ব্যবসা


সাশ্রয়ী মূল্যে বিজ্ঞানভিত্তিক স্কিনকেয়ার পণ্য আনল দ্যা সেলেস্টে


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৭ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন, বুধবার

আপডেট:১৭ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন, বুধবার

সাশ্রয়ী মূল্যে বিজ্ঞানভিত্তিক স্কিনকেয়ার পণ্য আনল দ্যা সেলেস্টে

বাংলাদেশের বিউটি ও স্কিনকেয়ার বাজারে সাশ্রয়ী মূল্যে বিজ্ঞানভিত্তিক স্কিনকেয়ার পণ্য নিয়ে এসেছে দেশীয় ব্র্যান্ড দ্যা সেলেস্টে। ২০২৪ সালে যাত্রা শুরু করা ব্র্যান্ডটির লক্ষ্য আন্তর্জাতিক মানের স্কিনকেয়ার পণ্যকে সমাজের সব শ্রেণির মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা।

 

প্রতিষ্ঠানটির দাবি, আন্তর্জাতিক মানের কাঁচামাল, দেশীয় উৎপাদন এবং গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) প্রক্রিয়ার সমন্বয়ে তারা মানসম্পন্ন ও সাশ্রয়ী স্কিনকেয়ার পণ্য বাজারজাত করছে। বৈশ্বিক স্কিনকেয়ার ব্র্যান্ডগুলোর অভিজ্ঞতা ও মানদণ্ড অনুসরণ করে বাংলাদেশি ব্যবহারকারীদের ত্বকের চাহিদাকে গুরুত্ব দিয়ে পণ্যগুলো তৈরি করা হয়েছে।

 

দ্যা সেলেস্টের প্রতিষ্ঠাতা সাহ পারান খান বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো মানুষকে টপ-টায়ার, সায়েন্স-ব্যাকড স্কিনকেয়ার পণ্য দেওয়া এবং স্কিনকেয়ারকে এমনভাবে সহজ করা, যা সবাই অতিরিক্ত খরচ ছাড়াই ব্যবহার করতে পারে।”

 

বর্তমানে ব্র্যান্ডটি বাজারে সাতটি সিরাম ও একটি টোনার নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে ভিটামিন সি সিরাম, ট্রানেক্সামিক অ্যাসিড সিরাম, আলফা আরবুটিন সিরাম, হায়ালুরনিক অ্যাসিড সিরাম, স্যালিসিলিক অ্যাসিড সিরাম, নিয়াসিনামাইড সিরাম, অ্যাজেলেইক অ্যাসিড সিরাম এবং গ্লাইকোলিক অ্যাসিড টোনার। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এসব পণ্য ডার্ক স্পট, অ্যাকনে মার্কস, ত্বকের আর্দ্রতা বজায় রাখা, অয়েল কন্ট্রোল এবং অসম ত্বকের রঙের সমস্যার সমাধানে সহায়ক।

 

ব্র্যান্ডটি জানায়, তাদের পণ্যগুলো সব ধরনের ত্বকের জন্য উপযোগী এবং দৈনন্দিন স্কিনকেয়ার রুটিনে সহজেই ব্যবহার করা যায়। বিশেষ করে তরুণ ব্যবহারকারীদের মধ্যে ভিটামিন সি সিরাম, আলফা আরবুটিন সিরাম এবং নিয়াসিনামাইড সিরাম নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে।

 

ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ক্লিনজার, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, বডি ওয়াশ, শ্যাম্পু এবং মাইসেলার ওয়াটার নিয়ে গবেষণা ও পরীক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য একটি পূর্ণাঙ্গ স্কিনকেয়ার ইকোসিস্টেম গড়ে তোলা, যেখানে দৈনন্দিন ত্বক পরিচর্যার প্রতিটি ধাপের জন্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে।

 

বর্তমানে দ্যা সেলেস্টের পণ্য অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি বিউটিবুথের দুটি ফিজিক্যাল আউটলেটেও পাওয়া যাচ্ছে।


সম্পর্কিত

স্কিনকেয়ারদ্যা সেলেস্টেবিউটি পণ্য

জনপ্রিয়


ব্যবসা থেকে আরও পড়ুন

ছয় মাসে ৪১২ কোটি টাকা মুনাফা বিকাশের, ৩৪ শতাংশ প্রবৃদ্ধি

চলতি বছরের প্রথম ছয় মাসে ৪১২ কোটি টাকা মুনাফা করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান bKash। গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ৩০৭ কোটি টাকা। ফলে এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে প্রায় ১০৪ কোটি টাকা বা ৩৪ শতাংশ।

তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ‘প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন

রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের শান্তা পিনাকল টাওয়ারে ফ্ল্যাগশিপ ‘তেজগাঁও প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। নতুন এই শাখা চালুর মাধ্যমে রাজধানীতে ব্যাংকটির সেবা কার্যক্রম আরও সম্প্রসারিত ও শক্তিশালী হলো।

দারাজের ৭.৭ সুপার সেভিংস সেলে বিশাল ছাড়, জ্যাকপট ও ব্র্যান্ড অফার

দেশের অন্যতম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ শুরু করেছে বহুল প্রতীক্ষিত ‘৭.৭ সুপার সেভিংস সেল’ ক্যাম্পেইন। ৬ জুলাই রাত ৮টা থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ১৭ জুলাই পর্যন্ত। এ সময় গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় মূল্যছাড়, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার, জ্যাকপট পুরস্কার এবং বিভিন্ন ক্যাটাগরির পণ্যে বিশেষ কেনাকাটার সুযোগ।

গলফভিউ প্রকল্পের ফ্ল্যাট হস্তান্তর করল ফোর্ট্রেস

আবাসন খাতে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে ফোর্ট্রেস। প্রতিষ্ঠানটি তাদের বহুল প্রতীক্ষিত আবাসন প্রকল্প ‘গলফভিউ’-এর ফ্ল্যাট (GOLFVIEW BY FORTRESS) আনুষ্ঠানিকভাবে গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে।