Ad

মহাখালীতে বঙ্গবন্ধু স্বাস্থ্য নগরী নির্মাণের প্রস্তাব

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_08_25T16_36_08_593Z
Durbin News

দেশের স্বাস্থ্য খাতে যুগান্তকারী পরিবর্তন আনার লক্ষ্যে রাজধানীর মহাখালীতে বঙ্গবন্ধু স্বাস্থ্য নগরী তৈরির পরিকল্পনা করছে সরকার। এই স্বাস্থ্য নগরী তৈরি করতে ইতোমধ্যে ১০ বছর মেয়াদী পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। বঙ্গবন্ধু স্বাস্থ্য নগরী প্রকল্পের প্রস্তাবনা অনুযায়ী, ১৫৩ একর জায়গায় গড়ে তোলা হবে অত্যাধুনিক স্বাস্থ্য নগরীটি। আর এই মেগাপ্রজেক্টের প্রাথমিক ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৫ বিলিয়ন মার্কিন ডলার। ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী মহাখালিতে বঙ্গবন্ধু স্বাস্থ্য নগরী স্থাপনের বিষয়টি উল্লেখ করেছিলেন।আপাতত এর পরিকল্পনা খসড়া পর্যায়ে রয়েছে। প্রস্তাবনাটি চূড়ান্ত হলে অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে।অবশ্য এরই মাঝে প্রফেশনাল অ্যাসোসিয়েটস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে নকশা প্রণয়ণের দায়িত্ব দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। সম্প্রতি এই সংস্থাটি নকশা তৈরির কাজ শেষ করেছে।এই প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সব সংস্থাকে একত্রিত করা হবে। চিকিৎসা ,উচ্চ শিক্ষা ,গবেষণা সহ মোট ছয়টি বিভাগে ভাগ করে স্বাস্থ্য নগরীর অবকাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রকল্পের প্রস্তাবিত নগরীতে হাসপাতাল, প্রশাসন, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্র এবং পাবলিক হেলথ এরিয়া থাকবেন। তাছাড়া এসবের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীদের জন্য আবাসিক ব্যবস্থা নিয়ে পূর্ণাঙ্গ ও সুনির্দিষ্ট জোনিংয়ের ব্যবস্থা করা হয়েছে।আবার স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়, চিকিৎসা শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য সম্পর্কিত সচিবালয় প্রস্তাবিত নগরের প্রশাসনিক অঞ্চলে অবস্থিত হবে।অন্যদিকে ইনস্টিটিউট অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, ইনস্টিটিউট অব রিউমাটোলজি এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি এর মত গবেষণা প্রতিষ্ঠানগুলোর স্থান হবে ইনস্টিটিউট ও গবেষণা অঞ্চলে। এছাড়া ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ নিউট্রিশন নিয়ে গঠন করা হবে পাবলিক হেলথ জোন। তাছাড়া ইউটিলিটি সার্ভিসেস জোনে মেডিকেল ইকুইপমেন্ট, ওয়ার্কশপ, এবং ট্রেনিং সেন্টার এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে।খসড়া নকশা অনুযায়ী, একটি আধুনিক স্বাস্থ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে পুরোনো ভবনগুলো ভেঙ্গে তৈরি করা হবে নতুন ভবন।এখন পর্যন্ত প্রকল্পের আওতায় তিনটি প্রতিষ্ঠান ও দুটি হাসপাতাল নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। এগুলো হলো - মা ও শিশু হাসপাতাল, রোবোটিক সার্জারি ইনস্টিটিউট, স্কিন অ্যান্ড ভিডি ইনস্টিটিউট, এন্ডোক্রিনোলজি ইনস্টিটিউট এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস হাসপাতাল।প্রাথমিকভাবে প্রকল্পের কাজ শুরুর ১০ বছরের নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কবে কখন নির্মাণ কাজ শুরু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত এখনো গ্রহন করা হয়নি। সরকারি তহবিল এবং বিভিন্ন উন্নয়ন সহযোগীদের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। ইতোমধ্যে বেশ কিছু উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। এছাড়া মেগা প্রজেক্টটির অর্থায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় তিন ধাপে বাস্তবায়ন করা হবে এই পরিকল্পনা। তাই এক সঙ্গে অনেক বেশি অর্থের প্রয়োজন হবে না বলেও জানান সংশ্লিষ্টরা। বঙ্গবন্ধু স্বাস্থ্য নগরী নির্মাণ হলে এক জায়গায় সব ধরনের স্বাস্থ্য সেবা পাওয়া যাবে। তাছাড়া এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হলে দেশের স্বাস্থ্য খাত অনেক বেশি সুশৃঙ্খল হবে। এছাড়া সব প্রতিষ্ঠান কাছাকাছি হওয়ায় পর্যবেক্ষণ করাও সহজ হবে। সবমিলিয়ে তাই দেশের প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প।তবে এই প্রকল্প থেকে দ্রুত আয় করা যাবে না। বরং দীর্ঘ মেয়াদে এখান থেকে ইকোনমিক রিটার্ন পাওয়া সম্ভব। তাই আর্থিক দিক ভালভাবে যাচাই করে প্রকল্পের কাজ করা উচিত বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad