Ad

রাশিয়া থেকে তেল আমদানিতে আগ্রহী বাংলাদেশ।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Screenshot_4
Durbin News

দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এই সংকট মোকাবিলায় রাশিয়ার তেল আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। তবে সম্ভাব্য বাণিজ্যিক ঝুঁকি এড়াতে তৃতীয় কোনো দেশের মাধ্যমে এই তেল আমদানি কার্যক্রম সম্পন্ন করতে চায় সরকার। রাশিয়ার তেল আমদানির জন্য আপাতত পছন্দের তৃতীয় পক্ষ হিসেবে প্রতিবেশী ভারতের নাম বেশি আলোচিত হচ্ছে। রাশিয়া-ইউক্রেন সংঘাতের সূত্র ধরে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে বিশ্বব্যাপী সৃষ্টি হয়েছে জ্বালানি সংকট। বিশেষ করে মধ্যম এবং নিম্ন আয়ের দেশগুলোর জন্য পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে। অভ্যন্তরীণ তেলের চাহিদা পূরণ করতেই ভারত এখন মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার তেল আমদানি করা শুরু করেছে। অন্যদিকে আসাম রাজ্যের নুমালিগড়ের শোধনাগার থেকে পরিশোধিত তেল আমদানি করার জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। তাই ভারতকে ব্যবহার করে রাশিয়ার সস্তার তেল কেনাটা সম্ভাব্য বাণিজ্যিক ঝুঁকি এড়ানোর উপায় হতে পারে বলে মনে করে বাংলাদেশের জ্বালানি বিভাগ। সম্প্রতি রাশিয়ান তেল কোম্পানি রুস্‌নেফট বাংলাদেশের কাছে পরিশোধিত পেট্রোলিয়াম; বিশেষ করে ডিজেল তুলনামূলক কম মূল্যে বিক্রি করার প্রস্তাব দিয়েছে। চল্লিশ শতাংশের বেশি ছাড়ে বাংলাদেশকে তেল দিতে চায় রুসনেফট। এছাড়া রুশ কোম্পানিটি প্রিমিয়াম ও পরিবহন খরচসহ এই দামেই পেট্রোলিয়াম চট্টগ্রাম বন্দরে পৌঁছে দিবে। এমন সুবিধাজনক প্রস্তাব পাওয়ার পরেই রাশিয়া থেকে জ্বালানি আমদানির সম্ভাব্যতা নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শুরু করেছে সংশ্লিষ্টরা। তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রুশ কোম্পানিটির প্রস্তাব সম্পর্কে কিছু জানায়নি। রাশিয়ার তেল আমদানির বিষয়টি অন্য যেকোনো দেশ থেকে জ্বালানি আমদানির চেয়ে সম্পূর্ণ আলাদা। চলমান পরিস্থিতিতে কোনো দেশ সরাসরি রাশিয়া থেকে তেল আমদানি করলে তার উপরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়া হতে পারে। বাংলাদেশের রপ্তানি আয়ের উল্লেখযোগ্য অংশ আসে পোশাক খাত থেকে। আর এই পোশাকের সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় কয়েকটি দেশ। তাই রপ্তানি নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশের অর্থনীতিতে নেমে আসবে মহাদুর্যোগ। এই কারণেই তেল আমদানির বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে বাংলাদেশ। কেননা এই ধরনের আমদানির ফলে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা অসন্তোষ প্রকাশ করতে পারে। তাই সরাসরি রাশিয়া থেকে তেল না কিনে তৃতীয় দেশের মাধ্যমে ক্রয়ের ব্যাপারটি নিয়েও পর্যালোচনা করা হচ্ছে। গত ১৬ আগস্ট রাশিয়ার সাথে আমদানির সম্পর্ক গড়ে তুলতে ইচ্ছে প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ইতোমধ্যে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তারিত আলোচনার করার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়া বিপিসি এই ব্যাপারে একটি কমিটি গঠন করেছে। তারা রাশিয়া থেকে তেল কেনা, লেনদেনে মুদ্রার বিনিময় পদ্ধতি কেমন হবে সেসব নিয়ে কাজ করছে। বর্তমানে জ্বালানি সংকটের কারনে বিদ্যুৎ খাতে উৎপাদন কমে গিয়েছে। ফলে দেশে দেখা দিয়েছে লোড শেডিং। তাছাড়া শিল্পখাতেও জ্বালানি ঘাটতির প্রভাব পড়েছে। তাই যদি কম দামে রাশিয়া থেকে জ্বালানির আমদানির ব্যবস্থা করা যায় তাহলে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব হবে; সেই সাথে শিল্পখাতের মন্দার শঙ্কাও অনেকটা দূর করা যাবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad