

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে পালিত হয়েছে অমর একুশে বই মেলা। প্রতি বছরের ন্যায় এবারেও চলছে জাকজমকপুর্ণ বই মেলা। গত ১৮ ফেব্রুয়ারি সলঙ্গা হাইস্কুল মাঠে নবজাগরন ক্লাবের আয়োজনে শুরু হয় এই বই মেলা। ৯ দিনব্যাপী "অমর একুশ বই মেলার" উদ্বোধন করেন, রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গার মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ। সকাল ১০ টা হতে রাত ৮ টা পর্যন্ত চলে এই বই মেলা। এবারের বইমেলায় ৩০টি স্টল স্থান পেয়েছে।বাংলা উপন্যাস,কবিতার বই, ইসলামি বই,শিশু-কিশোরদের গল্প ও ছড়ার বই মেলায় স্থান পায়। আরও পাওয়া যায় ম্যাগাজিন,মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের বই,রাজনৈতিক বই,ইতিহাসের বই,খ্যাতিমান সাহিত্যিকদের বই।প্রতিদিন বিকেলে মেলামঞ্চে চলে শিক্ষার্থীদের কুইজ ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা।মেলার দর্শনার্থীদের আনন্দ বিনোদনের কমতি ছিল না। প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও আঞ্চলিক শিল্পীদের নিয়ে চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মা-বাবার সাথে মেলায় এসে অনেক শিশু-কিশোররাই তাদের পছন্দের বই কিনেছে। অনেকেই আবার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছে।বইয়ের স্টল ছাড়াও বিভিন্ন প্রসাধনী,কাপড়ের স্টল,রকমারি খাবার,মিস্টান্ন দই ঘর,কফি হাউস,হালিম, ফুচকার দোকান,রাজশাহীর কালাই রুটি,ফুলের দোকান,মৃৎ শিল্প,স্টেশনারি ও খেলনার দোকাগুলোতে ভীড় ছিল চোখে পড়ার মত।আয়োজক কমিটি জানান,প্রতি বছরই এ মেলা চলবে বলে আমরা আশা করছি।মেলায় আগত শিশু-কিশোর ও ক্রেতা-দর্শনার্থীদের চিত্ত-বিনোদনের জন্য মেলা মাঠের দক্ষিন পার্শ্বে বিনোদন স্পটের ব্যবস্থা ছিল। শেষ সময়ে মেলায় যতই দর্শক-ক্রেতাদের সমাগম হচ্ছিল,বিনোদন স্পটে ততই ভীড় বাড়ছিল। মেলা কমিটির সভাপতি রিয়াদুল ইসলাম ফরিদ জানান, নবজাগরণের সদস্যরা মেলায় অতন্ত্র প্রহরী হিসেবে নিরাপত্তা দিচ্ছেন।তাই মেলায় কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা ঘটার সুযোগ নাই। এবারের বই মেলায় পাঠক ও দর্শকদের আশানুরুপ সাড়া পেয়েছি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।