

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সাম্প্রতিক সময়ে বেশ কিছু স্বাস্থ্য সংক্রান্ত গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। বেশ কয়েকবার তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়ালেও পরে তা মিথ্যা প্রমাণিত হয়। তবে, তার অনুপস্থিতি ও স্বাস্থ্যের অবস্থা নিয়ে জল্পনা-কল্পনা থেমে থাকেনি। সম্প্রতি ক্যাটরিনাকে মুম্বাইয়ের কলিনা বিমানবন্দরে দেখা যায়, যেখানে তার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে তার ডান হাতে একটি কালো প্যাচ দেখা যায়, যা নজরে আসে নেটিজেনদের।ফুলছাপ সিল্কের শাড়ি, বড় ঝুমকো, এবং কপালে ছোট্ট টিপসহ ক্যাটরিনা ছিলেন খুবই সুন্দর। তবে তার হাতে থাকা প্যাচটি দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ এটিকে ডায়াবেটিস প্যাচ হিসেবে চিহ্নিত করেছেন। ডায়াবেটিস রোগীরা সাধারণত এমন প্যাচ ব্যবহার করেন, যা ত্বকের সঙ্গে লেগে থেকে ডায়াবেটিস সংক্রান্ত তথ্য সরবরাহ করে এবং ইনসুলিন ব্যবহারকারীদের সহায়তা করে।ক্যাটরিনার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে এটি স্বাস্থ্য সংক্রান্ত একটি প্যাচ, যা মূলত তার শারীরিক সুস্থতা পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে। ক্যাটরিনা তার হার্ট রেট, ক্যালোরি, এবং স্লিপ প্যাটার্নের ওপর নজর রাখার জন্যই এই ধরনের গ্যাজেট ব্যবহার করছেন বলে ধারণা করা হচ্ছে।দীর্ঘদিন ক্যাটরিনাকে পর্দায় বা কোনো অনুষ্ঠানে দেখা যায়নি, যা থেকে অনেকের মনে সন্দেহ জন্মেছে যে তিনি হয়তো কোনোভাবে অসুস্থ ছিলেন। তবে এই ধরনের কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গিয়েছিল বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়। এরপর থেকে তিনি লন্ডনে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন বলে জানা গেছে। সামনে তাকে দেখা যাবে ‘জি লে জআরা’ এবং ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমায়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।