Ad

মেসিকে ইতিহাসের সেরা ফুটবলার বললেন এমবাপ্পে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Messi-Mbappe
Durbin News

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সাথে পিএসজি’র ড্রেসিং রুমে, লিওনেল মেসির সম্পর্ক যে খুব একটা ভালো ছিলো না, তা খবরের শিরোনাম হয়েছে একাধিকবার।এমনকি মাঝে এক ফরাসি গনমাধ্যম প্রকাশ করেছিল, এমবাপ্পে মনে করেন “এক বনে দুই বাঘ থাকতে পারেনা।” তাই তিনি চান যেন মেসি দ্রুতই দল ছেড়ে যায়।শোনা যায় গেল বছর, এমবাপ্পের সাথে পিএসজি যে চুক্তি করেছিল সেখানেই নাকি তাকে দলে রাখার শর্ত হিসেবে লিখা ছিল, লিওনেল মেসিকে বিদায় করতে হবে দল থেকে।তাই মেসি ভক্তরাও, এমবাপ্পের উপর ছিলেন ক্ষিপ্ত। তবে তাদের দুইজনের মাঠের আচরনে কখনোই মনে হয়নি তারা একে অপরের প্রতি এতটা বিদ্ধেষ পোষন করেন।তবে এবারে মাঠের বাইরে ফুটে উঠেছে, মেসির প্রতি ফরাসি এই তারকার শ্রদ্ধাবোধ। তিনি সম্প্রতি বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন মেসির দল ছাড়া নিয়ে। এর আগে ২০২১ সালে বেশ ঘটা করে বার্সেলোনা থেকে মেসিকে দলে ভেড়ায় পিএসজি। ধারনা করা হচ্ছিল এমবাপ্পে এবং নেইমারের সাথে তার জুটি হবে অসাধারন।মালিক পক্ষেরও অবশ্য আশা ছিল বিপুল অর্থ খরচ করে তৈরি করা এই জুটি তাদেরকে এনে দেবে বহুল আকাংখিত চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জেতার গৌরব। কিন্তু তা আর হলো কোথায়। প্যারিসে ঠিক ভালো মত নিজেকে মেলে ধরতে পারেননি আর্জেন্টেনাইন সুপারস্টার লিও মেসি। নেইমারের পারফরম্যান্সও ছিল যাচ্ছেতাই।তাই শেষ পর্যন্ত দলীয় ব্যার্থতার দায় কাধে নিয়ে দল ছাড়তে হয়েছে মেসিকে। এমনকি শেষ বেলায় তার বিরুদ্ধে উঠানো হয়েছে দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ।সেই দায়ে তাকে প্যরিসের ঘরের মাঠ “প্রিন্সেস পার্ক এদুনায়”, ভক্ত সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে। শেষ পর্যন্ত তিনি আবার ক্লাব কতৃপক্ষের নিকট ক্ষমা ও চেয়েছেন।তবে তাতে ক্লাব এবং মেসির মধ্যকার সম্পর্কের বরফ গলেনি। শেষ পর্যন্ত তিনি পাড়ি জমিয়েছেন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। আর তার এই প্রস্থানে উৎসব করেছে প্যারিসের সমর্থকেরা। তবে এই পুরো প্রক্রিয়া একদমই ভালো ঠেকেনি, সেন্ট জার্মেই সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের কাছে। তিনি ফরাসি পত্রিকা লা পেরেস্তা কে দেওয়া এক সাক্ষাতকারে বলেন “তার মাপের একজন খেলোয়াড় যে অসম্মান প্যারিসে পেয়েছেন তা কখনোই কাম্য ছিলোনা। “এইসময় তিনি ফরাসি জাতি সম্পর্কে বলেন ”তারা নিজেদের কিছুটা ব্যার্থ ভাবতেই পারে কারন তারা ইতিহাসের সেরা ফুটবলারদের একজনকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে পারেনি “ কিলিয়ান কাকে ইতিহাসের সেরা ফুটবলার মানেন, তা নিয়ে অবশ্য নানা সমলোচনা আছে। কারন তিনি রোনালদোকে আইডল মানেন তা একাধিকবার প্রাকাশ্যে বলেছেন।মেসি সেরা না রোনাল দো সেরা এই প্রশ্নের উত্তরেও তিনি বলেছেন রোনালদো সেরা। কিন্তু মেসির গ্রেটনেস স্বীকার করতে কখনোই পিছপা হননি এই ফরাসি তারকা। আলোচিত ইন্টারভিউতেও, তিনি মেসিকে ইতিহাসের সেরাদের একজন বলেই দাবি করেছেন। এই সাক্ষাতকারে তিনি নিজ ক্লাব পিএসজিকে নিয়েও সমলোচনা করেছেন। তার মতে মেসি চলে যাওয়াই ক্লাবের বেশ কিছু কর্মকর্তা খুব খুশি হয়েছেন। কিন্তু কি কারনে তারা এতটা খুশি, তা এই ফরাসি তারকার কাছে একেবারেই বোধগম্য হয়নি। তার মতে মেসির প্রস্থানে ক্লাবের কোন লাভ হয়নি বরং ক্ষতি হয়েছে। তার এই লম্বা সাক্ষাতকারে পরিষ্কার হয়েছে, তিনি এই মুহুর্তে পিএসজিতে খেলার ব্যপারে খুব একটা খুশি না।ইতিমধ্যে মেসি নেইমারের পর তিনিও নিশ্চিত করেছেন, ২৪ সালের পর আর প্যরিসে থাকছেননা। সেক্ষেত্রে তাকে চলতি মৌসুমেই বিক্রি করতে পারে ক্লাবটি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad