Ad

তৃতীয়বারের মতো 'ব্র্যান্ড মাস্টার' আয়োজন করতে যাচ্ছে ইউ আই ইউ মার্কেটিং ফোরাম

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Untitled-2
Durbin News

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- ইউআইইউ এর সংগঠন ইউআইইউ মার্কেটিং ফোরাম তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে জাতীয় পর্যায়ের ব্র্যান্ডিং প্রতিযোগিতা "ব্র্যান্ড মাস্টার ৩.০: নো মি বাই নেম- ন্যাশনাল রাউন্ড ২০২৩”। পুরো আয়োজনটিতে স্পনসর প্রতিষ্ঠান হিসেবে আছে “আই স্টক বিডি”, আর সমন্বয়ক হিসেবে এ আয়োজনের সাথে যুক্ত থাকবে ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্স।আজ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে রেজিস্টেশন প্রক্রিয়া যেখানে বাংলাদেশের সকল ইউনিভার্সিটির যেকোনো শিক্ষার্থী দলগত ভাবে অংশগ্রহণ করতে পারবে। আগামী ১১ আগস্ট থেকে শুরু হয়ে টানা ১২ দিন ব্যাপী চলবে মূল পর্বের এই ব্র্যান্ড বিল্ডিং প্রতিযোগিতা। আগামী ২৬ আগস্ট ২০২৩ জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামবে জাতীয় পর্যায়ের এই আয়োজনের। ফাইনাল স্টেজ পর্যন্ত যেতে হলে অংশগ্রহণকারীদের তিনটি রাউন্ড পার করতে হবে। মাত্র ১০০০ টাকার মাধ্যমে অনলানে করা যাবে রেজিস্ট্রেশন। এবারের আয়োজনে বিজয়ীদের জন্য থাকবে সর্বমোট দেড় লক্ষটাকারও বেশি প্রাইজমানি ও সার্টিফিকেট। আন্তঃ বিশ্ববিদ্যালয় ব্র্যান্ড মাস্টার ১৬, আন্তঃ বিশ্ববিদ্যালয় ব্র্যান্ড মাস্টার ১৭, এবং আন্তঃ বিশ্ববিদ্যালয় ব্র্যান্ড মাস্টার ২০২২ ( ইউ আই ইউ রাউন্ড) -এর অসাধারণ সাফল্যের পর, ইউ আই ইউ ডিরেক্টরেট অফ ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর উইং ইউ আই ইউ মার্কেটিং ফোরাম আয়োজন করতে যাচ্ছে "ব্র্যান্ড মাস্টার ৩.০: নো মি বাই নেম- ন্যাশনাল রাউন্ড ২০২৩”।ব্র্যান্ড বিল্ডিং এর উপর আয়োজিত এ প্রতিযোগিতার প্রথম দুই আসর যথারীতি আয়োজিত হলেও করোনা ভাইরাসের কারণে বেশ কয়েকবছর বন্ধ থাকে পুরো কার্যক্রম। এ বছর করোনার বাঁধা কাটিয়ে আবারো আয়োজিত হচ্ছে দেশের অন্যতম বড় জাতীয় পর্যায়ের এ ব্র্যান্ড বিল্ডিং প্রতিযোগিতা। "ব্র্যান্ড মাস্টার" হলো একটি আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যবসায়িক ব্র্যান্ডিং প্রতিযোগিতা যেখানে প্রথমত, কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা যে কোনো পণ্যের ব্র্যান্ডিংয়ের নিজস্ব সম্ভাব্য প্রতিভা প্রদর্শন করতে পারবে। দ্বিতীয়ত, কর্মশালায় শেখার অভিজ্ঞতা এবং পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের ব্র্যান্ডিং ও বিপণন দক্ষতা বিকাশ করতে পারবে।আয়োজক কমিটির ভাষ্য মতে, ব্র্যান্ড মাস্টার শুধু একটি প্রতিযোগিতা নয়; বরং এটি একটি লম্বা পথ যা একটি ব্র্যান্ডের প্রচারণা কার্যক্রম, সঠিক স্ট্র্যাটেজি ও পরিকল্পনা, কল্পনাশক্তি, ও কৌশলগত বুদ্ধিমত্তা বিষয়ক জ্ঞানের যাচাই করারই এক অভিনব কর্মসূচি। জাতীয় পর্যায়ের এই আয়োজনটিতে অংশগ্রহণকারীরা স্বনামধন্য কর্পোরেট হাউস এবং এড মেকিং এজেন্সিগুলির কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাবে। সেই সাথে শিক্ষার্থীরা একটি অভিজ্ঞতামূলক পরিবেশে তাদের ব্র্যান্ডিং ধারণাগুলি বাস্তবায়নের সম্মুখীন হবে। এই আয়োজনকে সহযোগিতা করতে ডিজিটাল মিডিয়া পার্টনার হিসাবে যুক্ত আছে দূরবীন নিউজ, নেস্ক্যাফে, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, বহুব্রিহি, নিউট্রি, যমুনা টিভি, বাংলা রেডিও ও নিউ এজ। ইউআইইউ মার্কেটিং ফোরামের ফেসবুক পেইজ ও ইভেন্ট পেইজ থেকে রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়াও সরাসরি রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন- Brand Master 3.O (NATIONAL ROUND) Registration দূরবীন নিউজ/বিএস

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad