Ad

বাস্তবেও অস্তিত্ব আছে কেজিএফ সিনেমার স্বর্নের খনির

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
9628c863-7995-4d99-8b0b-38c95ff183f0
Durbin News

বক্স অফিসে ঝড় তোলা কে.জি.এফ সিনেমার কারণে সবার কাছেই বেশ পরিচিত হয়ে উঠে কেজিএফ নামক জায়গাটি। তবে কেবল সিনেমাতেই নয়, স্বর্ণের খনিটির অস্তিত্ব বাস্তবেই আছে!ভারতের এক সময়ের সবচেয়ে বড় এবং সমৃদ্ধ সোনার খনি ছিলো কোলার গোল্ড ফিল্ডস বা কেজিএফ। যা কর্নাটকের বেঙ্গালুরু শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে কোলার জেলায় অবস্থিত।প্রায় দুই হাজার বছর আগেই এখান থেকে স্বর্ণ উত্তোলিত হয়ে আসছে। দক্ষিণ ভারতীয় শাসকদের আয়ের প্রধান উৎসই ছিলো এই খনি।অনেকের মতে, শহরটিতে সোনার ভান্ডার এতটাই সুবিশাল ছিল যে হাত দিয়ে মাটি খুঁড়লেও সোনা পেতেন স্থানীয় মানুষ।কেজিএফে বহুবার এলাকাটিকে ‘নরক’ বলে উল্লেখ করতে দেখা গিয়েছে । তেমনি এর বাস্তব কাহিনীতেও নরকের মত পরিস্থিতি ছিলো বলে জানা যায়।অঞ্চলটিতে বসবাসকারী অধিকাংশ মানুষের জীবন অনেক কঠিন ছিল। ফলে আশেপাশের এলাকা থেকে বহু শ্রমিক অনিচ্ছা সত্ত্বেও খনিতে কাজ করতে আসতেন। একাধিক পরিবারকে একটি ছোট শেডে থাকতে হতো সেখানে।কেজিএফ সিনেমায় দেখা যায় নায়ক 'রকি' সাহায্যের মাধ্যমে হাজারো মানুষের কাছে হিরো হয়ে গিয়েছিলো। কিন্তু বাস্তব কেজিএফে রকির মতো কোনো চরিত্র আজও মেলেনি।কোলার গোল্ড ফিল্ডসের আয়তন ৫৮ বর্গকিলোমিটারের বেশি। খ্রিষ্টপূর্ব প্রথম শতাব্দিতেই এখানে খনন শুরু হয়। যার ফলে এটিকে বলা হয় ভারতের সবচেয়ে প্রাচীন স্বর্ণখনি।একসময় এই খনিতে ৩০ হাজারেরও বেশি শ্রমিক দিনরাত পরিশ্রম করে সোনা আহরণ করতেন।১৯০২ সাল পর্যন্ত ভারতের ৯৫ শতাংশ সোনা কেজিএফ থেকে তোলা সম্ভব হয়েছিল। গোটা বিশ্বে ভারত তখন সোনা উৎপাদনে ষষ্ঠ স্থানে পৌঁছে গিয়েছিল। পরে বিংশ শতকের শেষ দিকে স্বর্ণের দাম কমে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়ায় যে খনি থেকে সোনা উত্তোলন করতে গিয়ে লাভের চেয়ে লোকসানই হতে থাকে। তাই ২০০১ সালে খনিটি বন্ধ করে দেওয়া হয়।এতে বহু শ্রমিক তাদের কাজ হারান। তারপর থেকে বিগত দুই দশক এই সোনার খনি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।তবে ব্রিটিশ সরকারের আমলে ১২১ বছর এই সোনার খনি থেকে প্রায় ৯০০ টনের কাছাকাছি সোনা উত্তোলিত হয়েছে।ব্রিটিশরা অঞ্চলটিতে বসতি স্থাপনের আগে স্থানীয়রা হাত দিয়ে মাটি খুঁড়েই ৫৬ কেজি সোনা পেয়েছিলেন! এখনও এই এলাকাতে অনেক সোনা মজুত আছে বলে মনে করেন তারা।কোলার ছিল ভারতের প্রথম শহর, যেখানে বিদ্যুৎ সংযোগ এসেছিল। শুধু ভারতে নয়, জাপানের টোকিওর পর কোলারই ছিল এশিয়ার দ্বিতীয় শহর যেখানে বিদ্যুতের সুবিধা মিলেছিল।কিন্তু খনির কাজ বন্ধ হয়ে যাওয়ার পর এলাকায় বিদ্যুৎ সংযোগ চলে যায় এবং বিশুদ্ধ জল সরবরাহের ব্যবস্থাও বন্ধ হয়ে যায়।ফলে আলোকজ্জ্বল এ শহর স্বর্ণের আঁতুড়ঘর হিসেবে পরিচিতি পেলেও তা এখন ভূতুড়ে একটি স্থানে পরিণত হয়েছে।২০১৮ সালে মুক্তি পেয়েছিল কেজিএফ : চ্যাপ্টার ওয়ান। এর পর চলতি বছর মুক্তি পেয়েছিলো এর দ্বিতীয় পর্ব। দু'টি সিনেমারই প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন কন্নড় অভিনেতা যশ।মুক্তির পর শুধু ভারতে নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এটি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad