Ad

তৃতীয় দফায় নকশা বদল কালুরঘাট সেতুর, ব্যয় বাড়বে ৭০০ কোটি টাকা।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_08_26T22_06_16_970Z
Durbin News

চট্টগ্রামের কালুরঘাট সেতুর নকশা তৃতীয় দফায় পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনের কারণে সেতুটি আর পদ্মা সেতুর আদলে হচ্ছে না।নকশা পরিবর্তনের পাশাপাশি বেড়েছে নির্মাণ ব্যয়ও। প্রথম নকশায় সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল প্রায় ১ হাজার ১৫১ কোটি টাকা। দ্বিতীয় নকশায় ৬ হাজার ৩৪১ কোটি টাকা ব্যয় ধরা হয়। তৃতীয় নকশায় খরচ হতে পারে প্রায় ৭ হাজার কোটি টাকা। অর্থাৎ পরিবর্তিত নকশায় সেতুটির নির্মাণ ব্যয় বাড়বে অন্তত ৭০০ কোটি টাকা। প্রথম নকশার তুলনায় এখনকার ব্যয় ছয় গুণ বেশি।দ্বিতীয় নকশা অনুযায়ী, কালুরঘাট সেতুর ওপরতলা দিয়ে গাড়ি এবং নিচতলা দিয়ে ট্রেন চলার কথা ছিলো।কিন্তু এখন পরিবর্তিত নকশায়, সড়ক ও রেলের জন্য চার লেনের সেতু হবে। দুই লেনে চলবে গাড়ি, বাকি দুই লেনে ট্রেন।তবে নতুন করে সেতুর ব্যয় বৃদ্ধি এবং নকশা পরিবর্তন হলেও আগের মতোই থাকবে স্থান, দৈর্ঘ্য, উচ্চতা।শুধু চার লেন হওয়ায় সেতুর প্রস্থ বেড়ে গেছে। স্থাপনাটি এখন প্রায় ৬৫ ফুট প্রস্থের হবে। আর এ কারণেই ব্যয় বাড়বে।গত ১৭ আগস্ট নতুন নকশা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠক বসে। সেখানে সেতুর নির্মাণ ব্যয়, মেয়াদসহ সব বিষয় নিয়ে আলোচনা হয়।বৈঠকে প্রধানমন্ত্রী নতুন নকশায় সেতু তৈরিতে সম্মত হয়েছেন। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন।নতুন প্রস্তাব অনুযায়ী, ২০২৪ সালের মাঝামাঝি বা শেষ দিকে সেতুর নির্মাণকাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যা শেষ হতে সময় লাগবে ৩ বছর।বিদ্যমান কালুরঘাট সেতু থেকে ৭০ মিটার উজানে, নতুন সেতুটি নির্মাণের প্রস্তাব করা হয়েছে।প্রাথমিক সমীক্ষা অনুযায়ী, প্রস্তাবিত নকশায় সেতুর মোট দৈর্ঘ্য হবে ৭৩৯ মিটার। নদীর বাইরে স্থলপথ থাকবে ৫ দশমিক ৬২ কিলোমিটার।প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য হবে ১০০ মিটার। সেতুটিতে মোট পিলার থাকবে আটটি। এর উচ্চতা হবে ১২ দশমিক ২ মিটার।প্রসঙ্গত, গত ৬ জুলাই কালুরঘাট সেতুটি পদ্মাসেতুর আদলে নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন সেতু কর্তৃপক্ষ।এমনকি সেতুটি নির্মাণের স্থান, নকশা, ব্যয় ও নির্মাণকাল নিয়ে প্রাথমিক প্রস্তাবনা রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষের কাছেও তুলে ধরা হয়েছিলো।কিন্তু সে সময় সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়েই নকশাটি পরিবর্তন করার সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এদিকে বাংলাদেশ সরকারকে সহজ শর্তে পুরো টাকা ঋণ হিসেবে দিতে সম্মত হয়েছে কোরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড।১৯৩১ সালে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতু নির্মাণের পর ২০০১ সালে একে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল।সেটির ওপর ট্রেন চলে ১০ কিলোমিটার গতিতে। ট্রেনের পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়াগামী গাড়িও চলাচল করে।কিন্তু যখন ট্রেন চলাচল করে তখন গাড়ি চলাচল বন্ধ থাকে। একমুখী যান চলাচলের কারণে সেখানে সব সময় যানজট লেগে থাকে।আর তাই স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে কালুরঘাটে নতুন সেতু নির্মাণ করার দাবি জানিয়ে আসছেন।বিভিন্ন সময় জটিলতার কারণে সেতু নির্মাণের বিষয়টি একনেকের সভায় উঠেও ফেরত এসেছিল। তখন নির্মাণ ব্যয়ও অনেক কম ছিল।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad