বলিউড


নতুন বছরে বড় পর্দায়: ২০২৬ সালে আলোচনার শীর্ষে যে ৭ সিনেমা


দূরবিন ডেস্ক

দূরবিন ডেস্ক

প্রকাশিত:০৫ জানুয়ারি ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার

নতুন বছরে বড় পর্দায়: ২০২৬ সালে আলোচনার শীর্ষে যে ৭ সিনেমা

নতুন বছর মানেই নতুন সিনেমার উত্তেজনা। আর ২০২৬ সালকে ঘিরে বলিউডে সেই উত্তেজনা যেন আগেই চরমে পৌঁছেছে। বড় বাজেট, তারকাবহুল অভিনয়, পৌরাণিক কাহিনি থেকে শুরু করে দেশপ্রেম, রাজনীতি আর অ্যাকশনের গল্প সব মিলিয়ে এই বছর দর্শকদের জন্য থাকছে একের পর এক বড় চমক। ইতিমধ্যে যে সাতটি সিনেমা সবচেয়ে বেশি আলোচনায়, সেগুলো নিয়েই এই প্রতিবেদন।

 

সবচেয়ে বড় বলিউড প্রকল্প হিসেবে আলোচনার শীর্ষে রয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। রামের চরিত্রে রণবীর কাপুর, রাবণ হিসেবে যশ এবং সীতার ভূমিকায় সাই পল্লবী এই কাস্টিংই দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। শোনা যাচ্ছে, প্রায় চার হাজার কোটি রুপি ব্যয়ে নির্মিত হচ্ছে ছবিটি। আধুনিক ভিএফএক্স, বিশাল সেট আর শক্তিশালী অভিনয়ের মাধ্যমে পৌরাণিক কাহিনিকে নতুন প্রজন্মের সামনে নতুনভাবে তুলে ধরার পরিকল্পনা নির্মাতাদের। দুই ভাগে মুক্তি পাবে ‘রামায়ণ’। প্রথম অংশ আসবে দীপাবলিতে, আগামী ৬ নভেম্বর।

 

দেশপ্রেমের গল্পে নতুন মাত্রা যোগ করতে আসছে সালমান খান অভিনীত ‘ব্যাটল অব গালওয়ান’। আগামী ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা এই ছবির। ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘর্ষের ঘটনা অবলম্বনে নির্মিত এ ছবিতে কর্নেল বি সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করেছেন সালমান। অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত সিনেমায় উঠে আসবে সেনাদের সাহস, আত্মত্যাগ আর দেশপ্রেমের গল্প। সালমানের জন্মদিনে প্রকাশিত প্রথম লুক ইতিমধ্যেই আলোচনায়। আগের ছবি প্রত্যাশা অনুযায়ী সাড়া না পাওয়ায়, এই ছবিতে ভক্তরা ‘ভাইজান’-এর কাছ থেকে নতুন কিছু দেখার অপেক্ষায়।

 

 ‘ব্যাটল অব গালওয়ান’–এর পোস্টারে সালমান খান। আইএমডিবি ‘ব্যাটল অব গালওয়ান’–এর পোস্টারে সালমান খান। আই এমডিবি


 শাহরুখ খানের পরবর্তী ছবি ‘কিং’ ঘিরেও আলাদা উত্তেজনা রয়েছে। ২০২৩ সালের পর বড় পর্দায় ফিরছেন কিং খান। এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ প্রথমবার বাবার সঙ্গে অভিনয় করছেন তাঁর মেয়ে সুহানা খান। বাবার হাত ধরেই বড় পর্দায় সুহানার অভিষেক। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই থ্রিলার-অ্যাকশন সিনেমায় আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, আরশাদ ওয়ার্সি ও জ্যাকি শ্রফ। অ্যাকশন, আবেগ আর পারিবারিক সম্পর্কের টানাপোড়েনে ভরপুর এই ছবি নিয়ে প্রত্যাশা তুঙ্গে, যদিও মুক্তির তারিখ এখনো ঘোষণা হয়নি।

 

বক্স অফিসে ইতিহাস গড়া ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর আসছে ‘ধুরন্ধর: পার্ট ২’। আদিত্য ধর পরিচালিত এই ছবিতে রাজনীতি, অপরাধজগৎ ও আন্তর্জাতিক প্রেক্ষাপট আরও গভীরভাবে উঠে আসবে। প্রথম ছবিতে ভারতীয় স্পাই হামজা আলী মাজারির চরিত্রে রণবীর সিংয়ের অভিনয় প্রশংসিত হয়েছিল। দ্বিতীয় পর্বেও তাঁর কাছ থেকে বড় চমকের আশা করছেন দর্শকরা। ঈদ উপলক্ষে আগামী ১৯ মার্চ মুক্তি পাবে ‘ধুরন্ধর ২’।

 

‘কিং’–এ শাহরুখ খান। এক্স থেকে ‘কিং’–এ শাহরুখ খান। এক্স থেকে

 

নস্টালজিয়া আর দেশপ্রেমের মিশেলে ফিরছে ‘বর্ডার ২’। ১৯৯৭ সালের জনপ্রিয় ছবি ‘বর্ডার’-এর ধারাবাহিকতায় নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন সানি দেওল, বরুণ ধাওয়ান, আহান শেঠি ও দিলজিৎ দোসাঞ্জ। ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমিতে নির্মিত এই ছবি মুক্তি পাবে ২৩ জানুয়ারি। আগের ছবির মতো এবারও থাকছে আবেগ, সাহসিকতা আর সীমান্তের গল্প। এমনকি জনপ্রিয় গান ‘ঘর কাব আয়োগে’ নতুনভাবে ব্যবহার করা হয়েছে।

 

কেজিএফ' তারকা যশ এখন কত টাকার মালিক?কেজিএফ’-এর পর নতুন রূপে ফিরছেন যশ, ছবির নাম ‘টক্সিক’


সমাজের অন্ধকার দিক, ক্ষমতার লড়াই আর তীব্র অ্যাকশনকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমা পরিচালনা করেছেন গীতু মোহনদাস। যশের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। নতুন এই জুটিকে ঘিরেও দর্শকদের কৌতূহল কম নয়। মজার ব্যাপার হলো, ‘টক্সিক’ ও ‘ধুরন্ধর ২’ দুটিই মুক্তি পাচ্ছে একই দিনে, ১৯ মার্চ।

 

তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ সিনেমা হিসেবে আলোচনায় এসেছে ‘জন নায়াগান’। একজন সাধারণ মানুষের রাজনীতিতে উঠে আসার গল্প নিয়ে নির্মিত এই রাজনৈতিক থ্রিলার পরিচালনা করেছেন এইচ বিনোথ। জানা গেছে, এই ছবির পরই রাজনীতিতে যুক্ত হবেন বিজয়। তাই ভক্তদের কাছে ছবিটির আবেগের গুরুত্ব আরও বেশি। ৯ জানুয়ারি মুক্তি পাবে ‘জন নায়াগান’। এতে আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, প্রিয়ামণি ও প্রকাশ রাজ।

 

মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিলে থালাপতি বিজয়মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিলে থালাপতি বিজয়হিন্দুস্তান টাইমস

 

এ ছাড়া ২০২৬ সালে দর্শকরা দেখতে পাবেন প্রভাসের ‘দ্য রাজাসাব’, সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’, আলিয়া ভাটের ‘আলফা’, অজয় দেবগনের ‘দৃশ্যম ৩’ এবং রানী মুখার্জির ‘মর্দানি ৩’-এর মতো আরও বড় ছবি। সব মিলিয়ে চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, ২০২৬ সাল হতে যাচ্ছে ভারতীয় সিনেমার জন্য এক ঐতিহাসিক বছর যে বছর বড় পর্দায় সত্যিই ঝড় উঠবে।

 

সম্পর্কিত

বলিউডশাহরুখ খানসিনেমা

জনপ্রিয়


বলিউড থেকে আরও পড়ুন

আসছে রণবীর-দীপিকার মেয়ের প্রথম সিনেমা

বিনোদন, বলিউড

গৌরীকে পটাতে গান শুনিয়েছিলেন শাহরুখ, মুখের ওপর গৌরী বলেছিল, ‘ফালতু’

শাহরুখ খান,কিং খান,বলিউড,হিন্দি সিনেমা,গৌরী খান, sharukh khan, srk

কি হয়েছে ক্যাটরিনা কাইফের?

ক্যাটরিনা,ক্যাটরিনা কাইফ,বলিউড,বিনোদন,হিন্দি সিনেমা

বিয়ের অনুষ্ঠানে আর নাচেন না শাহরুখ খান কারন জানালেন নিজেই

shahrukh khan, শাহরুখ খান, বলিউড, কিং খান, ভারতীয় সিনেমা