

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠসর শরিফ ওসমান হাদির মৃত্যুতে দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে এক গভীর শূন্যতা। জুলাই আন্দোলনের লড়াকু এই সংগঠক শুধু একজন প্রতিবাদী নেতা নন, বরং নতুন প্রজন্মের রাজনীতিতে একটি আলাদা ভাষা ও ধারার প্রতিনিধিত্ব করতেন।
১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার গুলিতে গুরুতর আহত হওয়ার পর টানা এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত চিরবিদায় নেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের পর যে কয়েকটি প্ল্যাটফর্ম নতুন প্রজন্মের রাজনীতিতে জোরালো উপস্থিতি তৈরি করে, ইনকিলাব মঞ্চ ছিল তাদের অন্যতম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিজ্ঞতা, সাংস্কৃতিক ভাষা এবং রাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে তীব্র রাজনৈতিক বক্তব্য সব মিলিয়ে হাদির নেতৃত্বে ইনকিলাব মঞ্চ দ্রুতই পরিচিত হয়ে ওঠে ফ্যাসিবাদবিরোধী রাজনীতির এক প্রতীক হিসেবে।
রাজপথের স্লোগান, সামাজিক যোগাযোগমাধ্যমে তীক্ষ্ণ ভাষ্য এবং রাষ্ট্রব্যবস্থার নানা অসংগতির বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান এই সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিলেন হাদি নিজেই। সংগঠনের কর্মসূচির ধরন, বক্তব্যের ভাষা ও রাজনৈতিক কৌশল নির্ধারণে তাঁর ভূমিকা ছিল সরাসরি ও প্রভাবশালী।
হাদির মৃত্যুর পর ইনকিলাব মঞ্চ কার্যত নেতৃত্বশূন্য অবস্থায় পড়েছে এমনটাই বলছেন সংগঠনটির একাধিক কর্মী। এখনো পর্যন্ত সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়নি। ফলে কর্মসূচি, বা ভবিষ্যৎ কৌশল সবকিছুই রয়েছে অনিশ্চয়তার মধ্যে।
Related posts here
এরই মধ্যে ইনকিলাব মঞ্চের একটি সমাবেশে উপস্থিত হয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ঘোষণা দেন, এখন থেকে ইনকিলাব মঞ্চের সার্বিক দায়িত্ব তিনি নেবেন। তাঁর এই বক্তব্য সংগঠনটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।
তবে এ বিষয়ে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো লিখিত ঘোষণা এখনো পাওয়া যায়নি।
হাদির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ছিল স্পষ্ট। তিনি আওয়ামী লীগ, সেনাবাহিনী এবং অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন। ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর সক্রিয় প্রচারণা ইনকিলাব মঞ্চকে সরাসরি নির্বাচনী রাজনীতির আলোচনায় নিয়ে আসে।
ইনকিলাব মঞ্চ এক নতুন পর্যায়ে প্রবেশ করেছিল আন্দোলন থেকে ক্ষমতার রাজনীতির দিকে। আর এই রূপান্তরই সংগঠনটির ওপর রাজনৈতিক চাপ ও ঝুঁকি বাড়িয়ে দেয়।
হাদির মৃত্যুতে ইনকিলাব মঞ্চ এখন একটি কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে একজন লড়াকু নেতার অনুপস্থিতি, অন্যদিকে ফ্যাসিবাদবিরোধী রাজনীতির উত্তরাধিকার এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে ইনকিলাব মঞ্চের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, হাদির রেখে যাওয়া আন্দোলনকে কে এবং কীভাবে এগিয়ে নেবে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।