

ভারতের বিভিন্ন জাতীয় ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে চলমান ছাত্র আন্দোলনে সংহতি জানিয়েছেন বলিউড অভিনেত্রী শাবানা আজমি, অভিনেতা প্রকাশ রাজ এবং অভিনেত্রী পুনম পান্ডে। আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছেন লাদাখের পরিবেশকর্মী ও উদ্ভাবক সোনম ওয়াংচুক, যিনি বিষয়টি নিয়ে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন।
সোমবার (২০ জুলাই) ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিনে আন্দোলনকারীরা ‘চলো সংসদ’ কর্মসূচি ঘোষণা করলেও কড়া নিরাপত্তার কারণে দিল্লি পুলিশ তাদের সংসদ ভবনের দিকে অগ্রসর হতে দেয়নি। এ সময় রাজধানীজুড়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) নামের একটি ছাত্র ও তরুণদের প্ল্যাটফর্ম। তাদের অভিযোগ, সাম্প্রতিক বিভিন্ন জাতীয় ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা পরিচালনায় অনিয়ম এবং স্বচ্ছতার অভাব শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। এসব দাবিতে গত ৬ জুন থেকে নয়াদিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।
আন্দোলনে নতুন মাত্রা যোগ হয় ২৮ জুন, যখন সোনম ওয়াংচুক অনির্দিষ্টকালের অনশন শুরু করেন। ‘থ্রি ইডিয়টস’ চলচ্চিত্রের বাস্তব অনুপ্রেরণা হিসেবে পরিচিত ওয়াংচুক বলেন, এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়; শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রশ্ন।
দীর্ঘ অনশনের কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ১৯ জুলাই পুলিশ তাঁকে যন্তর মন্তর থেকে হাসপাতালে ভর্তি করে। আদালতে তাঁর স্বাস্থ্য নিয়ে করা একটি আবেদনের পর এ পদক্ষেপ নেওয়া হয়।
রোববার সন্ধ্যায় যন্তর মন্তরে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন অভিনেত্রী শাবানা আজমি। সেখানে কয়েক দিন ধরে অনশনরত এক নারী আন্দোলনকারীর পাশে বসে তাঁর হাত ধরে চুম্বন করেন এবং স্নেহভরে সাহস জোগান। এ দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
পরে মঞ্চে বক্তব্য দিয়ে শাবানা বলেন, তিনি সোনম ওয়াংচুক এবং আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে রয়েছেন। অভিনেতা প্রকাশ রাজ আন্দোলনস্থলে গিয়ে বলেন, “আজ রাতে আমি আপনাদের সঙ্গেই আছি। সামনে কী হয়, আমরা দেখব।” পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, “আমাদের দেশের তরুণেরা শুধু প্রশ্ন করছে।”
এর আগে অভিনেত্রী পুনম পান্ডেও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, এটি কোনো রাজনৈতিক বা ধর্মীয় ইস্যু নয়; বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও ন্যায়সঙ্গত শিক্ষা ব্যবস্থার প্রশ্ন।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।