Ad

ঢাকার রাস্তায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন ৪০টি ব্যক্তিগত গাড়ি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

ঢাকায় প্রায় সাড়ে তিন লাখ ব্যক্তিগত গাড়ি চলাচল করে। প্রতিদিন যোগ হচ্ছে প্রায় ৪০টি নতুন ব্যক্তিগত গাড়ি। বাড়ছে মোটরসাইকেলের সংখ্যাও।বর্তমানে ঢাকার রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা ৬৭% বাড়লেও গণপরিবহন বেড়েছে মাত্র ২%। এ চিত্রই বলে দিচ্ছে অন্যান্য যানবাহনের তুলনায় গণপরিবহনের হার খুবই কম। ২৫০ বর্গকিলোমিটারের এই ছোট্ট শহরের মতো এত যানবাহনের ভীর পৃথিবীর আর কোথাও নেই। ঢাকা মেট্রোপলিটন এলাকায় ১৮ লাখ ৯৩ হাজার ৫৩৪টি বৈধ রেজিস্ট্রেশন করা বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে প্রতিদিন। ২০২২ সালের জুলাই পর্যন্ত দেশব্যাপী ৩৭ লাখ ৯০ হাজার ১৪২টি মোটরসাইকেল রেজিস্ট্রেশন দেয়া হয়েছে। অপরদিকে রাজধানীতে প্রতিদিন ৯ লাখ ৭২ হাজার ৭৮০টি মোটরসাইকেল চলাচল করে। তবে গণপরিবহনের সখ্যাও কম নয়। গড়ে ৩৮ হাজার ৬২৬টি বাস এবং ৮৮ হাজার ৭১৬ টি মিনিবাস সহ আরও বিভিন্ন ধরণের যানবাহন চলাচল করছে। এছাড়া রাজধানীতে রেজিস্ট্রেশনকৃত চলাচলকারী বৈধ পিকআপের সংখ্যা ১ লাখ ৯ হাজার ৩৮২টি। গত সাত মাসে নতুন রেজিস্ট্রেশন দেয়া হয়েছে ৫ হাজার ২৮৫টি পিকআপের। ৮৮ হাজার ৭১৬টি রেজিস্ট্রেশনকৃত মাইক্রোবাসের মধ্যে জুলাই পর্যন্ত গত সাত মাসে নতুন রেজিস্ট্রেশন দেয়া হয়েছে ৪ হাজার ১৫৫টির।উন্নত বিশ্ব যখন নগর পরিকল্পনায় গাড়ির সংখ্যা কমিয়ে আনতে ব্যাস্ত, বাংলাদেশে তখন তার উল্টো দৃশ্য দেখা যায়। ঢাকায় মানুষ ও গাড়ি সমান তালে বাড়লেও বাড়ছে না সড়ক। ফলসরূপ আরও ভয়াবহ আকার ধারণ করছে যানজট।ঢাকার আরেক নাম হয়ে ওঠছে ট্রাফিক জ্যামের শহর। এতে যেমন নষ্ট হচ্ছে কর্মঘন্টা তেমনি ভোগান্তি বাড়ছে মানুষের। তীব্র যানযটের জন্য অনিয়ন্ত্রিত ব্যক্তিগত গাড়ি বাড়ানোকেই দুষছেন নগর পরিকল্পনাবিদরা। প্রাণের শহর এই ঢাকা বসবাসের অযোগ্য বলে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের ইআইইউ সংস্থা। এর কারণ হিসেবে দূষণ ও যানজটকেই প্রধান করা হয়েছে। আর যানজটই মূলত বায়ু দূষণের মূল কারণ। পৃথিবীর কোনো মেগাসিটিতেই এতটা যানজট নেই।এ শহরে পাখির ডাকে নয় বরং গাড়ির হর্নের শব্দে ভোরের ঘুম ভাঙে। এখন মানুষ আর একে মসজিদের শহর নয় বরং যানজটের শহর বলেই আখ্যা দেয়। ২০১৮ সালে ঢাকা শহর যানজটের দিক থেকে পৃথিবীতে দ্বিতীয় অবস্থানে ছিল, এক বছর পরেই সেটি প্রথম স্থানে চলে এসেছে।জনবান্ধব গণপরিবহন ব্যবস্থা না থাকার কারণেই মানুষ ব্যক্তিগত গাড়ির প্রতি আকৃষ্ট হয়। অর্থনৈতিক প্রবদ্ধির কারণে বেড়েছে মানুষের ক্রয়ক্ষমতা। ফলে ধনী হিসেবে পরিচিত মানুষদের একাধিক গাড়ি ব্যবহার করতে দেখা যায়। ফলস্বরূপ ফ্লাইওভার বানিয়েও লাভ হয়নি বরং ঢাকার রাস্তা ব্যক্তিগত গাড়িতে সয়লাভ হয়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে জনবান্ধন গণপরিবহন ব্যবস্থা চালুকেই এর একমাত্র প্রতিকার বলছেন বিশেষজ্ঞরা।এজন্যই মেট্রোরেল,বিআরটি , বাস রুট ফ্র্যাঞ্চাইজ এবং মানসম্মত ফুটপাত তৈরিসহ বিভিন্ন ধরনের কাজ চলমান রয়েছে। ধারনা করা হচ্ছে এসব কার্যক্রম শেষ হলে যানযট কমে আসবে।পাশাপাশি পুরনো যানবাহন যথাযথ প্রক্রিয়ায় জীবনাবসানের জন্য গাইডলাইন তৈরি করা হচ্ছে। এগুলো সম্পন্ন হলে ব্যক্তিগত গাড়ি ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য পর্যায়ক্রমে পদক্ষেপ নেয়া হবে। সেজন্য এখন থেকেই নগরবাসীর কাছে বার্তা দেয়া দরকার। বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উদযাপনের মাধ্যমে এ বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরি করা সম্ভব।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad