বাংলাদেশ


ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সুনামগঞ্জে দুই মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:০৬ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন, বুধবার

ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সুনামগঞ্জে দুই মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অতিবৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে সহায়তা তুলে দিয়ে তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

এর আগে বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ সার্কিট হাউসে জেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রস্তুত করতে হবে এবং সরকার তাদের পাশে থাকবে।

 

তিনি বলেন, “প্রধানমন্ত্রী হাওরের পরিস্থিতি নিয়ে শুরু থেকেই উদ্বিগ্ন ছিলেন। আমাদের পাঠানো হয়েছে, যেন প্রকৃত অবস্থা জানা যায়।”

 

ত্রাণমন্ত্রী আরও বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। হাওরের ফসল রক্ষা ব্যবস্থাপনায় অনিয়ম বন্ধ করে এটিকে নিরাপদ উৎপাদন ক্ষেত্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

 

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে প্রধানমন্ত্রীর সহায়তা পান, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

 

বিভাগীয় কমিশনার আপ্তাবুর রহমানের সভাপতিত্বে এবং সুনামগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল, সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, বিএনপি নেতা আকবর আলী এবং অ্যাডভোকেট শেরেনুর আলী।

 

পরে দুপুর সোয়া ২টায় অতিথিরা খরচার হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সহায়তা বিতরণ করেন।


সম্পর্কিত

প্রধানমন্ত্রীর উপদেষ্টামন্ত্রীকৃষক

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

নড়বড়ে সাঁকোই ভরসা, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে হাজারো মানুষ

ভোলার মনপুরা উপজেলার ৫ নম্বর চর কলাতলী ইউনিয়নে একটি খালের ওপর সেতু বা কালভার্ট না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন নড়বড়ে কাঠের সাঁকো দিয়ে পারাপার করতে হচ্ছে অন্তত চার হাজার মানুষকে।

ভোলায় বিএনপি নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

ভোলায় বিএনপি নেতা মো. জাকির ফরাজীর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন তাঁর অনুসারীরা। এতে প্রায় দুই ঘণ্টা ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং পরীক্ষার্থীসহ দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

৩০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে ব্যাংক কর্মকর্তা কারাগারে

নেত্রকোনায় বিয়ের পর স্ত্রীর কাছে ৩০ লাখ টাকা যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং তালাকের হুমকির অভিযোগে এক ব্যাংক কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মিরপুরে চাঁদাবাজির বিস্তৃত নেটওয়ার্ক, তালিকায় বিএনপির নেতা-কর্মী সহ পুলিশের নাম

রাজধানীর মিরপুর এলাকায় চাঁদাবাজির বিস্তৃত নেটওয়ার্ক গড়ে উঠেছে বলে তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন খাতে দেড় শতাধিক স্পটে নিয়মিত চাঁদা তোলা হচ্ছে, যেখানে জড়িত ৭২ জন এবং আশ্রয়-প্রশ্রয়দাতা হিসেবে চিহ্নিত হয়েছেন ২৫ জন। তালিকায় স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও কিছু পুলিশ কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগও উঠে এসেছে।