
ক্যাম্পাস প্রতিনিধি


দীর্ঘ এক দশক পর ছাত্রত্ব ফিরে পেতে এবং অনার্স সনদ সংগ্রহের সুযোগ পেতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই বহিষ্কৃত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। ইসলামী ছাত্র সংস্থার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ২০১৭ সালে বহিষ্কৃত সীমা আক্তার (১২০৬৪৬) ও মাইশা ইসলাম (১৩১১০৫) গত বছরের ১ জানুয়ারি রেজিস্ট্রারের কাছে বহিষ্কার আদেশ প্রত্যাহার, বিএসসি সনদপত্র উত্তোলনের ব্যবস্থা এবং ক্ষতিপূরণের জন্য আবেদন করেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১৫ সালের ১৪ নভেম্বর অপরাজিতা হলের নামাজ কক্ষে একটি গোপন বৈঠকের অভিযোগ ওঠে। তদন্তে দেখা যায়, তিনজন বহিরাগতসহ সাতজন শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন। হলের কেয়ারটেকার বিষয়টি প্রভোস্টকে জানালে বহিরাগতদের পুলিশে সোপর্দ করা হয় এবং অভিযুক্ত শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
সীমা আক্তার দাবি করেন, ঘটনার দিন তিনি ডিসিপ্লিনের সেশনাল ট্যুরে কক্সবাজারে ছিলেন, আর মাইশা ইসলাম বলেন, তিনি শুধু নামাজ আদায়ের জন্য কক্ষে গিয়েছিলেন।
প্রায় ১০ মাস পর, ২০১৬ সালের ৮ আগস্ট তৎকালীন ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. অনির্বাণ মোস্তফাকে সভাপতি করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ২৯ ডিসেম্বর কমিটির প্রতিবেদন জমা হয়, যেখানে পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত উল্লেখ করে তাদের বহিষ্কারের সুপারিশ করা হয়।
সীমা আক্তার বলেন, “তদন্ত কমিটি আমাকে একটি কাগজে স্বাক্ষর করতে বলেছিল এবং অভিযোগ খারিজের আশ্বাস দিয়েছিল। কিন্তু সেই কাগজই পরে আমার বিরুদ্ধে ব্যবহার করা হয়। রাজনৈতিক সন্দেহের ভিত্তিতে শাস্তি দেওয়া হয়েছে, অথচ কোনো অপরাধ করিনি। আমরা অন্তত অনার্সের সনদ চাই।”
২০২৫ সালে বিশ্ববিদ্যালয় প্রশাসনে পরিবর্তনের পর দুই শিক্ষার্থীর আবেদনকে গুরুত্ব দিয়ে নতুন করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। লাইফ সায়েন্স স্কুলের ডিন অধ্যাপক ড. গোলাম হোসেনের নেতৃত্বে গঠিত কমিটি ইতোমধ্যেই তাদের বক্তব্য ও প্রমাণ গ্রহণ করেছেন। ড. হোসেন বলেন, “ভুক্তভোগী শিক্ষার্থীদের বক্তব্য ও প্রমাণ আমরা গ্রহণ করেছি। আশা করছি দ্রুত তদন্ত প্রতিবেদন সম্পন্ন হবে।”
দীর্ঘ দশ বছর পরও ঝুলে থাকা এই বহিষ্কারাদেশ শিক্ষাঙ্গনে নতুন আলোচনা শুরু করেছে। এখন দেখার বিষয়, এই দুই শিক্ষার্থীর ভাগ্যে কী সিদ্ধান্ত আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।