Ad

আসন্ন ব্রাজিল,আর্জেন্টিনা ম্যাচ কবে কোথায়

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1207451
Durbin News

ক্লাব বিরতির মাঝেই ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা। সোনালী ট্রফিটি পাওয়ার পর এই প্রথম মাঠে নামবে মেসিরা। থ্রি স্টার পরিহিত জার্সি পড়ে মাঠে নামছে আর্জেন্টিনা। আগামী শুক্রবার ২৪ শে মার্চ রাত ৩ টায় মেসিরা খেলবে পানামার বিপক্ষে।অন্যদিকে ব্রাজিলেরও প্রীতি ম্যাচ রয়েছে কাতার বিশ্বকাপ সেমিফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে। আগামী ২৬ শে মার্চ রবিবার রাত চারটায়, মরক্কোর মাঠেই খেলবে ৫ বারের চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার খেলা হবে নিজেদের মাঠ ইস্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামেই। মুলত বিশ্বকাপ উদযাপনটাকে ঘরোয়াভাবে আয়োজন করার জন্যই এমন উদ্যোগ। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের লাখো দর্শকেরা, সামনা সামনি দেখবে বিশ্বচ্যাম্পিয়ন মেসিদের খেলা। ইতিমধ্যে শোনা গেছে অনলাইনে টিকেট কেনার দুম পড়ে গেছে এই ম্যাচকে ঘিরে।প্রায় ১৫ লাখেরও বেশি মানুষ একসাথে টিকেট কিনতে চেয়েছে অনলাইনে।অথচ এই স্টেডিয়ামের দর্শক ধারন ক্ষমতা মাত্র ৮৩ হাজার।অবশ্য মেসিদের এই ম্যাচটি ঘিরে আর্জেন্টিনা ভক্তদের এমন আগ্রহ থাকবেইবা না কেন?সোনালি ট্রফির জন্য অপেক্ষা প্রায় তিন যুগেরও বেশি।সেই ১৯৮৬ সালে শেষবার ম্যারাডোনা একক নৈপুণ্যে বিশ্বকাপ শিরোপা জিতিয়েছিল আর্জেন্টিনাকে। আর্জেন্টিনার রাজধানী বুইয়েস এইরেসে বুনো উল্লাসে মেতে ছিল কোটি কোটি দর্শকেরা।এরপর অপেক্ষার পালা দীর্ঘ হতে থাকে। অবশেষে মেসি আসার পর থেকেই, আশার পালে পাখা জন্মেছে। ২০১৪ সালে একটুর জন্য সেটা হলোনা, এবার ২০২২ সালে ঠিক সফল হয়েছে আলবিসেলেস্তেরা।এবার সেই উদযাপনটাকে স্মরনীয় করে রাখার জন্যই, এমন ম্যাচ আয়োজনের পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের।এরই মাঝে আর্জেন্টিনার খেলোয়াড়রা,যে যার মতো করে নিজ দেশে চলে গেছে। বহুদিন পর চ্যাম্পিয়নরা আবার একসাথে ঐক্যবদ্ধ হয়েছে।আর্জেন্টিনার যেমন সোনালী ট্রফিতে সোনালি দিন কাটছে,ঠিক বিপরীতে ব্রাজিলের কপাল পুড়ছে বিশ্বকাপ ব্যর্থতার পর থেকে।হেক্সা মিশনটা যে এতো দীর্ঘ হবে কেইবা জানতো?বিশ্বকাপ পাওয়াটা যাদের কাছে অভ্যাসে পরিনত হচ্ছিল, তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে আরো ৪ বছর।ক্রোয়েশিয়ার কাছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছে নেইমাররা। সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারছেনা তারা।বিশেষ করে নেইমার তো শোকের সাথে নিজের ফর্ম টাও যে হারাতে বসেছে। ক্লাব ফুটবলেও ব্যর্থতার ধারা অব্যাহত। আবার বড় ধরনের ইঞ্জুরির কারনে তাকে মাঠে পাচ্ছেনা । মরক্কোর বিপক্ষে এই ইঞ্জুরির কারনে অনেক প্লেয়ারকেই পাচ্ছেনা সেলেসাওরা। নেইমারের ইঞ্জুরি তো এই মৌসুমের পুরটা সময়। অভিজ্ঞ প্লেয়ার মার্কোইনোসকেও পাচ্ছেনা মরক্কোর বিপক্ষে। এরই মাঝে চোট পেয়ে মাঠ ছাড়তে দেখা গেছে রিচার্লিসনকে।বেশ কিছুদিন আগে ,মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার জন্য, স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। সেই স্কোয়াডে রাখা হয়নি বিশ্বকাপের অন্তত ১৫ জনকে। কাতার বিশ্বকাপ ব্যর্থতার দায়ে কোচ তিতে পদত্যাগ করার পর, ব্রাজিল দলের অন্তবর্তীকালিন কোচ হয়েছেন র‍্যামন ম্যানেজেস।মুলত তিনিই বিশ্বকাপে বাজে পারফর্মেন্সের কারনে বাদ দিয়ে দিয়েছেন ১৫ জন খেলোয়াড়কে।তার মাঝে রুঢ় হলেও সত্য, যে বিশ্বসেরা গোলকিপার এলিসন বেকারকে রাখা হয়নি দলে। বার্সেলোনায় দুর্দান্ত খেলতে থাকা রাফিনহাকে, ডাকা হয়নি মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে।তবে আশার খবর হচ্ছে, বেশ কিছু দিন আগে অনুর্ধ-২০, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল দলের যুবাদের অনেক জনকে এই দলে ডাকা হয়েছে।তাদের মাঝে ভিটর রকি আশা জাগাচ্ছে দারুনভাবে।অনুর্ধ-২০ কোপা আমেরিকা কাপে , উরুগুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিলের যুবারা। সেখানে নতুন রোনালদো ভাবা ভিটর রকি, পুরো টুর্নামেন্টে ৬ টি গোল করে,হয়েছেন সর্বোচ্চ গোলদাতা।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad