Ad

মেসি নেইমার এমবাপ্পেদের শিক্ষাগত যোগ্যতা কেমন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

ফুটবল বিশ্বে রাজত্ব করছেন মেসি -এমবাপ্পে - নেইমার রোনালদোরা, খেলার মাঠে তারাই সময়ের সেরা। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কেমন ছিলেন বিশ্বজয়ী এই তারকারা? তাদের শিক্ষাগত যোগ্যতাই বা কেমন? তা নিয়েই সাজানো হয়েছে আজকের এই প্রতিবেদন। রবিবার বিশ্বকাপ জেতার মাধ্যমে সর্বকালের সেরা ফুটবলার হবার দৌড়ে এগিয়ে গেছেন লিওনেল মেসি। তার শ্রেষ্ঠত্বের বিপরীতে আর কোন যুক্তি তেমন শোনা যাচ্ছে না। তবে ফুটবলে সেরা হলেও পড়াশোনার ক্ষেত্রে খুবই সাধারন ছিলেন লিওনেল মেসি। ১১ বছর বয়স পর্যন্ত আর্জেন্টিনায় একটি স্কুলে পড়াশোনা করেছেন তিনি। তার স্কুলের নাম ছিলো কোলেজিও জেনারেল লাস হেরাস স্কুল। এরপর ১৩ বছর বয়সে স্বপ্নের পথে যাত্রা শুরু করেন মেসি। তখন আর্জেন্টিনা ছেড়ে চলে আসেন স্পেনের বার্সালোনায়। স্পেনে থাকাকালীন বার্সালোনার যুব একাডেমি লা মাসিয়াতে প্রশিক্ষন নিয়েছেন তিনি। এ সময় একটি এলিমেন্টারি স্কুলে পড়াশোনাও করেছেন এই তারকা। পড়াশোনার ক্ষেত্রে আর দশজন সাধারণ শিক্ষার্থীর মতোই ছিলেন লিওনেল মেসি। অন্যদিকে মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর পড়াশোনা খুব একটা হয়নি। নিম্নবিত্ত পরিবারে জন্ম নেয়া এই তারকার বাবা ছিলেন উদ্যানতত্ত্ববিদ, আর মা ছিলেন রাঁধুনি। অভাব সঙ্গী থাকলেও ছোটবেলায় একটি স্কুলে ভর্তি হয়েছিলেন রোনালদো। তবে ১৪ বছর বয়স হতেই পড়ালেখা ছেড়ে নাম লেখান ফুটবলে। এরপর মাত্র ১৬ বছর বয়সে সুযোগ পান ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। তখন থেকে ফুটবলের সাথেই জড়িয়ে আছেন তিনি। পড়াশোনা টা আর হয়ে উঠেনি।বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপ্পে বর্তমান সময়ের সবচেয়ে দামি ফুটবলার। আফ্রিকান বংশোদ্ভূত এই তারকা ক্রীড়া পরিবারের সন্তান। তার বাবা ছিলেন একজন ফুটবল কোচ, আর মা ছিলেন হ্যান্ডবল খেলোয়াড়। কিলিয়ান এমবাপ্পে মেধাবী শিক্ষার্থী হিসাবে পরিচিত ছিলেন। ছোটবেলায় ভর্তি হয়েছিলেন একটি বেসরকারি স্কুলে। তবে মেধাবী হলেও নিয়ম মানার ক্ষেত্রে অমনোযোগী ছিলেন এমবাপ্পে। ১১ বছর বয়সেই রিয়াল মাদ্রিদে প্রশিক্ষণের সুযোগ পান তিনি। বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিলের বর্তমান তারকা নেইমার জুনিয়র। বলা হয় ব্রাজিলের সবাই ফুটবল পারে। নেইমারের পরিবারও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। তার বাবাও ছিলেন ফুটবলার। ব্রাজিলের সাও পাওলো শহরে জন্ম নেয়া নেইমার ছোটবেলায় রাস্তায় ফুটসাল খেলতেন। শৈশবে নেইমার একটি স্কুলে ভর্তি হয়েছিলেন। তবে খেলাধুলার মতো পড়াশোনায় কখনোই আগ্রহী ছিলেন না তিনি। মেসি নেইমার রোনালদো দের কারোই বলার মতো কোন ডিগ্রি নেই। এক্ষেত্রে এগিয়ে আছেন বেলজিয়ামের তারকা রোমেলু লুকাকু। পাবলিক রিলেশন বিষয়ে স্নাতক ডিগ্রি নিয়েছেন তিনি। এছাড়া ইংরেজি, স্প্যানিশ, ডাচ, ফ্রেঞ্চ এবং পর্তুগিজ ভাষায় কথা বলতে পারেন লুকাকু। অন্যদিকে সেনেগালের মুসলিম ফুটবলার সাদিও মানের জীবন অনুপ্রেরণায় ঠাসা। সেনেগালের ছোট এক শহরে জন্ম নেয়া এই তারকার বাবা ছিলেন মসজিদের ইমাম। সাদিও মানে ছোটবেলায় ফুটবল খেলতে চাইতেন, তবে এক্ষেত্রে বাধা হয়ে দাড়াতেন তার ধার্মিক বাবা। ১৫ বছর বয়সে বাড়ি ছেড়ে পালিয়ে যান সাদিও মানে। ফুটবল খেলার জন্য হাজির হন সেনেগালের রাজধানী শহরে। বর্তমানে কোটি টাকা কামাই করা এই তারকার ছোটবেলা কেটেছে খুবই দুর্দশায়। ক্ষুদা নিবারনের জন্য মাঠে কাজ করতে হত তাকে। খালি পায়ে ফুটবল খেলতেন, পড়াশোনা করার কোন সুযোগ পাননি তিনি। সাদিও মানে নিজেই বলেছেন, তাকে পড়াশোনা করানোর মতো সামর্থ বাবা মায়ের ছিলো না। তাই স্কুলে যাওয়া হয়নি কখনো। নিজের শৈশবের কথা ভুলে যাননি এই তারকা। তার মতো অবস্থা যাতে আর কারো না হয়, সেজন্য নিজের এলাকায় স্কুল ও হাসপাতাল তৈরি করেছেন সাদিও মানে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad