Ad

বড় টুর্ণামেন্টে ভারতকে হারানোর টোটকা পেয়েছে পাকিস্তান?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
ind-pak-1688014993
Durbin News

দ্বিপাক্ষিক সিরিজে ভারত-পাকিস্তান দ্বৈরথের দেখা নেই প্রায় দেড় দশক। এই সময়ে পাক ভারত মহারণ দেখার একমাত্র উপায় আইসিসি’র টুর্ণামেন্ট। সেই টুর্ণামেন্টে আবার এমন এক রীতি, ভারতকে দেখলেই যেন গুটিয়ে যায় পাক শিবির। উপমহাদেশের এই লড়াইয়ে এক সময় কর্তৃত্ব ছিল পাকিস্তানীদের।তবে দেশটির ক্রিকেট ভক্তদের জন্য সুখের দিন ফিরতে শুরু করেছে। পাকিস্তান আইসিসি কর্তৃক আয়োজিত টুর্ণামেন্টে ভারতকে হারাতে শুরু করেছে।সেই ধারা অব্যাহত রেখে তরুণদের টুর্ণামেন্ট ইমার্জিং এশিয়া কাপে ভারতকে ধরাশয়ী করে এশিয়ার সেরা খেতাব অর্জন করে নিয়েছে পাকিস্তানী তরুণেরা। এই দলটাই মাত্র কয়েকদিন আগে গ্রুপ পর্বে ভারতের কাছে পরাজিত হয়েছে ৮ উইকেটের ব্যবধানে। এ কারণেই হয়তো তাদের বলা হয় আনপ্রেডিক্টেবল। ৫০ ওভারের খেলায় ভারত প্রথম ভুলটা করে পাকিস্তানকে টস জিতে ব্যাটিং করার আমন্ত্রণ জানানোর মাধ্যমে। এদিন পিচ ছিলো একেবারেই ব্যাটিং সহায়ক। সেই সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তান স্কোরবোর্ডে জড়ো করে ৩৫৩ রান। এদিন পাকিস্তানকে মূলত পথ দেখান চার নম্বরে নামা ব্যাটার তাইয়েব তাহির। পাকিস্তানের ওপেনারেরা ১২১ রানের পার্টনারশিপ দিয়ে শুরু করলেও দ্রুতই ম্যাচে ফিরে আসে ভারত। এরপর নিয়মিত বিরতিতে পাকিস্তান উইকেট হারিয়েছে। তবে এক পাশ আগলে রেখেছেন তাইয়েব তাহির। তিনি ৭১ বলে ১০৮ রানের দারুণ ইনিংস খেলেন। ঐ ইনিংসে ছিল বারোটি চার এবং চারটি দারুণ ছক্কা। শেষদিকে মেহরান মুমতাজ ও মোহাম্মদ ওয়াসিমের ক্যামিওতে সাড়ে তিনশোর কোটা পেরোয় পাকিস্তান। বড় সংগ্রহ তাড়া করতে নেমে ভাল শুরু করে ভারত।তবে ৮ ওভারে ৬২ রানের ওপেনিং জুটির পতন ঘটলে, শেষ হয় ভারতের স্বপ্ন যাত্রা। এরপর থেকে তারা পুরো ম্যাচেই উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। ফলে ১০ ওভার বাকি থাকতে মাত্র ২৪০ রানেই গুটিয়ে যায় ভারত। এদিন ভারতীয়রা রান-রেট ঠিক রাখতে গিয়েই মূলত উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। ভারতের বিপক্ষে বড় মঞ্চে দীর্ঘদিন পর কোন জয় পেল পাকিস্তান। এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে মোট ১৪ বার মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।যার মধ্যে ১৩ বারই জিতেছে ভারত। তাই ইমার্জিং কাপে ভারতকে হারানোর আনন্দ কিছুটা বেশিই ছিল পাকিস্তানের জন্যে। সেটা ফুটে উঠেছে তাদের উল্লাসে। মাঠে থাকা ১১ জনের সেজদায় শুরু হয় এই আনন্দ উচ্ছাস। এরপর প্রায় কয়েক ঘন্টা ব্যাপী দর্শকদের সাথে মিলে চলে তাদের এই উল্লাস। এর আগে সবশেষ ২০১৭ সালের চ্যম্পিয়নস ট্রফিতে ভারতকে হারাতে সক্ষম হয়েছিল পাকিস্তান। সেবারে তারা ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে।তাই অনেক ক্রীড়া বোদ্ধারা মজা করে বলেন, পাকিস্তানের আরো একবার বিশ্বকাপ জিততে হলে আগে ভারতকে হারানোর মত মানসিকতা অর্জন করতে হবে। পাকিস্তানী খেলোয়াড়েরা ভারতের মুখোমুখি হলেই মানসিক চাপে পড়ে যান। যদি কখনো ভারত খেলায় এগিয়ে যায়, সেই খেলা আর কখনোই নিয়ন্ত্রনে নিতে পারে না পাকিস্তান। তাই ভারতকে যদি হারাতে হয়, তাহলে শুরু থেকেই চেপে ধরতে হবে। যেমনটা তারা করেছে গতকাল এবং এর আগে করেছিলো আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিতে।এটাই হতে পারে আসন্ন বিশ্বকাপ এবং এশিয়া কাপে ভারতের মূল দলকে হারানোর জন্যে পাকিস্তানের টোটকা। এখন তারা এটা কতটুকু কাজে লাগাতে পারবে , তা সময়ই বলে দিবে।তবে এটুকু নিশ্চিত আসন্ন দুই আসরে বড় কিছু করতে হলে পাকিস্তানের ভারতকে হারিয়েই তা করতে হবে। যা বাবর এবং রিজওয়ানেরা ভাল করেই জানেন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad