

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এ ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন ভোলার খোকন মিয়া। রোববার রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পুরস্কারের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম খোকন মিয়ার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন। এ সময় ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, ঈদুল আজহা উপলক্ষে চলতি বছরের ৮ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হয়েছে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’। এ ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন ও ব্লেন্ডার ফ্যান কিনে ক্রেতারা ‘আবারও মিলিয়নিয়ার’ হওয়ার সুযোগ পাচ্ছেন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলমান এই ক্যাম্পেইনে এরই মধ্যে খোকন মিয়াসহ ছয়জন ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন। এছাড়া লাখ টাকার ক্যাশ ভাউচার, আর্জেন্টিনার ফ্যান জার্সিসহ বিভিন্ন নিশ্চিত উপহারও পেয়েছেন অসংখ্য ক্রেতা। ঈদুল আজহা পর্যন্ত এ সুবিধা চালু থাকবে।
চেক গ্রহণের পর খোকন মিয়া বলেন, “ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাব, এটা কখনও ভাবিনি। প্রথমে বিষয়টি বিশ্বাসই করতে পারিনি। আজ আনুষ্ঠানিকভাবে টাকা হাতে পেয়ে খুব ভালো লাগছে। এই টাকা দিয়ে আমার স্বপ্নের বাড়ি তৈরি করব।”
ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলম বলেন, দেশের ক্রেতাদের আস্থা ও ভালোবাসার কারণেই ওয়ালটন আজ শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে ওয়ালটনের পণ্য বিশ্বের ৫৫টির বেশি দেশে রপ্তানি হচ্ছে। ক্রেতাদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেই বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ওয়ালটনের বিভিন্ন ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে ইতোমধ্যে দেশের অর্ধশতাধিক ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের ক্রেতাবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।