.webp&w=3840&q=75)

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যৌতুক দাবিকে কেন্দ্র করে এক গৃহবধূকে দীর্ঘদিন নির্যাতন, অর্থ আত্মসাৎ এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় দায়ের করা এ মামলাটি বর্তমানে আলমডাঙ্গা আমলি আদালতে বিচারাধীন রয়েছে।
মামলার বাদী (ছদ্মনাম: নাদিয়া খাতুন, বয়স ২১) আলমডাঙ্গা থানার বাসিন্দা। আদালত সূত্রে জানা গেছে, মামলার নম্বর সি.আর ১৫৭৪২/২০২৫। মামলায় এক নম্বর আসামি হিসেবে বাদীর স্বামী মো. আসাদুজ্জামান শুভ (৩০) এবং দুই নম্বর আসামি হিসেবে তার পিতা মো. কামরুজ্জামান (৬০)-এর নাম উল্লেখ করা হয়েছে।
মামলার নালিশে বলা হয়, ২০২৪ সালের ১৬ আগস্ট আসামি নিজেকে অবিবাহিত ও ভালো চাকরিজীবী পরিচয় দিয়ে প্রলোভন দেখিয়ে বাদীকে বিয়ে করেন। বিয়ের পর কুষ্টিয়ায় ভাড়া বাসায় সংসার শুরু হয়। পরবর্তী সময়ে যৌতুকের দাবিতে বাদীর স্বর্ণালংকার বিক্রি করে প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা নেওয়া হয়। পাশাপাশি বাদীর পিতার কাছ থেকে তিন দফায় প্রায় ৭ লাখ টাকা এবং স্মার্টফোন ও ল্যাপটপ কেনার নামেও অর্থ গ্রহণ করা হয়। অভিযোগে বলা হয়, এসব অর্থ মাদক ও জুয়ার পেছনে ব্যয় করা হয়েছে।
বাদী অভিযোগ করেন, যৌতুকের দাবিতে বাধা দিলে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং একাধিকবার আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়। একপর্যায়ে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর আসামির প্ররোচনায় তিনি হারপিক পান করলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের মাধ্যমে ২০২৫ সালের ৩০ জানুয়ারি তার জীবন রক্ষা পায়।
নালিশে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। সর্বশেষ ২০২৫ সালের ২১ নভেম্বর বাদীর পিতার বাড়িতে গিয়ে আসামিরা নগদ ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে পূর্বে নেওয়া প্রায় ৯ লাখ ৬৯ হাজার টাকা ফেরত না দেওয়া এবং দেনমোহর ও খোরপোষ না দেওয়ার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় বাদী আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিসহ আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। মামলায় একাধিক সাক্ষীর নামও উল্লেখ করা হয়েছে।
স্থানীয় ও কর্মস্থল সূত্রে জানা গেছে, আসামি আসাদুজ্জামান শুভ কুষ্টিয়া বড় রেলওয়ে স্টেশনে গেটম্যান হিসেবে কর্মরত ছিলেন। তবে মামলার পর থেকে তিনি পলাতক রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, তিনি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া তার বিরুদ্ধে জুয়ায় আসক্তি ও একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগও রয়েছে। এলাকাবাসীর দাবি, এসব কর্মকাণ্ডে তার পিতাও সহযোগিতা করেছেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।