খেলাধুলা


পরিবারকে বিশ্বকাপ উৎসর্গ করলে এমি মার্টিনেজ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৯ ডিসেম্বর ২০২২, ০৫:০৯ অপরাহ্ন, সোমবার

পরিবারকে বিশ্বকাপ উৎসর্গ করলে এমি মার্টিনেজ

কাতার বিশ্বকাপের ফাইনালকে হয়তো বিশ্বকাপ ইতিহাসের সেরা ফাইনাল হিসেবেই বিবেচনা করতে হবে। 

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে রোমাঞ্চ ছড়িয়ে ৩৬ বছরের আক্ষেপ ঘুচালো আর্জেন্টিনা। লিওনেল মেসির বর্ণিল এক ক্যারিয়ার যেন পূর্ণতা পেল। 

তবে এই কাঙ্ক্ষিত শিরোপা জয়ে গোলরক্ষক এমি মার্টিনেজ যেন এক নিরব যোদ্ধা। পাদপ্রদীপের আলো কেড়ে নেওয়া মেসির আড়ালে মার্টিনেজ লড়েছেন বুক চিতিয়ে। 

টাইব্রেকারে ফ্রান্সের শট ফিরিয়ে দিয়ে ফাইনাল জয়ের পথটা করেছেন মসৃণ।  ম্যাচ শেষে জানালেন এই শিরোপা উৎসর্গ করেছেন তার পরিবারকে।

কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটে খেলা শেষ হয় ২-২ সমতায়। এরপর অতিরিক্ত সময়েও একটি করে গোল আর্জেন্টিনা ও ফ্রান্সের।

এতে খেলা ৩-৩ সমতায় শেষ হলে টাইব্রেকারে নির্ধারণ করা হয় চ্যাম্পিয়ন। যেখানে ৪-২ ব্যবধানে জিতে বিশ্ব জয়ের আনন্দে মেতে ওঠে লিওনেল মেসি, ডি মারিয়ারা।

তাদের এই উপলক্ষ্য এনে দিতে টাইব্রেকারে ফ্রান্সের কিংসলে কোমানের করা শট ডানদিকে ঝাঁপিয়ে রুখে দেন মার্টিনেজ। ফ্রান্সের হয়ে পরের শটটি গোলবারের বাইরে মারেন অহেলিয়া চুয়ামেনি। 

তবে কোন শটই মিস করেনি আর্জেন্টিনার মেসি, দিবালা, পারদেস, মনতিয়েল। ফ্রান্সের দুই শট মিস হওয়াতে একটি শট না করেই বিজয় উল্লাসে মেতে ওঠে আর্জেন্টিনা।

এর আগে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে দুইটি শট ফিরিয়ে দিয়ে নায়ক এই মার্টিনেজই। ফাইনাল শেষে তার উদযাপনে দেখা যায় চোখের জল। আর্জেন্টাইন গোলরক্ষক বিশ্বকাপ উৎসর্গ করেছেন তার পারিবারকে। 

অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক দরিদ্রের সাথে লড়াই করেই যে আজকের অবস্থানে এসেছেন। খুব কম বয়সে চলে যান ইংল্যান্ডে। 

পরিবারের সমর্থন মনে রেখেছেন খুব ভালোভাবে। খুব কাছ থেকে দেখেছেন জীবন যুদ্ধ, পরিবারের অসহায়ত্ব আর ক্ষুদার্ত মানুষের চাহনি।

যেমনটা তিনি বলছিলেন, 'আমি খুবই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। তরুণ বয়সে পাড়ি জমিয়েছি ইংল্যান্ডে। এই বিশ্বকাপ শিরোপা আমি আমার পরিবারকে উৎসর্গ করতে চাই।'

২-০ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা নির্ধারিত সময়ের শেষদিকে হজম করে দুই গোল। ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের ৯৫ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোলে মাথায় হাত পড়ার উপক্রম আর্জেন্টিনার। 

অতিরিক্ত সময়ে স্বস্তি ফেরান লিওনেল মেসি। ১০৮ মিনিটে তার গোলেই যখন ম্যাচ শেষের স্বপ্ন তখনই এমবাপ্পের হানা। ১১৮ মিনিটে গোল পরিশোধ করে আবার ৩-৩ সমতা। নামের পাশে হ্যাটট্রিক এমবাপ্পের।

টাইব্রেকারে প্রতিপক্ষের শট ফেরানো মার্টিনেজ মূল ম্যাচে তিন গোল হজম করেও ছিলেন শান্ত। পেনাল্টি শুট আউটের আগেই নিজেকে গুছিয়ে নেন বলে জানান টুর্নামেন্টের সেরা গোলরক্ষক। 

গোল্ডেন গ্লাভস জিতে তিনি বলেন, 'আমি পুরো পেনাল্টি শুটের সময় শান্ত ছিলাম। তার আগে তারা আমাকে তিনটি গোল দিয়েছে। কিন্তু এরপরই সম্ভবত আমি নিজেকে ঠিকঠাক করে নিয়েছি।'

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালে ১০ বছর আগে যোগ দেন ৩০ বছর বয়সী মার্টিনেজ। বর্তমানে খেলছেন অ্যাস্টন ভিলার হয়ে। 

আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারটা অবশ্য খুব বড় নয়। তবে এই অল্প সময়ে দলটিকে তিনটি বড় শিরোপা জিতিয়েছেন। ইতোমধ্যে আর্জেন্টিনার সেরা গোলরক্ষকের তকমাও পেয়ে গেছেন। 

২০২১ সালে অভিষেকের পর খেলেছেন ২৫ ম্যাচ। ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতে নেয় আর্জেন্টিনা। টুর্নামেন্টে গ্লাভস হাতে নজর কেড়েছেন মার্টিনেজ। 

এরপর চলতি বছর আকাশি-সাদা জার্সি গায়ে ফিনালিসমে ইতালিকে হারায় মেসিরা। আর এবারতো তিন যুগের অপেক্ষা শেষে ঘরে তুলল বিশ্বকাপের সোনালী ট্রফি। যেখানে মার্টিনেজের অবদান মোটা অক্ষরেই লেখা থাকবে।




জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।