
দূরবীন ডেস্ক


উত্তরের জেলা কুড়িগ্রামে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। হিমেল বাতাস আর শীতের প্রকোপে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ দিনমজুর, কৃষিশ্রমিক, রিকশা ও ভ্যানচালক, নৌকার মাঝিরা। কাজের অভাবে অনেক পরিবার পড়েছে চরম অনিশ্চয়তায়।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় ঢেকে যায়। দিনের বেলাতেও অনেক সড়কে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
শীত নিবারণের জন্য অনেক মানুষ খড়কুটো ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন। কিন্তু তারপরও ঠান্ডা সামলানো কঠিন হয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা। শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা নিউমোনিয়া, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে বেশি ভুগছেন। গবাদিপশু নিয়েও বিপাকে পড়েছেন অনেক কৃষক।
ভোরের কুয়াশা ও ঠান্ডার কারণে মানুষ কাজে বের হতে পারছেন না। এতে দিনমজুর ও শ্রমজীবীদের আয় প্রায় বন্ধ হয়ে গেছে। কাজ না থাকায় অনেক পরিবার খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয়দের অভিযোগ, শীত বাড়লেও চরাঞ্চলে এখনো পর্যাপ্ত শীতবস্ত্র পৌঁছেনি। সরকারি ও বেসরকারি সহায়তা প্রয়োজনের তুলনায় অনেক কম।
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার রিপন বলেন, শহরের তুলনায় চরাঞ্চলের অবস্থা অনেক বেশি ভয়াবহ। এখানকার মানুষ দিন এনে দিন খায়। কাজ বন্ধ থাকলে তাদের খাবার জোটে না।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, শীতের কারণে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। তিনি বলেন, শীতজনিত রোগ এড়াতে গরম কাপড় ব্যবহার, শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন এবং প্রয়োজনীয় সতর্কতা জরুরি।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার নয়টি উপজেলায় ইতোমধ্যে প্রায় ৫৪ লাখ টাকার ২২ হাজার কম্বল কিনে শীতার্ত মানুষের মাঝে বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং আগামী কয়েকদিন শীতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।
তীব্র এই শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কুড়িগ্রামের চরাঞ্চলের খেটে খাওয়া মানুষ যাদের জীবনের প্রতিটি দিনই সংগ্রামের, আর শীত সেই সংগ্রামকে আরও কঠিন করে তুলেছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।