রাজধানী
(২০ জুন ২০২৬, শনিবার)
চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী
রাজধানীর পাইকারি ও খুচরা চালের বাজার পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী বলেছেন, দেশের চালের বাজারে দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে। সরকারের হাতে চাল ও গমের সন্তোষজনক মজুদ আছে এবং প্রয়োজন হলে বাজারে সরবরাহ বাড়াতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সক্ষমতাও সরকারের রয়েছে।

শহীদ জিয়ার আদর্শে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই কর্মকর্তা অব্যাহতি, আরও ছয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণে গাফিলতির অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ছয় কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন ভোলার খোকন মিয়া
ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এ ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন ভোলার খোকন মিয়া। রোববার রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পুরস্কারের চেক তুলে দেওয়া হয়।

গুলিস্তানে সড়কের মাঝে দুই ট্রাফিক কনস্টেবলের হাতাহাতি, বরখাস্ত ২
রাজধানীর গুলিস্তানে দায়িত্ব পালনরত অবস্থায় সড়কের মাঝখানে দুই ট্রাফিক কনস্টেবলের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

পল্লবীতে শিশু হত্যা: সামাজিক মাধ্যমে কেন আলোচনায় ‘দ্য ডিসাপেয়ারেন্স অব উইলি বিংহাম’?
রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সি শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। এই নৃশংসতার পরিপ্রেক্ষিতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি যখন তুঙ্গে, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে ২০১৫ সালের বহুল আলোচিত অস্ট্রেলিয়ান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিসাপেয়ারেন্স অব উইলি বিংহাম’ (The Disappearance of Willie Bingham)। মাত্র ১২ মিনিটের এই মনস্তাত্ত্বিক সিনেমাটি পরিচালনা করেছেন ম্যাথু রিচার্ড।

শিশু রামিসা হত্যা মামলায় ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন আইনমন্ত্রী
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী সাত দিনের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান খান। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম সম্পন্নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

ঢাকাকে ‘ক্লিন–গ্রিন’ নগরী গড়তে বহুমাত্রিক পরিকল্পনা: সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা
রাজধানী ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তর করতে সরকারের বহুমাত্রিক পরিকল্পনার কথা জাতীয় সংসদে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাবিতে বর্ণিল বৈশাখী শোভাযাত্রা: ঢোল-বাদ্য আর লোকঐতিহ্যে উৎসবের ঢল
বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন উপলক্ষে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত বৈশাখী শোভাযাত্রা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শোভাযাত্রার সূচনা হয়।

পয়লা বৈশাখে আংশিক ও পূর্ণ সময় বন্ধ থাকবে দুই মেট্রো স্টেশন
পয়লা বৈশাখ উপলক্ষ্যে রাজধানীর দুটি মেট্রোরেল স্টেশন আংশিক ও পূর্ণ সময়ের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
