Ad

মন্থর সেই মুশফিকই শুধু বাংলাদেশ কেন, বিশ্বের দ্রুততম সেঞ্চুরিয়ানের টপ লিস্টে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1679332163-cca7e6dcd9ac1de1a4bc0a079338cbc4
Durbin News

শত কাজ থাকা সত্তেও নামাজটাই আগে পড়তে যান মুশফিকুর রহীম।সমালোচনা রয়েছে তার পারফর্মেন্স নিয়ে , ফুরিয়ে গেছেন মুশি, চাপ নিতে পারেন না, দলের গ্রুরুত্বপুর্ন মুহুর্তে করেন বোকার মতো সব ভুল। সবকিছু ছাপিয়ে প্রাকটিসে মনোযোগি বাংলাদেশের এই উইকেট কিপার। ২২ গজের এই খেলার প্রতি তীব্র , ডেডিকেশন আর কঠোর পরিশ্রম তাকে নিয়ে যায়, সাফল্যের দ্বাড়প্রান্তে । তথাকথিত ফুরিয়ে যাওয়া ছেলেটাই, আজ বাংলাদেশ ক্রিকেটে জ্বলজ্বল করছে উজ্জ্বল নক্ষত্রের মতো। তার করা সেঞ্চুরি বাংলাদেশের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি তো বটেই, বিশ্বের সবচেয়ে দ্রুততম শতক হাকানোর সংক্ষিপ্ত লিস্টেও, তার নামটি চলে এসেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের ২য় ওয়ানডেতে, ৩৩ তম ওভারে শান্ত যখন তার নিজের দায়িত্ব টূকূ পালন করে প্যাভিলিয়নের পথে, তখন বাংলাদেশের রান ১৯। সেই সময় দরকার ,ঝরো ব্যাটিংয়ে রানের গতিটাকে আরো সচল করা, ৬ নাম্বারে নেমে তখন মুশফিক সেকাজটাই করলেন। রান রেটটাকে বাড়িয়ে দিলেন তার দারুন ব্যাটিং শৈলি দিয়ে। মাঠে নামার সাথে সাথে, মারকুটে ব্যাটিংয়ের ঝলক দেখালেন এই ডানহাতি ব্যাটিসম্যান।হ্রদয়কে সংগী করে, দুর্দান্ত ইনিংসের পসরা সাজিয়েছেন মুশফিকুর রহীম। ১ম ওয়ানডেতেও দেখা গিয়েছিল তার বিধ্বংসী ইনিংস ঝলক।প্রায় দুই বছর পর মি.ডিপেন্ডেবলের ব্যাটে সেঞ্চুরির দেখা।শেষ ওয়ানডে সেঞ্চুরিটা এসেছিল ২০২১ সালে। এরপর যেন বহুদিন কেটে গেলো তার ব্যাট হাসছিলনা। ক্যারিয়ারের নবম সেঞ্চুরিটা যে এমন দারুনভাবে রাংগাবেন সেটা কেই বা জানতো?সেঞ্চুরির সাথে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ । টী২০ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে গত বিশ্বকাপ থেকেই। সেই ক্ষভেই কিনা ঝড়ো ব্যাটিংয়ের নমুনা দেখালেন আইরিশ দের বিপক্ষে। নবম এই সেঞ্চুরির দিনে আরেকটি বিরল রেকর্ড তিনি ছুঁয়েছেন আইরিশদের বিপক্ষে।তার অবিস্মরণীয় ৬০ বলে ১০০ রানের অপরাজিত শতক, পৌছে গেছে বাংলাদেশের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির কাতারে।যে রেকর্ড এতোদিন ছিল সাকিব আল হাসানের দখলে। ইতিহাস ঘাটলে দেখা যায় , দ্রুততম সেঞ্চুরির দিক দিয়ে সবার উপরে রয়েছেন এভিডি ভিলিয়ার্স। ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন দক্ষিন আফ্রিকান এই হার্ডহিটার ব্যাটসম্যান। এরপরেই রয়েছে, কোরে এন্ডারসনের নাম। ৩৭ বলে শহিদ আফ্রিদির রেকর্ডটি ছিল বহুদিন ধরে। দ্রুততম এই সেঞ্চুরির লিস্টে মুশফিকের নাম চলে এসেছে ৩৩ নাম্বারে। তবে সাম্প্রতিক হিসেবে মুশফিকের fastest সেঞ্চুরিটি তালিকার একটু উপরের দিকেই রয়েছে। ২০২০ সালের পর থেকে যারা দ্রুততম সেঞ্চুরি করেছে ,সেই লিস্টে মুশফিকের নাম এসেছে ৬ নাম্বারে। ওয়ানডে ক্রিকেটে দেশের হয়ে তামিমের সবচেয়ে বেশি শতরান। ক্যারিয়ারে ১৪ টি সেঞ্চুরি নিয়ে, তিনি শতকের লিস্টে সবার উপরে । এরপরেই যৌথভাবে রয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম। দুজনেরই রয়েছে ৯ টি সেঞ্চুরি। গুঞ্জন ছিল,মাহমুদ উল্লাহর মতো মি.ডিপেন্ডেবলকেও, বিশ্রাম কিংবা দল থেকে বাদ দেওয়ার। অবশ্য বাদ দেওয়ার কারনগুলোও খুব বেশি অযৌক্তিক ছিলনা। গত একটা বছর ছিলেন নিজের ছায়া হয়ে। তার ব্যাটে ছন্দহীনতা। ২০২২ সালের পুরো বছরেই, তার রান উঠেছে মাত্র ২৩০ রান। দল থেকে বাদ দিয়ে দিলেও অবাকা হওয়ার কিছু থাকতোনা।কিন্তু তাকে দলে রাখার যৌক্তিকতা, তিনি বুঝিয়ে দিলেন হাড়েহাড়ে। কামব্যাক করেছেন, রুদ্রমর্তি ধারন করে। নিজের ব্যাটিং পজিশন পরিবর্তন করেছেন, ছয় নাম্বারে নেমেই খেলছেন ঝড়ো গতির সব ইনিংস।সামনে বিশ্বকাপ, ফুরিয়ে যাওয়া মি.ডিপেনডেবল রসদ পেয়ে গেছেন, দলে থিতু হওয়ার।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad