঁর সময়ের সেরা প্রতিভাবান ফুটবলার। ফুটবল পায়ে একজন শিল্পী ছিলেন তিনি। কিন্তু নিজের সোনালি সময়ে তাঁর দেশ নর্দান আয়ারল্যান্ড কখনোই বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পায়নি। তবে ১৯৮২ সালে নর্দান আয়ারল্যান্ড বিশ্বকাপে খেলার সুযোগ পায়। যদিও তত দিনে বেস্টের বয়স ৩৫ বছর পেরিয়ে গিয়েছিল। ইউরোপীয় ফুটবলকেও সেসময় বিদায় বলে দিয়েছিলেন তিনি। সব মিলিয়ে আর কোনোদিন বিশ্বকাপ খেলা হয়নি তাঁর। এখন পর্যন্ত বিশ্বকাপ না খেলা খেলোয়াড়দের মাঝে সবচেয়ে সেরা মানা হয় ম্যানচেস্টার ইউনাইটেডের এই কিংবদন্তিকে। ফুটবলীয় শক্তি বিবেচনায় তুলনামূলক পিছিয়ে আছে আফ্রিকা মহাদেশ। তবে এখান থেকেই তৈরি হয়েছে একজন সেরা ফুটবলার। সর্বকালের সর্বশ্রেষ্ঠ আফ্রিকান ফুটবলার বলা হয়ে থাকে জর্জ উইয়াহকে। কিন্তু লাইবেরিয়ার এই ফুটবলার কখনো বিশ্ব আসরে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পাননি। জর্জ উইয়াহ খেলেছেন পিএসজি, এসি মিলান ও চেলসির মতো বড় বড় ক্লাবে। তিনবার আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু লাইবেরিয়া কখনো বাছাইপর্বের বাধা টপকাতে না পারায় বিশ্বকাপ খেলা হয়নি তাঁর। ফুটবলকে বিদায় বলার পর রাজনীতিতে যোগ দেয়া এই তারকা ফুটবলার বর্তমানে নিজ দেশের রাষ্ট্রপতি।এরিক ক্যান্টোনা ছিলেন তাঁর প্রজন্মের সেরা পারফর্মারদের একজন। কিন্তু পারফরম্যান্স নিয়ে প্রশ্ন না থাকলেও ক্যান্টোনার স্বভাব ছিল প্রশ্নবিদ্ধ। বিতর্কিত স্বভাবের কারণেই শক্তিশালী ফ্রান্সের হয়ে খেলা সত্ত্বেও কখনো বিশ্বকাপ খেলতে পারেননি তিনি। ১৯৯০ সালে ফ্রান্স দলের তৎকালীন কোচ অঁরি মিশেলের সঙ্গে বিবাদে জড়িয়ে জাতীয় দল থেকে নিষিদ্ধ হন ক্যান্টোনা।তবে পরবর্তী সময়ে আবারো সুযোগ পান তিনি। কিন্তু দর্শকের সাথে বাজে আচরণ করায় ফুটবল থেকে বড় একটা সময়ের জন্য নিষিদ্ধ হন ক্যান্টোনা। স্বাভাবিকভাবেই আর জাতীয় দলে ফেরা হয়নি তাঁর; অংশ নেয়া হয়নি কোন বিশ্বকাপ আসরে। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা রায়ান গিগস ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা অন্যতম সেরা মিডফিল্ডার। ক্লাব ফুটবলের সফল এই খেলোয়াড় ক্যারিয়ারে জিতেছেন অসংখ্য শিরোপা। কিন্ত গিগসের দেশ ওয়েলশ তাঁর সময়ে কখনো বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তাই ক্লাবে সফল হয়েও বিশ্বকাপ খেলার স্বপ্ন কখনো পূরণ হয়নি এই স্টারের।এছাড়াও আবেদি পেলে, ইয়ান রাশ, লাসলো কুবালার মত বেশ কয়েকজন তারকা ফুটবলার কখনো বিশ্বকাপে নিজ দেশের প্রতিনিধিত্ব করতে পারেননি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad